চাকরি

প্রাণ গ্রুপে ২০০ কর্মী নিয়োগ, ৬ মাসেই হবে প্রমোশন
প্রাণ গ্রুপে ২০০ কর্মী নিয়োগ, ৬ মাসেই হবে প্রমোশন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ২০০ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। ছয়মাস পার হলেই থাকছে টেরিটরি সেলস ম্যানেজার হওয়ার সুযোগ।   প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি অভিজ্ঞতা: প্রযোজ্য নয়   বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩২ বছর কর্মস্থল: যে কোনো স্থান   আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে  আবেদন করতে পারবেন।   আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬ 

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি অফিসার বিভাগ: কার্ডস আসিকুইজিশন (কার্ডস সেলস) পদসংখ্যা: নির্ধারিত নয়   শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি, সদ্য স্নাতকদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী। অভিজ্ঞতা: প্রয়োজন নেই   চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: উল্লেখ নেই   কর্মস্থল: ঢাকা  বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)  অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন খরচের প্রতিপূরণ, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।   আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। ২৬ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত।

এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
চাকরি দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক, আবেদন করবেন যেভাবে

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চিফ এইচআর অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মে পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।  এক নজরে প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬   প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি পদের নাম: চিফ এইচআর অফিসার  পদসংখ্যা: ০১টি  শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর  কর্মস্থল: যেকোনো জায়গায়  বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৬

এপ্রিল ২৮, ২০২৬ 0
সপ্তাহে ২দিন ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বীমা ও প্রভিডেন্ট ফান্ড
সপ্তাহে ২দিন ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বীমা ও প্রভিডেন্ট ফান্ড

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।    প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার বিভাগ: অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।    অন্যান্য যোগ্যতা: কিচেন হুড এবং গিজার পণ্য সম্পর্কে ভালো জ্ঞান অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে    অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, বীমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।    আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।    আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নেবে সরকার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’    বুধবার (১৫ এপ্রিল) সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্রসচিবরা অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের চেষ্টা চলছে।   দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘পুল’ গঠন করা হচ্ছে, শিক্ষক সংকট থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের পার্ট-টাইম শিক্ষক হিসেবে কাজে লাগানো হবে।   সিলেট-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া কারিগরি শিক্ষার প্রসার ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।   শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার। বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দুটি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা।   তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মান ও সংস্কারে গুরুত্ব দিচ্ছি।   প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পাঠদানের মান নিশ্চিত করা যায়। আমি সংসদ সদস্যদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ এলাকার স্কুলের সিসি ক্যামেরা কোড নিয়ে স্মার্টফোনের মাধ্যমেই তদারকি করুন।   নকলের বর্তমান ধরন সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘এখন আর আগের মতো সনাতন পদ্ধতিতে নকল হয় না, এখন ডিজিটাল নকলের ভ্যারিয়েন্ট এসেছে। শিক্ষক যদি ক্লাসে না পড়ান, তবেই শিক্ষার্থীরা নকলের আশ্রয় নেয়। তাই মানসম্মত শিক্ষার মাধ্যমেই এই ব্যাধি দূর করতে হবে।  

এপ্রিল ১৫, ২০২৬ 0
স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার
স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

সাম্প্রতিক সময়ে দেশে হাম-এর প্রকোপ বৃদ্ধি এবং মৃত্যুঝুঁকি বাড়ায় উদ্বেগ বাড়ছে। জনবল সংকটের কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।   এই প্রেক্ষাপটে সরকার স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ১৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।   জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত টিকার পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।   এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান জনবল ঘাটতি পূরণে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।   বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন হলে হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করা আরও সহজ হবে।

এপ্রিল ১৫, ২০২৬ 0
সুখবর পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা
সুখবর পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রায় ৫ লাখ পদে জনবল নিয়োগের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।   জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদ পূরণের এই পরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।   এ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম বলেন, আগামী ছয় মাসে কতসংখ্যক নিয়োগ দেওয়া সম্ভব—এ বিষয়ে তাদের কাছ থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে এবং সে অনুযায়ী প্রস্তাবও দেওয়া হয়েছে।   সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে— প্রথম শ্রেণি: প্রায় ৬৯ হাজার দ্বিতীয় শ্রেণি: প্রায় ১ লাখ ২৯ হাজার তৃতীয় শ্রেণি: প্রায় ১ লাখ ৪৭ হাজার চতুর্থ শ্রেণি: ১ লাখ ১৫ হাজারের বেশি অন্যদিকে সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই প্রায় ১ লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।   এই বিশাল নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সরকার আর্থিক প্রস্তুতিও নিয়েছে। প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যার বড় অংশ চলতি অর্থবছরের শেষ দিকে ব্যয় করা হবে।   ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৪’ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিজীবী কর্মরত আছেন। তবে বিপরীতে বিপুলসংখ্যক পদ খালি থাকায় দ্রুত নিয়োগ কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এপ্রিল ১৫, ২০২৬ 0
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা

বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিস্তারিত: পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম (বেসরকারি) প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন অন্যান্য তথ্য: বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে বয়সসীমা: নির্ধারিত নয় কর্মস্থল: সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।   আবেদন সময়সীমা: শুরু: ১০ এপ্রিল ২০২৬ শেষ তারিখ: ২৫ এপ্রিল ২০২৬ আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এপ্রিল ১৫, ২০২৬ 0
মেট্রোরেলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন
মেট্রোরেলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেবে।   নিয়োগের সংক্ষিপ্ত তথ্য মোট পদ: ৮টি মোট নিয়োগ: ৮ জন পদ ও যোগ্যতা ১. পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন বেতন: ১,২৯,৯৫০ টাকা যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর, কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা ২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন বেতন: ১,২৯,৯৫০ টাকা যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ২০ বছরের অভিজ্ঞতা ৩. মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ১৫ বছরের অভিজ্ঞতা (রেল/এমআরটি ক্ষেত্রে ৩ বছর অভিজ্ঞতা অগ্রাধিকার) ৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং ও টেলিকম) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: ইলেকট্রিক্যাল/টেলিকম ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা ৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা ৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে ও সিভিল) – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা ৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা (রেল/এমআরটি ক্ষেত্রে ৩ বছর অভিজ্ঞতা) ৮. উপাধ্যক্ষ – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, ১০ বছরের অভিজ্ঞতা   আবেদন পদ্ধতি আগ্রহীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। সরাসরি বা হাতে আবেদন গ্রহণযোগ্য নয়।   ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০   আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬

এপ্রিল ৮, ২০২৬ 0
নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭
নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (নেসকো) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১২টি ক্যাটাগরিতে শূন্য পদে মোট ১৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৮ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।   পদের তালিকা ও যোগ্যতা: সহকারী প্রকৌশলী (বিজ্ঞান ও উন্নয়ন / প্রকৌশল / প্রকিউরমেন্ট / বাণিজ্যিক পরিচালনা / গ্রাহক পরিষেবা) – ২০টি শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক / মেকানিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি বেতন: ৫১,০০০ টাকা সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন / জনসংযোগ / কোম্পানি সচিবালয়) – ২টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বেতন: ৫১,০০০ টাকা প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) – ১টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা বিএড বেতন: ৫১,০০০ টাকা সহকারী ব্যবস্থাপক (অর্থ / অডিট / রাজস্ব নিশ্চয়তা) – ২টি শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং-এ স্নাতকোত্তর বা এমবিএ বেতন: ৫১,০০০ টাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন / কোম্পানি সচিবালয়) – ৩টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বেতন: ৩৯,০০০ টাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইনি ও করপোরেট অ্যাফেয়ার্স) – ২টি শিক্ষাগত যোগ্যতা: আইন-এ স্নাতক (সম্মান) বেতন: ৩৯,০০০ টাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স / অডিট / রেভিনিউ অ্যাসুরেন্স) – ১২টি শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং-এ স্নাতক / বিবিএ বেতন: ৩৯,০০০ টাকা সাবস্টেশন অ্যাটেনডেন্ট (এ) – ৪০টি শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি বা সমমান বেতন: ২৩,০০০ টাকা টেকনিশিয়ান-জোনাল মেরামতের দোকান – ১৩টি শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি বা সমমান বেতন: ৩৯,০০০ টাকা স্টোরকিপার (এ) – ১০টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট বেতন: ১৮,০০০ টাকা হেল্পার – ২৬টি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান বেতন: ১৭,০০০ টাকা স্টোর হেল্পার – ৬টি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান বেতন: ১৫,০০০ টাকা আবেদন ফি: পদ ১–৭: ১,০০০ টাকা পদ ৮–১২: ৫০০ টাকা আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

ডিসেম্বর ১৭, ২০২৫ 0
আবুল খায়ের গ্রুপে চাকরি, ২২ বছরেই করা যাবে আবেদন
আবুল খায়ের গ্রুপে চাকরি, ২২ বছরেই করা যাবে আবেদন

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাস্ট্রা বিভাগে শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১১ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।   পদের নাম: মার্কেটিং অফিসার (অ্যাস্ট্রা) পদসংখ্যা: নির্ধারিত নয়   শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   চাকরির ধরন: পূর্ণকালীন প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা: ন্যূনতম ২২ বছর। কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।   বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।   আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫।

ডিসেম্বর ১৭, ২০২৫ 0
অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের লিফট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।   পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয়   যোগ্যতা: প্রার্থীকে বিএসসি (ইইই/এমই) অথবা বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩২ বছর। নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে।   বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি টিএ/ডিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের অংশীদারিত্ব, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে দুইটি উৎসব বোনাসের সুবিধা থাকবে।   আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।   আবেদনের শেষ সময়: আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ডিসেম্বর ১৭, ২০২৫ 0
যমুনা গ্রুপে চাকরি, থাকছে একাধিক সুযোগ-সুবিধা
যমুনা গ্রুপে চাকরি, থাকছে একাধিক সুযোগ-সুবিধা

যমুনা গ্রুপ তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ পদের নাম: এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: ই-কমার্স পদসংখ্যা: নির্ধারিত নয়   শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা: কমপক্ষে ৩–৪ বছর অন্যান্য যোগ্যতা: মার্কেটপ্লেস ব্যবস্থাপনা ও ই-কমার্সে দক্ষতা   চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিস প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় বয়সসীমা: ২৪–৩৪ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে   অতিরিক্ত সুবিধা: মোবাইল বিল, ট্রাভেল অ্যালাওন্স (টি/এ), প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বর ১৩, ২০২৫ 0
অভিজ্ঞতা ছাড়াই দারাজে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই দারাজে চাকরির সুযোগ

অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড নতুন করে হাব সুপারভাইজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: হাব সুপারভাইজার পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অভিজ্ঞতা: প্রযোজ্য নয় চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: শুধু পুরুষ কর্মক্ষেত্র: অফিসে বয়সসীমা: ২৩–৩৫ বছর কর্মস্থল: যেকোনো স্থান বেতন: ১৫–১৮ হাজার টাকা (মাসিক) অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ
নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
আবুল খায়ের গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ
আবুল খায়ের গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ

আবুল খায়ের গ্রুপ নতুন সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন অষ্টম শ্রেণি/সমমান পাস প্রয়োজন। কোনো পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও আবেদন করতে পারবেন।   পদের বিবরণ প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ পদ: অ্যাসোসিয়েট ম্যানেজার-ম্যানেজার / সেলস রিপ্রেজেন্টেটিভ পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমান অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ১২,৫০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বনিম্ন ২০ বছর কর্মস্থল: যে কোনো স্থান সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান ঢাকা (গুলশান-২) স্থান: নাভানা এফএস কসমো, বাড়ি #৪/বি, লেভেল-২, রোড #৯৪ তারিখ ও সময়: ১, ৪, ৮, ১১, ১৪ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা দিনাজপুর স্থান: মেরিস অফিস, মালদাহপট্টি, চেম্বার অব কমার্স এর সামনে, কালিতলা তারিখ ও সময়: ১ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা নারায়ণগঞ্জ স্থান: মেরিস অফিস, জীবন বীমা অফিসের ২য় তলা, চাষাড়া তারিখ ও সময়: ২ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা চট্টগ্রাম স্থান: মেরিস অফিস, সরাইপাড়া, লোহারপুল, পাহাড়তলী তারিখ ও সময়: ২ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা মুন্সিগঞ্জ স্থান: মেরিস অফিস, জনপ্রিয় কমিউনিটি সেন্টার, গোয়াল ঘূর্নী, মীরাপাড়া রোড, মীর কাদিম পৌরসভা তারিখ ও সময়: ২ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা নড়াইল স্থান: মেরিস অফিস, নিশিনাত তলা, রুপগঞ্জ তারিখ ও সময়: ২ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা জামালপুর স্থান: মেরিস অফিস, এ টি ভবন, জামালপুর বাইপাস, মেডিকেল কলেজ রোড তারিখ ও সময়: ২ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা কমলাপুর, ঢাকা স্থান: মেরিস অফিস, কমলাপুর আই সি ডি ভবনের পাশে, সরদার কমপ্লেক্স এর পিছনে, বাজার রোড তারিখ ও সময়: ৩ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা যাত্রাবাড়ি, ঢাকা স্থান: মেরিস অফিস মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ, রোকেয়া টাওয়ার (নীচতলা), সরাই জামে মসজিদের পাশের রোড তারিখ ও সময়: ৩ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা ময়মনসিংহ স্থান: মেরিস অফিস, শাহ সুলতান রুমী (রঃ) ভবন, ৫-নং জমির মুন্সীলেন, পিয়ন পাড়া, নতুন বাজার তারিখ ও সময়: ৩ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা চুয়াডাঙ্গা স্থান: মেরিস অফিস, সোফিয়া মঞ্জিল হাউস #৬২০, ফেরিঘাট রোড, মাস্টারপাড়া (নিউ শিশু স্বর্গ পার্ক) তারিখ ও সময়: ৪ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা টঙ্গী স্থান: মেরিস অফিস, বন্ধন নিবাস, খলীলের মোড়, খাঁ-পাড়া রোড, টঙ্গী পশ্চিম থানা তারিখ ও সময়: ৬ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা ফরিদপুর স্থান: মেরিস অফিস, কলেজ পাড়, দারিয়ার মাঠ মাদ্রাসা সংলগ্ন, ভাঙ্গা তারিখ ও সময়: ৬ ডিসেম্বর, বিকাল ৩টা–৫টা কটিয়াদী স্থান: মেরিস অফিস, থানা রোড, গ্রামীন টাওয়ারের পাশে, দিশা এনজিও অফিস সংলগ্ন তারিখ ও সময়: ৮ ডিসেম্বর, সকাল ৯টা–১১টা

ডিসেম্বর ২, ২০২৫ 0
এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ, যেভাবে আবেদন
এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী ‘সৈনিক’ পদে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। যোগ্য প্রার্থীরা সাধারণ (জিডি) অথবা টেকনিক্যাল ট্রেড (টিটি)–এই দুই বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত, এসএমএস ও অনলাইন—দুই পদ্ধতিতেই।   প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিভাগ: সাধারণ (জিডি) টেকনিক্যাল ট্রেড (টিটি) পদের নাম: সৈনিক (পদসংখ্যা নির্ধারিত নয়)   বয়স ও শিক্ষাগত যোগ্যতা ১) সাধারণ (জিডি) – পুরুষ/নারী বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭–২২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম GPA 3.00 সহ এসএসসি/সমমান ২) টেকনিক্যাল ট্রেড (টিটি) – পুরুষ/নারী বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭–২৩ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল কারিগরি বিষয়ে GPA অন্তত 3.00 বা এসএসসি/সমমান GPA অন্তত 3.00 অন্যান্য যোগ্যতা চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী–পুরুষ বৈবাহিক অবস্থা: অবিবাহিত শারীরিক যোগ্যতা পুরুষ: উচ্চতা: ৫’৫’’ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ৫’৪’’) ওজন: ৪৯.৯০ কেজি বুক: ৩০–৩২ ইঞ্চি নারী: উচ্চতা: ৫’১’’ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ৫’) ওজন: ৪৭ কেজি বুক: ২৮–৩০ ইঞ্চি চোখের দৃষ্টি: ৬/৬   আবেদন করার নিয়ম প্রার্থীরা আবেদন করতে পারবেন দুটি উপায়ে— ১) টেলিটক প্রি-পেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে ২) অনলাইনে: http://sainik.teletalk.com.bd/   অনলাইনে আবেদন করলে প্রবেশপত্র প্রিন্ট করা বাধ্যতামূলক। আবেদন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, পরবর্তীতে আর সম্ভব নয়।   ফি জমা পরীক্ষার ফি: ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা   নির্বাচন প্রক্রিয়া প্রার্থীদের কয়েকটি ধাপে মূল্যায়ন করা হবে— স্বাস্থ্য পরীক্ষা শারীরিক যোগ্যতা পরীক্ষা লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা) সাক্ষাৎকার আবেদন সময়সীমা আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫ আবেদন শেষ: ২৫ জানুয়ারি ২০২৬

নভেম্বর ৩০, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
এসএসসি পাসে এভারকেয়ার হাসপাতলে চাকরির সুযোগ

ইলেকট্রিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)। গত ২৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত।    আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।   এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫   প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)  পদের নাম: ইলেকট্রিশিয়ান (হাসপাতাল) পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস  অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক ব্যবস্থা, তার, ভোল্টেজ স্টেবিলাইজার, ইউপিএস, আইপিএস এবং লাইট সম্পর্কে ধারণা।  অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর    চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: হাসপাতালে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: উল্লেখ নেই    কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী   আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ০৫ ডিসেম্বর ২০২৫

নভেম্বর ২৯, ২০২৫ 0
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১,৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নির্বাচিত করা হয়েছে।   পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএসের ২,৩০৯টি পদের বিপরীতে ১,৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।   এর আগে চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল, যেখানে ৬,৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।   ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩,৪৬,০০০ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ২,৬৮,১১৯ জন পরীক্ষা দিয়েছেন এবং ৭৮,৮০৩ জন উপস্থিত হননি। উপস্থিতির হার ছিল ৭৭.২৪%। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ৬ জুনে, যেখানে ১২,৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।   পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

নভেম্বর ২৬, ২০২৫ 0
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

আকিজ গ্রুপে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সম্প্রতি এই পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান অনুযায়ী নানা সুবিধাও পাবেন।   বিস্তারিত তথ্য: প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ পদ: আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি প্রয়োজনীয় দক্ষতা: উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম ফাইল সিস্টেম ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন শেল স্ক্রিপ্টিং (যেমন ব্যাশ, পাওয়ারশেল) অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিস প্রার্থীর ধরন: নারী/পুরুষ উভয় বয়সসীমা: ২৫–৩২ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে সুবিধাসমূহ: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।   আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৫

নভেম্বর ২৬, ২০২৫ 0
৩০০ জনকে নিয়োগ দেবে আরএফএল, বেতন যত
৩০০ জনকে নিয়োগ দেবে আরএফএল, বেতন যত

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ডেপুটি/ট্রেইনি শোরুম ম্যানেজার’ পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।    প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ পদের নাম: ডেপুটি/ট্রেইনি শোরুম ম্যানেজার পদসংখ্যা: ৩০০ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: ২ বছর বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল: যে কোনো স্থান   আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আরএফএল গ্রুপ আবেদন সম্পন্ন করতে হবে।

নভেম্বর ২৫, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান
শিক্ষা

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান

খাঁন ঈষিক হাসান মে ৭, ২০২৬ 0