ট্রফি ছাড়া আরও একটি মৌসুম শেষ করার পথে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মাঠে পারফরম্যান্সের খরার উত্তাপ ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুমেও। পরিস্থিতি এতটাই খারাপ যে ফেদরিকো ভালভের্দে ও চুয়ামেনির হাতাহাতির খবর প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার অনুশীলনের পর সতীর্থ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় ভালভের্দে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম এই খবর প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভালভের্দে মুখের কাটা দাগ সরাসরি ঘুসির কারণে হয়নি; ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। এদিকে ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ কিংবা দুই খেলোয়াড়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে চুয়ামেনির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে অনুশীলনে তাকে ফাউলও করেন তিনি। এরপর ড্রেসিংরুমে দুজনের মধ্যে হাতাহাতির সময় এই চোট লাগে বলে জানা গেছে। আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং এই ম্যাচে না হারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।
কঠিন কিছু বাস্তবতার মধ্য দিয়ে সবশেষ বিপিএল আয়োজন করেছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। আর এই জন্য বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তামিম বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে। ‘সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’ তিনি বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে। গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।
২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠাই একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছিলেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট চাই বাছাই করে ১ ক্রিকেটারসহ পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি’র দুর্নীতি বিরোধী বিধিমালা (এন্টি-করাপশন কোড) লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। শাস্তি পাওয়া ৫ জন হলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার), মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), সামিনুর রহমান ও একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। সবাই ২০২৫ বিপিএলের সঙ্গে জড়িত থাকলেও সামিনুর রহমানের বিরুদ্ধে নবম আসর থেকেই ফিক্সিংয়ের নাম লিখিয়েছেন। তাই তাকেও শাস্তি দিয়েছে বিসিবি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন অভিযোগ শাস্তি পেলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার) ধারা ২.৪.৭ অনুসারে, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাকে (DACO) সহযোগিতা না করা (ধারা ২.৪.৬) এবং তদন্তে বাধা প্রদানসহ তথ্য বা যোগাযোগ মুছে ফেলে প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক) তার বিরুদ্ধেও টিম ম্যানেজারের মতোই তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার) ধারা ২.২.১ অনুসারে, এই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল বা অগ্রগতির ওপর তিনি বাজি ধরেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার) অমিত মজুমদারের মতো এই কর্মকর্তার বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচের বিভিন্ন দিকের ওপর বাজি ধরা বা জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ (Provisionally Suspended) করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে তাদের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে। সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে দেখা গেছে, তিনি খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া, আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যোগাযোগ রাখা এবং ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। সামিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করেছেন। এর ফলে বিসিবি’র আওতাধীন কোনো কর্মকাণ্ডে আর অংশ নিতে পারবেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সবঠিক থাকলে আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিনামূল্যে মাঠে বসে এই ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট ‘টেস্ট ক্রিকেট’ এর প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠে প্রবেশের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবির নির্দেশনা অনুযায়ী, সাধারণ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করে নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ বছরের নিচে। তাদের ক্ষেত্রেও নিজ নিজ একাডেমির নির্ধারিত জার্সি বা পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে উপস্থিত হতে হবে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে স্টেডিয়ামে তরুণ দর্শকদের উপস্থিতি বাড়বে এবং তারা মাঠে বসে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। মূলত, খুদে দর্শকদের মাঝে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে টাইগাররা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে। অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে। এই র্যাঙ্কিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।
রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করা সফল কোচদের মধ্যে একজন হলেন জিনেদিন জিদান। তবে তৃতীয় দফায় কোচ হিসেবে মাদ্রিদে ফেরার প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন এই ফরাসি কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ‘না’ বলেন ফরাসি কিংবদন্তি। জানা গেছে, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানকে কোচ হিসেবে ফেরাতে চেয়েছিলেন পেরেজ। তবে জিদান ইতোমধ্যেই দিদিয়ের দেশমের পর ফ্রান্স দলের কোচ হওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়ে রেখেছেন। তাই রিয়ালে ফেরা সম্ভব হয়নি তার জন্য। এদিকে, জানুয়ারিতে আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে প্রত্যাশিত উন্নতি হয়নি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়নস লিগেও হতাশা। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার আশঙ্কায় কোচিং পজিশন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, দলের ভেতরের পরিবেশও বেশ উত্তপ্ত। ড্রেসিংরুমে অসন্তোষ বাড়ছে, আর তারকারা যেমন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যেও মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য তালিকায় আছেন মরিনহো, দেশম, ক্লপ ও আলেগ্রি। তবে মরিনহো ইতোমধ্যেই জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ থেকে এখনো কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাফুফে। দেশজুড়ে হওয়া টুর্নামেন্টে হাজারের অধিক ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। বাফুফে ঐ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করেছিল। সেই বাছাইকৃত ১২৮ ফুটবলারকে আরেক দফা বাছাই করেছে ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামে গত কয়েক দিন বাছাইকৃত ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার আজ ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়স ভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। এই তথ্য জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম। তিনি বলেন, ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে। বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরো বেশি জোরদার করেছে। গত বছরের মতো এই বছরও বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে দেশব্যাপী।
দীর্ঘ স্থবিরতা আর অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিচ্ছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস। কাগজে-কলমে সবশেষ শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুব পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহীন, চমক দেখাতে পারে ঢাকা লিওপার্ডস। দলবদলে কে কোন ক্লাবে: মোহামেডান স্পোর্টিং ক্লাব: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, তাওহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন। আবাহনী লিমিটেড: সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলি, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার। গতবারের দল থেকে ধরে রাখা: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, জিসান আলম, এসএম মেহেরব, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, মেহেদি হাসান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আবু হাশিম, মাহমুদউল্লাহ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলি, শামিম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, টিপু সুলতান, আরিফুল ইসলাম। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আশরাফুল হাসান, মাহফিজুল ইসলাম রবিন, নাসির হোসেন। বসুন্ধরা স্ট্রাইকার্স: রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসাদুজ্জান পায়েল, জায়েদ উল্লাহ, ইমরানউজ্জামান। ব্রাদার্স ইউনিয়ন: মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদিন আসিফ, শফিকুল ইসলাম, মোহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন সিয়াম, মইনুল ইসলাম প্রধান দিপ, শাহরিয়ার কমল। সিটি ক্লাব: শাকিল হোসেন, আহরার আমিন, গাজি তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদি মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন, আবির হোসেন। ঢাকা লিওপার্ডস: সৈকত আলি, মেহেদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতিখার হোসেন ইফতি, মঈন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিক, দেবাশিস সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমন আলি, অভিষেক দাস, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রাহিম আহমেদ। গুলশান ক্রিকেট ক্লাব: বিশাল চৌধুরি, কে.এম. আতিকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল হোসেইন আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার। লেজেন্ডস অব রূপগঞ্জ: ইরফান শুক্কুর, সফর আলি, রিফাত বেগ, নাসুম আহমেদ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা। রূপগঞ্জ টাইগার্স: হুমায়ুন আহমেদ, মো. রাকিব, শাকির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলি, মো আব্দুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রকিবুল আতিক।
ক্রিকেট ক্যারিয়ার শেষ না করেই আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ছাত্র আন্দোলনের মুখে পতন হয় দলটির, বর্তমানে রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ। ফলে প্রশ্ন ওঠে দল পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরবেন কিনা। কিন্তু বিশ্বসেরা এই ক্রিকেটার স্পষ্ট করে জানিয়েছেন তার একমাত্র পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ। তার মতে ‘দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কোনোকালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই।’ সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। সাকিব বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না। তিনি বলেন, যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয়, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে। যে দল এটি শেষ করে দৃষ্টান্ত স্থাপন করবে, তারাই মানুষের মনে জায়গা করে নেবে। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের সংসদীয় মেয়াদ ছিল মাত্র সাত মাস। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে থাকলেও মাগুরার মানুষকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন তিনি। সাকিব বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে, সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ আমাকে আবারও ভোট দেবে। আমি তো এবারের (অন্তর্বর্তী সরকার পরবর্তী সম্ভাব্য) নির্বাচনেও অংশ নিতে আগ্রহী ছিলাম। ভেবেছিলাম ভোটে দাঁড়িয়েই নিজের জনপ্রিয়তা দেখিয়ে দেব। কিন্তু পারিপার্শ্বিকতা ও দলের সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি
মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি। তারপরও নিজেদের মাঠে জিততে পারেনি তারা। এতে ভীষণ ক্ষুব্ধ লিওনেল মেসি। রোববার (৩ মে) নু স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এদিন চতুর্থ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর কিছুক্ষণ পরই মায়ামির পথ হারানোর শুরু। ৩৯তম মিনিটে ব্যবধান কমান মার্তিন ওহেদা। ৬৮তম মিনিটে আবার জালের দেখা পান তিনি। ৭৮তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন উইঙ্গার। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অরল্যান্ডোকে তিন পয়েন্ট এনে দেন টাইরেস স্পাইসার। মেসির হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষ হতেই সোজা টানেলের দিকে চলে যান তিনি। সতীর্থদের কী বলেছিলেন তিনি, গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ফ্রে। তিনি বলেন, আমাদের অধিনায়ক কথা বলেছেন। অবশ্যই আমাদের অনেক কিছু বলেছেন তিনি। পরের ম্যাচের জন্য তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন, এটা অগ্রহণযোগ্য। আমরা সবাই তার সঙ্গে একমত। ফের এমন ঘটবে না, এটা নিশ্চিত। উল্লেখ্য, ইস্টার্ন কনফারেন্সে আপাতত তৃতীয় স্থানে আছে মায়ামি। আগামী শনিবার টরন্টোর মাঠে খেলবে তারা।
পুরো ক্রিকেট ক্যারিয়ার জুড়ে বিতর্ক ও আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইরে সবচেয়ে বিতর্কিত হয়েছিলেন শেয়ার বাজারে নাম লিখিয়ে। বর্তমানে তার দেশে ফিরের পথে যেসব কাটা রয়েছে তার মধ্যে একটি হলো শেয়ার মার্কেটের কারসাজির অভিযোগ। তবে দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত এই তারকা অভিযোগ তুলেছেন, দুই বছরেও কেন তার শেয়ার বাজারের কারসাজির অভিযোগ প্রমাণ করতে পারেনি? সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। সাকিব জানিয়েছেন, মাঝেমধ্যে নিউজে আসে যে অনেক সমস্যা আছে, কিন্তু কেউ বিস্তারিত বলতে পারে না। কেউ বলল যে, ‘শেয়ার মার্কেটের কারসাজি আছে।’ তো সেটা কি? দুই বছর ধরে কেউ কিছু প্রমাণ করতে পেরেছে? রাজনৈতিক মামলা একটা আছে, হত্যা মামলা। সেটাও তো দেড় বছরে কিছু এগোয়নি! ‘আর একটা চেক বাউন্সের মামলা আছে, সেটা একদম বেসিক জিনিস, যদি আপনি ইনস্টলমেন্ট না দিতে পারেন, সাইন করা যে চেকগুলো থাকে, ওটা নিয়ে ব্যাংক মামলা করে। সেটা খুবই নরম্যাল ব্যাপার এবং এটা রিশিডিউলও করা যায়, টাকা দিলে সেই মামলা বন্ধ হয়ে যায়। আমি যে সেটা করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট রেখেছে ফ্রিজ করে।’ তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? হয়তো তাদের মনে হয়েছে, তদন্তের স্বার্থে ফ্রিজ করা দরকার। এখন তো দেড় বছর হয়ে গেল সেই তদন্ত! কিছুই তো এখনও পর্যন্ত পায়নি! আমার বিশ্বাস, কিছুই পাওয়ার কোনো চান্স নাই। সাকিব জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা উচিত। তার ভাষ্য, লোকের কথা শুনলে মনে হয় যে, আমার কয়েক হাজার সমস্যা এবং সমস্যা সমাধান করতে কয়েক দশক লেগে যাবে। আসলে ইচ্ছে থাকলে কতদিন লাগতে পারে? তদন্ত করে দোষ প্রমাণিত হলে অ্যাকশন নিন। তদন্তে কিছু না পেলে ক্লিয়ারেন্স দিন, রিলিজ দিন। ‘আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে রিশিডিউল করে আমি কালকেই এটা জমা দিয়ে দিলে পরশুদিন ওরা মামলা তুলে নেবে!’ সাকিবের দেশে না ফেরার পেছনে বড় বাধা হলো হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় নিহত রুবেল হত্যায় সাকিবকে আসামী করে মামলা করা হয়েছে। যার ফলে দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার শঙ্কা রয়েছে। এ নিয়ে সাকিব বলেন, হত্যা মামলাটিও এখন সাধারণ অবস্থায় আছে। আইন মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে একটা নির্দেশনা যাবে যে, মামলাটিতে তার যোগসূত্রতা আছে নাকি নাই। যেহেতু এখনও চার্জশিট হয়নি, আমার যোগসূত্রতা না পেলে ছেড়ে দেবে। আদাবর থানায় হওয়া মামলা নিয়ে তিনি বলেন, যেখানকার ঘটনায় মামলা, সেই আদাবরে তো জীবনেও গিয়েছি বলে মনে পড়ে না। আমার সম্পৃক্ততা যদি না থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারে যে, এটাতে তার যোগসূত্র নাই। এটার জন্য কতদিন লাগতে পারে? দুই বছর হতে চলেছে! তিনি আরও বলেন, যদি তারা মনে করে, আমি কানাডায় বসে ফোনে ফোনে দুনিয়ার বিশাল একটা মাফিয়া গোষ্ঠী নিয়ে বিশাল একটা ইয়ে করেছি, সেটা যদি তারা প্রমাণ দেখায়, তাহলে ঠিক আছে, বিচার করুক! সদিচ্ছা থাকলেই সব হয়।
২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাস বাকি, কিন্তু এখনও অনিশ্চিত ইরানের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল তারা। তবে ইরানের সেই আবেদনে গুরুত্ব দেয়নি ফিফা। যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ জন্য ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন। দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে। ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর ৩০ গোল দূরে এই ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তবে বিশ্বকাপের ১ মাস আগে রোনালদো জানিয়েছেন তিনি ক্যারিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন তিনি। সম্প্রতি আল-আহলির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোলটি পূর্ণ করেছেন রোনালদো। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি। রোনালদো বলেন, আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং সামনের প্রজন্মের জন্যও খেলে যাচ্ছি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি বছর উপভোগ করছি। যদিও আমি জানি আমি আমার ক্যারিয়ারের শেষের খুব কাছে চলে এসেছি। আর এটাই বাস্তবতা।’ ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে পারে। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আল-নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে একটি লিগ শিরোপা জয়ই এখন তার মূল লক্ষ্য। রোনালদো বলেন, আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল এবং আমি সেটা সেভাবেই রাখতে চাই। আমি এখনো খেলা উপভোগ করছি, গোল করছি... তবে সবকিছুর উপরে জয় পাওয়াটা জরুরি। আমরা সত্যিই এই লিগটি জিততে চাই। সৌদি লিগের শিরোপা জেতার পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন— আগামী ২০২৬ বিশ্বকাপেই কি তবে দেখা যাবে রোনালদোর শেষ জাদু? ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিশ্বকাপকেই নিজের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায় বেলায় তাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, এই ছবির মতোই রুবেলের সঙ্গে তার ক্যারিয়ারে অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে। বিশেষ করে অ্যাডিলেডে রুবেলের সেই দুটি গুরুত্বপূর্ণ ডেলিভারি পুরো দেশকে আনন্দে ভাসিয়ে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মাঠের ভেতরে ও বাইরে বহু স্মৃতি ভাগাভাগির কথা স্মরণ করে মাশরাফি রুবেলের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল হোসেন। তিনি লেখেন, বাংলাদেশের জার্সিতে খেলা তার জীবনের সবচেয়ে বড় আবেগ হলেও একসময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোই স্বাভাবিক সিদ্ধান্ত ছিল। সেই ভাবনা থেকেই তিনি বিদায় নেন। নিজের ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেন এই পেসার। বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি–টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল। পাশাপাশি ভক্ত, পরিবার, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রুবেল শিকার করেছেন ১৮৩টি আন্তর্জাতিক উইকেট, যা দেশের ক্রিকেটে তার অবদানকে আরও স্মরণীয় করে রাখে।
আসন্ন বিপিএল শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল নোয়াখালী এক্সপ্রেস। দলের অন্যতম তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে ছাড়াই টুর্নামেন্টে নামতে হচ্ছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটিকে। শারীরিক অসুস্থতার কারণে এবারের বিপিএলে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার এই ডানহাতি ব্যাটার। জানা গেছে, গত সপ্তাহে দুবাইয়ে কুশল মেন্ডিসের জরুরি অস্ত্রোপচার করতে হয়। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর থেকেই তিনি বিশ্রামে রয়েছেন। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন—এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ কারণে বিপিএলের পাশাপাশি চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না মেন্ডিস। এই টুর্নামেন্ট খেলতে গিয়েই তার শারীরিক জটিলতা ধরা পড়ে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আইএল টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলো তো বটেই, বিপিএলেও আর দেখা যাবে না এই লঙ্কান ব্যাটারকে। এখনো পর্যন্ত আইএল টি-টোয়েন্টিতে তার দল শারজাহ ওয়ারিয়র্স কিংবা বিপিএলের নোয়াখালী এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে কোনো বিকল্প ঘোষণা করেনি। তবে নোয়াখালীর স্কোয়াডে তার পরিবর্তে আছেন জনসন চার্লস। সবকিছু ঠিক থাকলে, সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে জনসন চার্লসকেই দেখা যেতে পারে। এ ছাড়া হাবিবুর রহমান সোহানেরও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। ফলে ওপেনিং কম্বিনেশন নিয়ে নোয়াখালীর খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।
আইপিএল নিলামে একের পর এক চমক দেখিয়ে বাজার গরম করছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি (প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকা) দিয়ে কিনে নিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কাটার মাস্টার’কে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথম আসরেই দলকে শিরোপা এনে দেন তিনি। পরের মৌসুমেও ছিলেন হায়দরাবাদে। এরপর বিভিন্ন সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন এই বাঁহাতি পেসার। গত মৌসুমে শেষ মুহূর্তে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামেও শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি। অন্যদিকে ডেথ ওভারের একজন কার্যকর পেসারের খোঁজে থাকা চেন্নাই সুপার কিংসও মোস্তাফিজের দিকে নজর দেয়, বিশেষ করে মাথিশা পাথিরানাকে না পাওয়ার পর। দিল্লি ও চেন্নাইয়ের পাল্টাপাল্টি প্যাডল আপে ধীরে ধীরে মোস্তাফিজের দাম বাড়তে থাকে। দুই দলের লড়াইয়ে দাম উঠে যায় ৫ কোটি রুপিতে। এ পর্যায়ে দিল্লি সরে দাঁড়ায়। চেন্নাই ৫ কোটি ৪০ লাখ রুপিতে প্রায় নিশ্চিতভাবেই মোস্তাফিজকে পেতে যাচ্ছিল। কিন্তু নাটক তখনও বাকি। হঠাৎ করেই লড়াইয়ে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইও হাল ছাড়েনি—এক লাফে দাম তোলে ৭ কোটি রুপিতে। কেকেআরও সমান তালে দাম বাড়াতে থাকে। শেষ পর্যন্ত স্টিফেন ফ্লেমিং চেন্নাই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৯ কোটি রুপিতে প্যাডল তোলেন, ভেবেছিলেন এখানেই থামবে কলকাতা। কিন্তু কেকেআর ছিল নাছোড়বান্দা। তারা আবার প্যাডল তুলে দাম বাড়িয়ে দেয় ৯ কোটি ২০ লাখ রুপি। এখানেই বুঝে যায় চেন্নাই, আর এগোনো সম্ভব নয়। ফলে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। সবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলিয়ান কাপের কাছে হতাশাজনকভাবে হারলেও লাতিন-বাংলা সুপার কাপে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের রাইজিং স্টার। দ্বিতীয় ম্যাচেই তারা দেখিয়ে দিল—নিজেদের দিনে লাল-সবুজের তরুণরা যেকোনো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে লড়তে পারে। ঘরের মাঠে আর্জেন্টাইন ক্লাবকে রুখে দিয়ে শক্ত প্রত্যাবর্তনের বার্তা দিল স্বাগতিকরা। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ। ম্যাচ শুরু হতেই দর্শকদের চমকে দেন ইব্রাহিম। মাত্র চার মিনিটেই তাঁর গোল বাংলাদেশকে এনে দেয় ১-০ ব্যবধানের লিড। ব্রাজিলের কাছে হারের পর এই গোল গ্যালারিতে ফেরায় নতুন উদ্দীপনা। ২২তম মিনিটে বাংলাদেশের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলে প্রথমার্ধে নাটকীয়তা আরও বেড়ে যায়। এরপরও বাংলাদেশ রক্ষণভাগ শক্ত রেখে বিরতিতে লিড ধরে রাখতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিক চার্লেন আক্রমণের তীব্রতা বাড়ায়। অবশেষে ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে তারা ম্যাচে সমতা ফেরায়। গোলের পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে আরও দ্রুতগতির ফুটবল উপহার দিতে থাকে। ম্যাচের ৭২তম মিনিটে একটি ফাউলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই দলের একজন করে মোট দুজন ফুটবলারকে লাল কার্ড দেখান। শেষ মুহূর্তগুলোতে দুই দলই একাধিক গোলের সুযোগ পেলেও কেউই জালের দেখা পায়নি। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
লাতিন-বাংলা সুপার কাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই রোমাঞ্চ ছড়াল বাংলাদেশের রাইজিং স্টার। তবে ম্যাচের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—যা মুহূর্তেই মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। প্রথমার্ধে একটি করে গোল করে সমতায় বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফিনিশিংয়ের অভাবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ঠিক এমন সময়ই ম্যাচের ৭২তম মিনিটে ঘটে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। ঘটনাস্থল থেকে দুই দলেই একজন করে মোট দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।
সবঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের জরুরী নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না নিষিদ্ধ করেছে এনএসসি। সোমবার (২৪ নভেম্বর) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এনএসসির চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং নাগরিকদের একাত্মতার প্রতীক। তাঁদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়ানীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করা যাবে না। খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। এনএসসি সতর্ক করেছে, এই নির্দেশনার ব্যত্যয় দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে পালন করাতে বলা হয়েছে।
ফুটবলে কম পরিচিত ও দুর্বল দেশগুলোর উন্নয়নের জন্য নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা। যার নাম দেওয়া হয়েছে, ‘ফিফা সিরিজ ২০২৬’। সবঠিক থাকলে আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এতে পুরুষ ও নারী জাতীয় দল অংশ নেবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা। ইনফান্তিনো আরও বলেন, ২০২৬ সালের আয়োজনটি বিশ্বের নারী ও পুরুষ উভয় জাতীয় দলকে আরও সমৃদ্ধ করবে। এ প্রতিযোগিতার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে আরও শক্তিশালী করে তোলা, যেখানে বিভিন্ন দেশের দল একে অপরের মুখোমুখি হবে এবং স্থানীয় সম্প্রদায়গুলো বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। আর পুরুষদের ফিফা সিরিজের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ২০২৪ সালের মার্চে পাইলট প্রকল্পের সফল আয়োজনের পর ফিফা এবার আরও একধাপ এগিয়ে সম্পূর্ণ নতুন এ প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে। এতে আগের চেয়ে আরও বেশি সদস্যদেশ, আরও বেশি ভেন্যু যুক্ত হবে এবং ইতিহাসে প্রথমবারের মতো যোগ দেবে নারী জাতীয় দলগুলোও। মূলত টুর্নামেন্টকে বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা শুরু করে ফিফা। ফিফার মতে, সম্প্রসারিত এ ফরম্যাট আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াবে এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। এতে পদকও নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। শনিবার (২২ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়েছে মালেকা পারভীনের দল। প্রথমার্ধে সমানে সমান লড়াই হয় দুই দলের মধ্যে। স্বাগতিকরা এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে আর বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে উঠেন অতিথিরা। এর আগে নিজেদের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সমান পয়েন্ট ছিল থাই মেয়েদেরও।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।