শিক্ষা

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান
হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান

“গণিত হোক আনন্দের”—এই স্লোগানকে সামনে রেখে গত ১ মে (শুক্রবার) রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ গণিত প্রতিযোগিতা “বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এর ন্যাশনাল রাউন্ড।   প্রাথমিক বাছাই পর্বে সারা দেশ থেকে সহস্রাধিক ছাত্রছাত্রী অনলাইনে অংশগ্রহণ করে। অনলাইন পর্বে নির্বাচিত প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করে। এদিন সকাল সাতটা থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণিতপ্রেমী শিক্ষার্থী ও অভিভাবকরা ভেন্যুতে উপস্থিত হন। দেশের ৫২টি জেলার বিভিন্ন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।     সকাল আটটা থেকে শুরু হয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে বাংলার ম্যাথের পক্ষ থেকে একটি করে টি-শার্ট, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজারসহ একটি করে ফাইল উপহার হিসেবে দেওয়া হয়। সকাল ১০টা থেকে শুরু হয় দুই পর্বের পরীক্ষা, যা ১২:৩০-এ শেষ হয়। এরপর জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। বিরতি শেষে দুপুর ২টা থেকে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গণিতবিষয়ক নানা রকম প্রশ্নের উত্তর দেন বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ারসহ আমন্ত্রিত বিশেষ অতিথিরা।   জাতীয় পর্বে বিজয়ীদের মোট ১০টি ক্যাটাগরিতে ১০টি গোল্ড, ৪০টি সিলভার এবং ৭০টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় পর্বে পদকপ্রাপ্ত ৩০ জনের জন্য ছিল ভিন্নধর্মী বিজ্ঞান বাক্স।   পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জি আর আহমেদ জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার সুপর্ণা রায়, প্রযুক্তি ও স্টেম শিক্ষার প্রসারে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনাব রকিবুল হাসান, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)-এর কর্পোরেট ব্যক্তিত্ব শাহ আলম প্রমুখ।     অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, পিএইচডি। আর দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠুভাবে সঞ্চালন করতে সার্বিক সহযোগিতা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব এবং ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাবের একদল নিরলস স্বেচ্ছাসেবী।     সমাপনী অনুষ্ঠানে বাংলার ম্যাথের বর্তমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সহ-প্রতিষ্ঠাতা মাহতাব হোসাইন। সবশেষে ফলাফল ঘোষণার মাধ্যমে বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপের কো-অর্ডিনেটর ও সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।     উল্লেখ্য, জাতীয় পর্যায়ে স্বর্ণপদকজয়ী সেরা গণিতবিদরা  আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে, যা এ বছর জাপানে অনুষ্ঠিত হবে।

খাঁন ঈষিক হাসান মে ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
স্কুলেই পূর্ণ সমাধান: অ্যাবাকাস ও মানসাঙ্ক এখন নিয়মিত পাঠে

দেশের প্রাথমিক শিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষার নতুন ধারা সূচনা করেছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠান দুটি তাদের পাঠ্যক্রমে যুক্ত করেছে অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ (মানসাঙ্ক), যা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু গণিত শেখে না, বরং দ্রুত চিন্তা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে। বর্তমান বিশ্বে গণিতকে কেবল একটি বিষয় হিসেবে নয়, বরং চিন্তাশক্তি ও যুক্তিবোধ গড়ে তোলার মাধ্যম হিসেবে দেখা হয়। এই লক্ষ্যেই স্কুল দুটি তাদের শিক্ষাকাঠামোতে বাস্তবভিত্তিক শেখার ওপর গুরুত্ব দিয়েছে। অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের একাগ্রতা, স্মৃতিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির। বাংলাদেশে সাধারণত অ্যাবাকাস বা মেন্টাল ম্যাথ শেখার জন্য আলাদা কোচিংয়ের প্রয়োজন হয়। তবে এই দুই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের মধ্যেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে। ফলে অতিরিক্ত ব্যয় ও সময়ের চাপ কমছে বলে জানিয়েছেন অভিভাবকরা। জানা যায়, এই প্রতিষ্ঠানগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধের সমন্বয়। এখানে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হিফজুল কুরআন প্রোগ্রাম ও আরবি ভাষা শিক্ষা চালু রয়েছে, যা শিক্ষার্থীদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য ক্যাম্পিং, পাবলিক স্পিকিং, লিডারশিপ ট্রেনিংসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারে। দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জামান বলেন, ‘গণিত মানে শুধু সূত্র মুখস্থ করা নয়, এটি চিন্তার একটি প্রক্রিয়া। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।’

মে ৪, ২০২৬ 0
হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি
হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ওমর ফারুকের একটি বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক সমাবেশে তিনি বলেন— “হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন নিজের হাতে নিয়ে গুপ্ত শিবিরকে হত্যা করবো”—এ ধরনের হুমকিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।   ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা যায়। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিবৃতি দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।   ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। এর প্রতিবাদে গত শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ওমর ফারুক বক্তব্য দেন।   সেখানে তিনি বলেন, জিয়া পরিবারকে নিয়ে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা পোস্ট দেওয়া হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তার ভাষায়, “আপস চলবে না” এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি। একই সঙ্গে তিনি শিবির নেতাকর্মীদের রাজনৈতিকভাবে ফিরে আসার আহ্বান জানান, তবে আবারও কড়া হুঁশিয়ারি দেন যে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   এই বক্তব্যের পরপরই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে ওমর ফারুক নিজের মন্তব্যকে “স্লিপ অব টাং” বলে উল্লেখ করে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন।   অন্যদিকে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক বিবৃতিতে এই বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত উসকানি এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতার অংশ।   বিবৃতিতে তারা ওমর ফারুককে দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের শামিল। পাশাপাশি তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সম্ভাব্য পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও উল্লেখ করেন।

এপ্রিল ২৬, ২০২৬ 0
ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ
ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আহত জুবায়েরের আক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, “ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।”   বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে দেখতে গেলে ডাকসু ভিপি সাদিক কায়েম–এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।   এর আগে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হন জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সন্ধ্যার পর সংঘটিত এই ঘটনায় ইসলামী ছাত্রশিবির অভিযোগ করে, ছাত্রদলের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে।   ঘটনার পর আহত দুইজনকে উদ্ধার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ উত্তেজিত জনতার অবস্থান দেখা যায়।   প্রায় এক ঘণ্টার বেশি সময় এমন পরিস্থিতি চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে থানার পাশের জামে মসজিদের ফটক দিয়ে নিরাপদে বের করে আনা হয়।   পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এপ্রিল ২৪, ২০২৬ 0
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ ও উত্তেজনার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।   বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। শাহবাগ থানার সামনেও সীমিত সংখ্যক সাংবাদিক ছাড়া আর কাউকে দেখা যায়নি। থানার প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।   এদিকে থানার সামনে ঘটে যাওয়া ঘটনার সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।   এর আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা দেওয়া হচ্ছে।   আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক, শিক্ষার্থী তানজিম, শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত, সাংবাদিক লিটন, সাংবাদিক খালিদ, শিক্ষার্থী দেবাশিষ এবং শিক্ষার্থী আলবি। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এপ্রিল ২৪, ২০২৬ 0
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।   প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। যা শেষ হবে আগামী ৮ আগস্ট। এছাড়া আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।   ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা ওই রুটিনে বলা হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।   উল্লেখ্য, প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।   রুটিন দেখুন এখানে

এপ্রিল ২৩, ২০২৬ 0
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক

৬ষ্ঠ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করতে না পারা কিংবা এমপিওভুক্ত হতে না পারা আরও প্রায় ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। এ সংক্রান্ত ফাইল ইতোমধ্য তোলা হয়েছে বলে জানা গেছে।   বুধবার (২২ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ২০০ থেকে ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য সংগৃহীত শূন্য পদের ভিত্তিতে তাদের প্রতিস্থাপন করা হবে।   নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, প্রার্থীদের প্রতিস্থাপনের ফাইল ইতোমধ্যে চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ ফাইল অনুমোদন হওয়ার পর তাদের প্রতিস্থাপন করা হবে।   ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিস্থাপনের পাশাপাশি ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে। শোকজের জবাব পাওয়ার পর তাদের শাস্তির মুখোমুখি করা হতে পারে।

এপ্রিল ২৩, ২০২৬ 0
এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ
এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

সারাদেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভির পাশাপাশি সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।   সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, অনেক কেন্দ্রে সিসিটিভির সঙ্গে ইন্টারনেট সংযোগ না থাকায় কন্ট্রোল রুম থেকে মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই কেন্দ্রগুলোর DVR/NVR-এ সবসময় ইন্টারনেট সংযোগ সচল রাখতে বলা হয়েছে।   প্রকাশিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এবার সারা দেশে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে।   প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।   আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখের বেশি, মাদরাসায় ৩ লাখের বেশি এবং কারিগরি বোর্ডে প্রায় ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী রয়েছে।   সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিচ্ছে ৩০ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।   ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানান, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্টরা মাঠপর্যায়ে সতর্ক রয়েছেন এবং কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না।

এপ্রিল ২১, ২০২৬ 0
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীকে আটক
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীকে আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) নবাব ফয়জুন্নেসা হলে গাঁজাসহ এক ছাত্রীকে হাতে-নাতে আটক করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হলের ১১৬ নম্বর কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। অভিযুক্ত ওই ছাত্রীর নাম ইনিশা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী।   নবাব ফয়জুন্নেসা হলের যে কক্ষটিতে অভিযান চালানো হয়, সেটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথির (কক্ষ নম্বর-১১৬)। ইনিশা ওই কক্ষে এসে মাদক সেবন করছিলেন।   নবাব ফয়জুন্নেসা হল সংসদের জিএস সুমাইয়া খানমের অভিযোগের ভিত্তিতে হলের ওয়ার্ডেন সুলতানা আক্তার ওই কক্ষে অভিযান চালান। অভিযানকালে ইনিশাকে মাদকসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ যোহরা (প্রাণিবিদ্যা বিভাগ) ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইনিশাকে নিয়ে যান।   এ বিষয়ে নবাব ফয়জুন্নেসা হল সংসদের জিএস সুমাইয়া খানম বলেন, আগেও ওই মেয়ে বহিরাগত নিয়ে হলে আসতো। আগে এমন অভিযোগ শুনেছি, আর আজ তাকে হাতে-নাতে ধরেছি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।   ঘটনার বিষয়ে নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট গোলাম মোস্তফা জানান, হলের জিএস সুমাইয়া খানমের অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডেন সুলতানা আক্তার ওই ছাত্রীর কক্ষে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছেন।   তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।   অন্যদিকে, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মঞ্জুর ইলাহি বলেন, ওই মেয়ে বর্তমানে আমাদের হলে থাকে না। ফয়জুন্নেসা হলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।   সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, এ বিষয়ে হল প্রশাসন বিস্তারিত বলতে পারবে। ঘটনার সত্যতা ও প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে উপযুক্ত শাস্তি প্রদান করবে।   ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থী হল ত্যাগ করায় তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করেও তাকে পাওয়া যায়নি। 

এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষা নিয়ে কড়া নির্দেশনা ডিএমপির

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।  যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতেই ডিএমপি এই কঠোর অবস্থান নিয়েছে।

এপ্রিল ১৮, ২০২৬ 0
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা কলেজের সব রুটের বাস
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা কলেজের সব রুটের বাস

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) থেকে ঢাকা কলেজের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।   ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একে এম ইলিয়াস মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে কলেজের সব রুটে চলাচলকারী বাস, এমনকি বিআরটিসির দুইতলা বাসও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।   ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মিরপুর সড়কের ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি ঢাকা কলেজের বাস ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।   প্রায় এক ঘণ্টা ধরে দুই কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তি হয়। সেই অনুষ্ঠানে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করা হলেও, এক মাসের মধ্যেই পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিসেম্বর ১০, ২০২৫ 0
স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা
স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

স্কুল ভর্তি নিয়ে দীর্ঘদিনের জটিলতা শেষ হলো। দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা সম্পূর্ণ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে যারা বয়সের সীমাবদ্ধতার কারণে আবেদন করতে পারছিলেন না, তারা এখন অনায়াসেই ভর্তি আবেদন করতে পারবেন।   বুধবার (৩ ডিসেম্বর) মাউশির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   মাউশির সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, পূর্বের ভর্তিনীতির সেই অংশ—যেখানে উল্লেখ ছিল ‘প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বয়স পরবর্তী শ্রেণিগুলোতেও ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে’—এটি তুলে দেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত আর কোনো বয়সসীমা কার্যকর থাকবে না।   তবে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা ভবিষ্যতে প্রযোজ্য হবে, তাই অভিভাবকদের সেই নিয়ম মাথায় রেখে আবেদন করতে হবে।   এছাড়া ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির ভর্তিতে বয়সসীমা পূর্বের নিয়মেই থাকবে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী— সর্বনিম্ন বয়স: ৫ বছর (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২১ বা তার আগে) সর্বোচ্চ বয়স: ৭ বছর (জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) ভর্তির সময় অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশনাও অপরিবর্তিত আছে। আর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বয়সে অতিরিক্ত ৫ বছরের ছাড় পাবেন।   বয়সসীমা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মাউশির মাধ্যমিক শাখার সহকারী পরিচারক (মাধ্যমিক–১) এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, “বয়সসীমা নিয়ে অভিভাবকদের অনেক অভিযোগ আসছিল। অনেকেই তাঁদের সন্তানের আবেদন করতে পারছিলেন না। সেই জটিলতা দূর করতেই দ্বিতীয় থেকে নবম শ্রেণির বয়সসীমা সরিয়ে দেওয়া হয়েছে।”   নতুন এই নীতিমালা অভিভাবকদের ভর্তিজনিত সমস্যাকে অনেকটাই সহজ করবে বলে আশা করা হচ্ছে।

ডিসেম্বর ৪, ২০২৫ 0
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাল সনদ ব্যবহার করে চাকরি করা শিক্ষকদের সংখ্যা আবারও নতুন করে আলোচনায় এসেছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সম্প্রতি এক হাজার ১৭২ জন শিক্ষক-কর্মচারীকে জাল বা অগ্রহণযোগ্য সনদধারী হিসেবে শনাক্ত করেছে। এসব জাল সনদের কারণে বেতন-ভাতা, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর অনিয়মসহ বিভিন্ন খাতে মোট ২৫৩ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তুতিও চলছে।   ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, শনাক্ত হওয়া সব জাল সনদধারীর নামের তালিকা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তালিকা পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।   ডিআইএর রিপোর্ট অনুযায়ী, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল পাওয়া গেছে। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   শনাক্ত হওয়া ১১৭২ জনের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া, আর প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য বলে ডিআইএর নথিতে উল্লেখ রয়েছে। প্রথম ধাপে ওই ৪০০ ভুয়া সনদধারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো সুপারিশ করা হচ্ছে।

ডিসেম্বর ৩, ২০২৫ 0
বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে
বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নভেম্বর ২৯, ২০২৫ 0
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সাম্প্রতিক সময়ে দেশে কয়েক দফা ভূমিকম্পে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে ২১ নভেম্বরের শক্তিশালী ভূমিকম্প ঢাকাসহ সারাদেশকে প্রবলভাবে কাঁপিয়ে তোলে। স্মরণকালের অন্যতম বড় ওই ভূকম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে একাধিক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।   সোমবার (২৪ নভেম্বর) দেশের সব অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়।   চিঠিতে জানানো হয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষাপটে সারাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট সতর্কতামূলক নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য ভূমিকম্প সম্পর্কে সচেতনতা তৈরিতে নির্দেশনাগুলো মানার পরামর্শ দেওয়া হয়েছে।   মাউশির নির্দেশনা অনুযায়ী করণীয়— ১. ভূমিকম্পের সময় শান্ত ও ধীরস্থির থাকা; আতঙ্কে না ছুটোছুটি করা। ২. ভবনের ভেতরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া। ৩. বাইরে থাকলে খোলা স্থানে সরে যাওয়া, যেখানে ভবন বা গাছপালা নেই। ৪. ভূমিকম্পের সময় লিফট ব্যবহার না করা। ৫. ভূমিকম্পের পর বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা—ভবন বা দেয়াল ধসে পড়তে পারে। ৬. প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, খাদ্য, ফার্স্ট এইড কিট সংগ্রহে রাখা। ৭. কলামযুক্ত পাকা ঘরে কলামের গোড়ায় নিরাপদে দাঁড়ানো। ৮. ভবনের ওপর তলায় থাকলে কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করা; লাফ দিয়ে নামার চেষ্টা না করা। ৯. কম্পন থেমে গেলে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গ্যাস-বিদ্যুতের সুইচ বন্ধ করা ও আগুন নেভানো।   শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন-স্থাপনার ক্ষেত্রে করণীয়— ১. বিদ্যালয় ভবনগুলো নিয়মিত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশ শনাক্ত করা। ২. ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করা। ৩. ঝুঁকিপূর্ণ ভবনে দৃশ্যমান সতর্কতা চিহ্ন লাগানো। ৪. প্রয়োজনে অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাস চালুর মতো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।

নভেম্বর ২৫, ২০২৫ 0
ঢাকা আলিয়ায় দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন
ঢাকা আলিয়ায় দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের একটি পর্যায়ে ক্যাম্পাসের হলে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।   রাত পৌনে ১১টার দিকে ক্যাম্পাসের হলের ভেতরে এখনো কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তাদের নিরাপদে বের করে আনতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।   পরিস্থিতি স্বাভাবিক করতে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নভেম্বর ২৩, ২০২৫ 0
ভূমিকম্প আতঙ্কে ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা
ভূমিকম্প আতঙ্কে ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা

৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে মাটিতে শুয়ে প্রতিবাদ জানান।   এরই মাঝে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঝুঁকি এড়াতে রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবেই খোলা থাকবে।   ঢাবি সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রযুক্তি বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন।   সভায় জানানো হয়— সাম্প্রতিক ভূমিকম্প ও ধারাবাহিক আফটারশকের কারণে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে। বুয়েটের বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর ও প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে সিদ্ধান্ত হয়, হলগুলোর অবস্থা যাচাই ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে বর্তমানে সেগুলো খালি রাখতে হবে।   এই কারণেই ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নভেম্বর ২৩, ২০২৫ 0
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ভূমিকম্পের পর উদ্ভূত ঝুঁকি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।   শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।   সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।   সভায় জানানো হয়— সাম্প্রতিক ভূমিকম্প এবং পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিস এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে, আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার।   এই মূল্যায়ন সম্পন্ন করতে হলে হলগুলো সাময়িকভাবে খালি করা ছাড়া উপায় নেই। তাই আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত গৃহীত হয়।   রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার ব্যবস্থা গ্রহণে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবেই খোলা থাকবে।

নভেম্বর ২৩, ২০২৫ 0
স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, জেনে নিন নতুন নিয়ম
স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, জেনে নিন নতুন নিয়ম

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।   জানা গেছে, এ বছর বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের নির্দেশনামতে প্রার্থীকে তার সব তথ্য পূরণ করতে হবে।   এ ছাড়া যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।   অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরম্যাটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। বিনামূল্যে ছবি রিসাইজ করতে পারবেন Image Resizer এই ওয়েবসাইটে। যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে আবেদনপত্র Submit সম্পন্নের পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID-সহ Applicant's copy পাবেন।   আবেদন ফি পরিশোধের নিয়ম Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।   প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে 16222 নম্বরে Send করতে হবে। উদারহণ-GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। এটি ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে।   ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

নভেম্বর ২০, ২০২৫ 0
ইস্ট ওয়েস্ট ছাত্রের মৃত্যুর ভিডিও সিসিটিভি ফুটেজে
ইস্ট ওয়েস্ট ছাত্রের মৃত্যুর ভিডিও সিসিটিভি ফুটেজে

রাজধানীর বাড্ডা আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি ভবন থেকে পড়ে মুসফিকুজ্জামান (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ম্যাথমেটিকস অব ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।   বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটি ভবন থেকে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।   বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি। তিনি ক্যাম্পাসে এসে ক্লাস করেন। পরে ক্লাস থেকে বের হয়ে ছাদে উঠেন। তিনি ছাদে উঠার ১ ঘণ্টার আগে ও পরে অন্য কাউকে সেই ছাদে উঠতে দেখা যায়নি। আমাদের কাছে সংবাদ পাওয়ার পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।   শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।   ঢাকা মেডিকেলে নিহত মুশফিকুজ্জামানের চাচা মনিরুজ্জামান মনির বলেন, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাচগাঁও গ্রামে। বর্তমানে বাবা বিএম মোখলেসুর রহমান ও মা স্কুল শিক্ষিকা কমলা আক্তারকে নিয়ে খিলগাঁও থানার পাশে থাকতো। এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।    তিনি আরও বলেন, বিকালে পুলিশের মাধ্যমে জানতে পারি মুশফিকুজ্জামান ইউনিভার্সিটির কোন একটা ভবনের দশতলা থেকে নিচে পড়ে মারা গেছে। দ্রুত সেখানে গিয়ে মরদহ দেখতে পাই। সে লাফিয়ে পরে আত্মহত্যা করতে পারে না। তাকে কেউ ফেলে দিয়েছে, নাকি এমনি এমনি পড়ে গিয়েছে তদন্ত করে বের করতে হবে। 

নভেম্বর ২০, ২০২৫ 0
ফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা, কর্মসূচি ঘোষণা
ফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা, কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে জানিয়েছেন, আন্দোলনে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি জানানো হয়েছে।   দাবিগুলো হলো: দশম গ্রেডে বেতন নির্ধারণ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান শতভাগ বিভাগীয় পদোন্নতি দাবি বাস্তবায়ন পরিষদের আন্দোলনে অংশ নিচ্ছে: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ আরও কয়েকটি প্রাথমিক শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠনগুলোর তথ্যমতে, ২০ হাজার শিক্ষকের উপস্থিতি আশা করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।   বর্তমানে দেশে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন।

নভেম্বর ৮, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান
শিক্ষা

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান

খাঁন ঈষিক হাসান মে ৭, ২০২৬ 0