মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আমরণ অনশনসহ টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। এ অবস্থায় শিক্ষকদের ক্লাসে ফেরাতে শেষ পর্যন্ত তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
অবশ্য, এখানেও জুড়ে দেওয়া হয়েছে শর্ত; এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে দুই ধাপে দেওয়া হবে বাড়িভাড়ার এই অর্থ।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা থেকে বেরিয়ে শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, বিষয়টির সুন্দরভাবে সমাধান হয়েছে। বুধবার (২২ অক্টোবর) থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি বছরের নভেম্বরের ১ তারিখ থেকে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম দুই হাজার টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।
এতে আরও বলা হয়, এই পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য, টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে। নেপথ্যে থেকে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ, আর প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গেছেন। যেন শিক্ষকদের দাবি শোনা হয়, বোঝা হয়। মন্ত্রণালয় মনে করে এটি কারও একার জয় নয়। এটি যৌথ সাফল্য। এছাড়া শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে। সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। আর সবাই মিলে আমরা আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতাই জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়া। শিক্ষার্থীদের কাছে আমাদের আসল কাজের জায়গা এটি। আজকের এই সমঝোতা হোক নতুন সূচনা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে। পরস্পরের প্রতি শ্রদ্ধা আর গুণগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে আমরা একটি মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারবো।
এর আগে, গত রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে, শিক্ষকরা ওই দাবি না মেনে আন্দোলন চালিয়ে যান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
“গণিত হোক আনন্দের”—এই স্লোগানকে সামনে রেখে গত ১ মে (শুক্রবার) রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ গণিত প্রতিযোগিতা “বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এর ন্যাশনাল রাউন্ড। প্রাথমিক বাছাই পর্বে সারা দেশ থেকে সহস্রাধিক ছাত্রছাত্রী অনলাইনে অংশগ্রহণ করে। অনলাইন পর্বে নির্বাচিত প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করে। এদিন সকাল সাতটা থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণিতপ্রেমী শিক্ষার্থী ও অভিভাবকরা ভেন্যুতে উপস্থিত হন। দেশের ৫২টি জেলার বিভিন্ন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল আটটা থেকে শুরু হয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে বাংলার ম্যাথের পক্ষ থেকে একটি করে টি-শার্ট, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজারসহ একটি করে ফাইল উপহার হিসেবে দেওয়া হয়। সকাল ১০টা থেকে শুরু হয় দুই পর্বের পরীক্ষা, যা ১২:৩০-এ শেষ হয়। এরপর জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। বিরতি শেষে দুপুর ২টা থেকে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গণিতবিষয়ক নানা রকম প্রশ্নের উত্তর দেন বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ারসহ আমন্ত্রিত বিশেষ অতিথিরা। জাতীয় পর্বে বিজয়ীদের মোট ১০টি ক্যাটাগরিতে ১০টি গোল্ড, ৪০টি সিলভার এবং ৭০টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় পর্বে পদকপ্রাপ্ত ৩০ জনের জন্য ছিল ভিন্নধর্মী বিজ্ঞান বাক্স। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জি আর আহমেদ জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার সুপর্ণা রায়, প্রযুক্তি ও স্টেম শিক্ষার প্রসারে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনাব রকিবুল হাসান, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)-এর কর্পোরেট ব্যক্তিত্ব শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, পিএইচডি। আর দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠুভাবে সঞ্চালন করতে সার্বিক সহযোগিতা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব এবং ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাবের একদল নিরলস স্বেচ্ছাসেবী। সমাপনী অনুষ্ঠানে বাংলার ম্যাথের বর্তমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সহ-প্রতিষ্ঠাতা মাহতাব হোসাইন। সবশেষে ফলাফল ঘোষণার মাধ্যমে বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপের কো-অর্ডিনেটর ও সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে স্বর্ণপদকজয়ী সেরা গণিতবিদরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে, যা এ বছর জাপানে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ ও উত্তেজনার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। শাহবাগ থানার সামনেও সীমিত সংখ্যক সাংবাদিক ছাড়া আর কাউকে দেখা যায়নি। থানার প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এদিকে থানার সামনে ঘটে যাওয়া ঘটনার সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। এর আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক, শিক্ষার্থী তানজিম, শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত, সাংবাদিক লিটন, সাংবাদিক খালিদ, শিক্ষার্থী দেবাশিষ এবং শিক্ষার্থী আলবি। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) নবাব ফয়জুন্নেসা হলে গাঁজাসহ এক ছাত্রীকে হাতে-নাতে আটক করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হলের ১১৬ নম্বর কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। অভিযুক্ত ওই ছাত্রীর নাম ইনিশা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী। নবাব ফয়জুন্নেসা হলের যে কক্ষটিতে অভিযান চালানো হয়, সেটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথির (কক্ষ নম্বর-১১৬)। ইনিশা ওই কক্ষে এসে মাদক সেবন করছিলেন। নবাব ফয়জুন্নেসা হল সংসদের জিএস সুমাইয়া খানমের অভিযোগের ভিত্তিতে হলের ওয়ার্ডেন সুলতানা আক্তার ওই কক্ষে অভিযান চালান। অভিযানকালে ইনিশাকে মাদকসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ যোহরা (প্রাণিবিদ্যা বিভাগ) ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইনিশাকে নিয়ে যান। এ বিষয়ে নবাব ফয়জুন্নেসা হল সংসদের জিএস সুমাইয়া খানম বলেন, আগেও ওই মেয়ে বহিরাগত নিয়ে হলে আসতো। আগে এমন অভিযোগ শুনেছি, আর আজ তাকে হাতে-নাতে ধরেছি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনার বিষয়ে নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট গোলাম মোস্তফা জানান, হলের জিএস সুমাইয়া খানমের অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডেন সুলতানা আক্তার ওই ছাত্রীর কক্ষে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মঞ্জুর ইলাহি বলেন, ওই মেয়ে বর্তমানে আমাদের হলে থাকে না। ফয়জুন্নেসা হলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, এ বিষয়ে হল প্রশাসন বিস্তারিত বলতে পারবে। ঘটনার সত্যতা ও প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে উপযুক্ত শাস্তি প্রদান করবে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থী হল ত্যাগ করায় তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করেও তাকে পাওয়া যায়নি।