বলিউড

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি, ঘটনা কী
প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি, ঘটনা কী

প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ তারকার।    বৃহস্পতিবার (৭ মে) ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে এই দুঃখ প্রকাশ করেন তিনি।    একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।    ভারতীয় গণমাধ্যমের খবর, বিতর্কিত এই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিভিন্ন মহলে তীব্র আপত্তি ওঠার পর বিষয়টি আদালত ও কমিশন পর্যন্ত গড়ায়।    হাজিরা শেষে নোরা ফাতেহি সংবাদমাধ্যমকে বলেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।    তিনি আরও জানান, এখন থেকে অনাথ মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার সব খরচ বহন করবেন তিনি ।   মূলত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। গানের কথা ও নোরার নাচের ভঙ্গি অশালীন ও কুরুচিকর বলে দাবি করেন অনেকে। ব্যাপক বিতর্কের মুখে গানটি নিষিদ্ধও করা হয়েছিল।    এই গানে নোরার সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তকেও দেখা যায়, যার ফলে জাতীয় নারী কমিশন তাকেও তলব করে। এর আগে গত ২৭ এপ্রিল সঞ্জয় দত্ত কমিশনে হাজিরা দিয়েছিলেন।    সেই সময় তার আইনজীবী হেমন্ত শাহ দাবি করেছিলেন, গানটি যে ভাষায় রেকর্ড করা হয়েছিল সেটি সঞ্জয় দত্ত বুঝতেন না। ফলে গানের কথা বা অর্থ সম্পর্কে অবগত না থেকেই তিনি সেখানে পারফর্ম করেছিলেন। দুই তারকার এমন বক্তব্যের পর আলোচিত এই গানটি নিয়ে জলঘোলা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

মে ৮, ২০২৬ 0
বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল
বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইঙ্কল খন্নার উপস্থাপনায় চলা আলোচিত শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর ফিনালে পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ভিকি কৌশল ও কৃতী স্যানন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ পর্বটি প্রচারের আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   এক বিশেষ সেগমেন্টে টুইঙ্কল প্রশ্ন করেন— বিয়ের কি কোনো মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা দরকার? প্রশ্নের উত্তরে অতিথিদের মধ্যে মতভেদ দেখা যায়। কৃতী, ভিকি এবং টুইঙ্কল একসঙ্গে এর বিপক্ষে মত দেন, কিন্তু কাজল দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে সবুজ বাক্সের দিকে যান।   মজার ছলে টুইঙ্কল তখন বলেন, “এটা তো বিয়ে, কোনো ওয়াশিং মেশিন নয়!” কিন্তু কাজল নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, বিয়ের একটা মেয়াদ থাকা উচিত। কারণ, সব সময় তো সঠিক সময়ে সঠিক মানুষটিকে পাওয়া যায় না। নতুন করে শুরু করার সুযোগ থাকলে তাতে দোষ কোথায়? মেয়াদ শেষ হলে কেউই অস্বস্তিতে পড়বে না।”   আলোচনার পরের পর্যায়ে উঠে আসে আরেকটি বিতর্কিত প্রশ্ন— টাকা কি সুখ কিনতে পারে? এ প্রশ্নে টুইঙ্কল ও ভিকি একমত হন, কিন্তু কাজল দ্বিমত পোষণ করেন। তাঁর মতে, “যতই টাকা থাকুক না কেন, তা অনেক সময় সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং মানুষকে আসল সুখ থেকে দূরে সরিয়ে দেয়।” কৃতী বলেন, “কিছুটা টাকা অবশ্যই সুখের সহায়ক হতে পারে।”   শো-তে আরও মজার মুহূর্ত আসে বন্ধুত্ব ও প্রেম নিয়ে আলোচনায়। প্রশ্ন করা হয়— সেরা বন্ধুদের কি একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়? টুইঙ্কল সায় দিয়ে বলেন, “আমার কাছে বন্ধুরা যেকোনো পুরুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুরুষ তো কোথাও না কোথাও পাওয়া যাবে।” এরপর টুইঙ্কল হাসতে হাসতে বলেন, “আমরা কিন্তু একজন এক্স শেয়ার করি, যদিও সেটা বলা যাবে না।” তখন কাজল হেসে বলেন, “চুপ করো, আমি তোমাকে অনুরোধ করছি!” মুহূর্তেই শো-তে হাসির রোল পড়ে যায়।   এর আগেও এই শোতে বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। এক পর্বে, যেখানে অতিথি ছিলেন জানভী কাপূর ও করণ জোহর, প্রশ্ন করা হয়েছিল— ইমোশনাল অ্যাফিডেলিটি কি শারীরিক অ্যাফিডেলিটির চেয়ে বেশি ক্ষতিকর? সেসময় কাজল, করণ ও টুইঙ্কল একমত হলেও জানভী বিরোধিতা করেন। করণ বলেন, “শারীরিক অ্যাফিডেলিটি তেমন গুরুতর নয়,” তখন জানভী পাল্টা জবাব দেন, “না, তখনই তো সম্পর্ক ভেঙে যায়।”   ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর এই ফিনালে পর্বটি বৃহস্পতিবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে।

নভেম্বর ১২, ২০২৫ 0
কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা
কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবর প্রকাশের পরই যেন নতুন করে স্পটলাইটে চলে এসেছেন এই অভিনেত্রী। এবার তার দ্বিতীয় বিয়ে নিয়ে দেওয়া মন্তব্যে সরগরম বলিউড।   সম্প্রতি আরবাজ খান ও তার দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান, এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের দৃষ্টি ঘুরে যায় মালাইকার দিকে। অনেকেই জানতে চান— প্রাক্তন স্বামী নতুন জীবনে পা রাখার পর মালাইকা কি তবে নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন?   এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে মালাইকার এক সাম্প্রতিক মন্তব্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিচারকের আসনে বসা মালাইকার কাছে ফারাহ খান মজার ছলে প্রশ্ন করেন, “২০২৪-এ কি আপনি ‘সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ থেকে ‘ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ হতে যাচ্ছেন?”   প্রথমে প্রশ্ন শুনে অবাক মালাইকা হেসে বলেন, “এর মানে কী? কাউকে কোলে নিতে হবে নাকি?” পরে বিষয়টি বুঝে হাসিমুখে উত্তর দেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”   তার এই অকপট জবাবে মজার ছলে ফারাহ বলেন, “কেউ আছে মানে? অনেকে আছে!” এতে মালাইকা চটুল ভঙ্গিতে জবাব দেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”   মালাইকার এই খোলামেলা মন্তব্যই এখন বলিউডে সবচেয়ে আলোচিত বিষয়। অনেকেই মনে করছেন, এটি হয়তো তার জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত। তবে তিনি কাকে ইঙ্গিত করছেন, সেটিই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

অক্টোবর ১৩, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান
শিক্ষা

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান

খাঁন ঈষিক হাসান মে ৭, ২০২৬ 0