বিনোদন

থালাপতি বিজয়: অভিনেতা থেকে জননেতা রাজনীতির ময়দানে দেখালেন চমক

মে ৫, ২০২৬ 0
থালাপতি বিজয়: অভিনেতা থেকে জননেতা রাজনীতির ময়দানে দেখালেন চমক
থালাপতি বিজয়: অভিনেতা থেকে জননেতা রাজনীতির ময়দানে দেখালেন চমক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানেও বড় ধরনের চমক দেখিয়েছেন। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের পর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। এতে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে-সহ অন্যান্য দলকে পিছনে ফেলেছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম নির্বাচনে এমন অগ্রগতি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে।

 

এই ফলাফলের পর বিজয়ের বাড়িতে শুরু হয়েছে উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেছেন। তার বাবা এসএ চন্দ্রশেখর ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তার ছেলে মুখ্যমন্ত্রী পদেও পৌঁছাতে পারেন।

 

এদিকে বিজয়কে ঘিরে ব্যক্তিগত জীবনের কিছু ঘটনাও আলোচনায় এসেছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে, যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে।

 

তার এই রাজনৈতিক অগ্রগতিতে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা। বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, নানি, টাইগার শ্রফ, কাজল আগরওয়ালসহ একাধিক জনপ্রিয় অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

নিজের প্রতিক্রিয়ায় বিজয় তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফলাফল তাদের আস্থা ও মতামতের প্রতিফলন। সব মিলিয়ে অভিনয় থেকে রাজনীতিতে তার এই যাত্রা নতুন এক আলোচনার জন্ম দিয়েছে, এখন সবার নজর তার পরবর্তী পদক্ষেপের দিকে।

Tags

থালাপতি-বিজয় অভিনেতা রাজনীতি ভারত
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

বিনোদন

View more
থালাপতি বিজয়: অভিনেতা থেকে জননেতা রাজনীতির ময়দানে দেখালেন চমক
থালাপতি বিজয়: অভিনেতা থেকে জননেতা রাজনীতির ময়দানে দেখালেন চমক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানেও বড় ধরনের চমক দেখিয়েছেন। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের পর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।   সর্বশেষ তথ্য অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। এতে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে-সহ অন্যান্য দলকে পিছনে ফেলেছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম নির্বাচনে এমন অগ্রগতি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে।   এই ফলাফলের পর বিজয়ের বাড়িতে শুরু হয়েছে উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেছেন। তার বাবা এসএ চন্দ্রশেখর ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তার ছেলে মুখ্যমন্ত্রী পদেও পৌঁছাতে পারেন।   এদিকে বিজয়কে ঘিরে ব্যক্তিগত জীবনের কিছু ঘটনাও আলোচনায় এসেছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে, যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে।   তার এই রাজনৈতিক অগ্রগতিতে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা। বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, নানি, টাইগার শ্রফ, কাজল আগরওয়ালসহ একাধিক জনপ্রিয় অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।   নিজের প্রতিক্রিয়ায় বিজয় তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফলাফল তাদের আস্থা ও মতামতের প্রতিফলন। সব মিলিয়ে অভিনয় থেকে রাজনীতিতে তার এই যাত্রা নতুন এক আলোচনার জন্ম দিয়েছে, এখন সবার নজর তার পরবর্তী পদক্ষেপের দিকে।

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

এবার প্রকাশ্যে আসছে কাবিলার রোকেয়া!

ডিভোর্স হলেই স্ত্রীকে তিনশ কোটি টাকা দিতে হবে থালাপতিকে

ডিভোর্স হলেই স্ত্রীকে তিনশ কোটি টাকা দিতে হবে থালাপতিকে

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

চমকের নতুন চমক, চাইলেন দোয়া
চমকের নতুন চমক, চাইলেন দোয়া

শোবিজ অঙ্গন থেকে রাজনীতির পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে যাত্রা শুরু করা এই তারকা এখন নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন বলে জানিয়েছেন।   সম্প্রতি এক সাক্ষাৎকারে চমক বলেন, তিনি একটি নতুন যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই বিস্তারিত জানাবেন। পাশাপাশি ভক্তদের কাছে দোয়া ও সমর্থনও চান তিনি।   এরই মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নেন চমক। বিএনপির পক্ষ থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে অংশ নিয়ে বের হওয়ার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।   সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে তিনি জানান, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তার এই সিদ্ধান্ত। বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে চান বলে উল্লেখ করেন তিনি। তার মতে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, আর বিএনপি সেই সুযোগ দিতে পারে বলেই তিনি মনে করছেন।   চমক আরও বলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিএনপির হয়ে কাজ করতে চান কি না—জবাবে তিনি সম্মতি দিয়েছেন। তবে তার মূল লক্ষ্য দেশের সেবা করা। দল সুযোগ দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।   এর আগে একই দিন রাতে নিজের ফেসবুকেও একটি পোস্ট দেন এই অভিনেত্রী। কিছুটা রহস্য রেখে সেখানে তিনি লেখেন, নতুন একটি যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই সব জানাবেন।

এপ্রিল ১৯, ২০২৬ 0
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

ফের ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

ফের ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি
অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ওই মন্তব্যের পরপরই প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।   অনেকেই তার এই মন্তব্যকে ‘ছাত্র-জনতার বিরুদ্ধে অপমান’ হিসেবে দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানান। বিভিন্নজন তাকে ‘ভারতীয় গুপ্তচর’, ‘আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।   শাওনের পোস্টের জবাবে দিনাত জাহান মুন্নি মন্তব্য করেন, “৩২ নম্বর তো—তাই ৩২ বার ভাঙতে হবে।” আরেকজন নাসির উদ্দিন খান লেখেন, “সাহস থাকলে আজ ৩২ নম্বর আয়।”   মুহাম্মদ আল আমিন হোসাইন তাকে ‘শাহবাগি’ উল্লেখ করে শাস্তি দাবি করেন। মাহদী হাসান ফরাজী মন্তব্য করেন, “দেশে থেকেও এই ধরনের মানুষ কীভাবে এত নিরাপদ থাকে?”   জামাল আজিজ বলেন, “বুলডোজার বার বার ৩২-এ না গিয়ে শাওনের বাড়িতে যাওয়া উচিত।” দিদারুল ইসলাম লেখেন, “এসব কথা বলে বাসায় থাকতেই পারছে—এটাই হাসিনামুক্ত নতুন বাংলাদেশ। হাসিনার আমলে এমন মন্তব্য করলে গুম ঘরে থাকতে হতো।”   এ ছাড়া আরও অনেকে শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তোলেন এবং সম্পদ জব্দসহ নানা কঠোর মন্তব্য করেন। কেউ কেউ তাকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবেও আখ্যা দিয়েছেন।   এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

নভেম্বর ১৯, ২০২৫ 0
যৌনতা দাবি করেন প্রযোজক, এবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

যৌনতা দাবি করেন প্রযোজক, এবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বিগ বসে যে কাণ্ড ঘটালেন গৌরব খান্নার স্ত্রী!

বিগ বসে যে কাণ্ড ঘটালেন গৌরব খান্নার স্ত্রী!

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি