খেলা

ব্রাজিলের হেক্সা মিশনে মরণকামড় বসানোর অপেক্ষায় মরক্কো

জুন ১৪, ২০২৬ 0
এআই নির্মিত ছবি
এআই নির্মিত ছবি

আরেকটি বিশ্বকাপ। আরেকটা হেক্সা মিশন। বরাবরের মতোই শক্তিশালী স্কোয়াড নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। আর তাদের এই নতুন মিশনে প্রথম পরীক্ষা এটলাস লায়ন্স খ্যাত মরক্কো।  

 

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ভোর ৪টায় আফ্রিকান নেশন্স কাপ জয়ীদের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। আক্ষরিক অর্থেই কঠিন পরীক্ষা দিয়েই শুরু হতে যাচ্ছে ব্রাজিলের এবারের হেক্সা মিশন। প্রথমত, র‍্যাংকিংই বলে দিচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরের প্রথম হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি; যেখানে বিশ্ব রাংকিংয়ের ছয় নম্বর দল ব্রাজিল, আর ঠিক তার পরের অবস্থান সাতেই আছে মরক্কো।  

 

আর সাম্প্রতিক ফর্মের কথা ধরলে তো সেলেসাওদের হেক্সা মিশনে মরণকামড় দেওয়ার জন্য অপেক্ষা করছে এটলাস লায়নরা। হাকিমি-ডিয়াজদের মরক্কো নিজেদের সবশেষ ম্যাচ হেরেছিল দুই বছরেরও বেশি সময় আগে; ২০২৪ সালের ২৮ মার্চ। আর এই লম্বা সময়ে ২৮ ম্যাচ খেলেছে তারা। এর মাঝে টানা জয়ের বিশ্বরেকর্ডটিও নিজেদের করে নিয়েছে আফ্রিকা অঞ্চলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ২৬ ডিসেম্বরের আগ পর্যন্ত টানা ১৯টি ম্যাচ জিতেছে মরক্কো, যেখানে তারা গোল করেছে ৫০টি আর বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি। 

 

অন্যদিকে, তারকা সমৃদ্ধ দল হলেও ব্রাজিলের সাম্প্রতিকফর্ম বেশ নড়বড়ে। র‍্যাংকিংয়েও ঘটেছে অবনমন। এমনকি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ৫ম বাছাই হিসেবে বিশ্বকাপ পা রেখেছে এবার সেলেসাওরা। বাছাইপর্বের ১৮ ম্যাচে জিতেছে মাত্র ৮টিতে, আর হেরেছে ৬টিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফ্রান্স ও জাপানের কাছে হারের স্বাদ নিতে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। এমনকি দুর্বল পানামার বিপক্ষে ম্যাচেও তারা হজম করেছে দুই গোল; যেখানে ব্রাজিলের গোলবারের দুই অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার ও এডারসন- দুজনই খেয়েছেন একটি করে গোল।  

 

এছাড়া, খেলোয়াড়দের ফর্মও অনেকটাই কথা বলছে মরক্কোর পক্ষে। দলের সবচেয়ে বড় স্টার আশরাফ হাকিমি আছেন দুর্দান্ত ফর্মে; প্যারিস সেইন্ট জার্মেইয়ের টানা দুই চ্যাম্পিয়ন্স লীগ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা। তরুণ স্ট্রাইকার ব্রাহিম ডিয়াজ ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত রেখে চলেছেন প্রতিভা স্বাক্ষর। আরেক তরুণ তুর্কি ইসমাইল সাইবারিও আছে দুর্দান্ত ফর্মে। দলের লেফটব্যাক নুসাইর মাজরুই দুর্দান্ত এক মোউসুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। দীর্ঘ বিরতির পর তার দল ম্যানচেস্টার ইউনাইটেড জায়গা করে নিয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগে। নিয়মিত দুই সেন্টারব্যাক ইসা ডিওপ আর চাদি রিয়াদও আছেন দারুণ ছন্দে। আর গোলবারের অতন্ত্র প্রহরী ইয়াসিন বোনু নজর কেড়েছেন গত বিশ্বকাপেই। সেই ফর্ম তিনি টেনে নিয়ে এসেছেন এবারও। 

 

অন্যদিকে, ব্রাজিল দল আজকের ম্যাচে নামছে তাদের মহাতারকা নেইমারকে ছাড়াই। নেইমারের অনুপস্থিতিতে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিউস জুনিয়র; দারুণ প্রতিভাধর হলেও ধারাবাহিকতার অভাব পারফরম্যান্সে। প্রায় সময়ই মিস করেন সহজ সুযোগ। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত মেলে ধরতে পারেননি নিজেকে। দলে আরও আরও আছেন রাফিনহা। পুরো দলে সবচেয়ে ভালো ছন্দে আছেন এই রাইট উইং। আশা জাগাচ্ছেন ম্যাথায়াস কুনহা; আছেন দারুণ ফর্মে। তবে, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা এখনও বাকি তার। সেলেসাওদের মধ্যমাঠের মণি এবার লুকাস পাকুয়েতা; একইসঙ্গে প্রতিভাধর এবং পরীক্ষিত। তবে, ক্লাবের হয়ে শেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। ভুগেছেন ইনজুরিতেও। আনচেলত্তির স্কোয়াডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণ ঠেকানো ও শানানো- দুই কাজেই পারদর্শী এই দুই স্টার। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়েও আছে চিন্তার বিষয়। রাইটব্যাক হিসেবে ইবানেজ কিংবা আলেক্স সান্দ্রো খারাপ না হলেও দুর্দান্ত না । অন্যদিকে লেফটব্যাকে সান্তোস কিংবা দানিলো-এরাও খুব ভরসাযোগ্য না। তবে, গ্যাব্রিয়েল ও মারকুইনহোস- দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক। অবশ্য, তারা একজন থিয়াগো সিলভা পর্যায়ের কিনা, তা প্রমাণের এখনও বাকি।  

 

চিন্তার ভাঁজ ফেলছে ব্রাজিলের সেরা দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসনের সাম্প্রতিক ফর্মও। দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হলেও ইনজুরি সমস্যায় ভুগেছেন দীর্ঘ সময়। সেইসঙ্গে ধারাবাহিকতায়ও দেখা যাচ্ছে তীব্র সংকট। 

 

সব মিলিয়ে হেক্সা মিশনে সময়ের অন্যতম প্রতিভাধর ও দামি খেলোয়াড়দের নিয়ে নামলেও বর্তমান ব্রাজিল দলে আছে ব্যালেন্স ও ধারবাহিকতার অভাব। তবে, কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড যখন ডাগআউটে, তখন জেতার একটা মাস্টারপ্ল্যান থাকেই। তবে, মরক্কোর বর্তমান ফর্ম আসলেই ভয় জাগানিয়া। সেলেসাওদের হেক্সা মিশনে মরণ কামড় বাসাতে পারেন কি না হাকিমি-ডিয়াজরা, তা বল মাঠে গড়ালেই দেখার অপেক্ষা।

     

Tags

ব্রাজিল হেক্সা-মিশন মরণকামড় মরক্কো
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

খেলা

View more
এআই নির্মিত ছবি
ব্রাজিলের হেক্সা মিশনে মরণকামড় বসানোর অপেক্ষায় মরক্কো

আরেকটি বিশ্বকাপ। আরেকটা হেক্সা মিশন। বরাবরের মতোই শক্তিশালী স্কোয়াড নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। আর তাদের এই নতুন মিশনে প্রথম পরীক্ষা এটলাস লায়ন্স খ্যাত মরক্কো।     নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ভোর ৪টায় আফ্রিকান নেশন্স কাপ জয়ীদের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। আক্ষরিক অর্থেই কঠিন পরীক্ষা দিয়েই শুরু হতে যাচ্ছে ব্রাজিলের এবারের হেক্সা মিশন। প্রথমত, র‍্যাংকিংই বলে দিচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরের প্রথম হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি; যেখানে বিশ্ব রাংকিংয়ের ছয় নম্বর দল ব্রাজিল, আর ঠিক তার পরের অবস্থান সাতেই আছে মরক্কো।     আর সাম্প্রতিক ফর্মের কথা ধরলে তো সেলেসাওদের হেক্সা মিশনে মরণকামড় দেওয়ার জন্য অপেক্ষা করছে এটলাস লায়নরা। হাকিমি-ডিয়াজদের মরক্কো নিজেদের সবশেষ ম্যাচ হেরেছিল দুই বছরেরও বেশি সময় আগে; ২০২৪ সালের ২৮ মার্চ। আর এই লম্বা সময়ে ২৮ ম্যাচ খেলেছে তারা। এর মাঝে টানা জয়ের বিশ্বরেকর্ডটিও নিজেদের করে নিয়েছে আফ্রিকা অঞ্চলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ২৬ ডিসেম্বরের আগ পর্যন্ত টানা ১৯টি ম্যাচ জিতেছে মরক্কো, যেখানে তারা গোল করেছে ৫০টি আর বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি।    অন্যদিকে, তারকা সমৃদ্ধ দল হলেও ব্রাজিলের সাম্প্রতিকফর্ম বেশ নড়বড়ে। র‍্যাংকিংয়েও ঘটেছে অবনমন। এমনকি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ৫ম বাছাই হিসেবে বিশ্বকাপ পা রেখেছে এবার সেলেসাওরা। বাছাইপর্বের ১৮ ম্যাচে জিতেছে মাত্র ৮টিতে, আর হেরেছে ৬টিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফ্রান্স ও জাপানের কাছে হারের স্বাদ নিতে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। এমনকি দুর্বল পানামার বিপক্ষে ম্যাচেও তারা হজম করেছে দুই গোল; যেখানে ব্রাজিলের গোলবারের দুই অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার ও এডারসন- দুজনই খেয়েছেন একটি করে গোল।     এছাড়া, খেলোয়াড়দের ফর্মও অনেকটাই কথা বলছে মরক্কোর পক্ষে। দলের সবচেয়ে বড় স্টার আশরাফ হাকিমি আছেন দুর্দান্ত ফর্মে; প্যারিস সেইন্ট জার্মেইয়ের টানা দুই চ্যাম্পিয়ন্স লীগ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা। তরুণ স্ট্রাইকার ব্রাহিম ডিয়াজ ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত রেখে চলেছেন প্রতিভা স্বাক্ষর। আরেক তরুণ তুর্কি ইসমাইল সাইবারিও আছে দুর্দান্ত ফর্মে। দলের লেফটব্যাক নুসাইর মাজরুই দুর্দান্ত এক মোউসুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। দীর্ঘ বিরতির পর তার দল ম্যানচেস্টার ইউনাইটেড জায়গা করে নিয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগে। নিয়মিত দুই সেন্টারব্যাক ইসা ডিওপ আর চাদি রিয়াদও আছেন দারুণ ছন্দে। আর গোলবারের অতন্ত্র প্রহরী ইয়াসিন বোনু নজর কেড়েছেন গত বিশ্বকাপেই। সেই ফর্ম তিনি টেনে নিয়ে এসেছেন এবারও।    অন্যদিকে, ব্রাজিল দল আজকের ম্যাচে নামছে তাদের মহাতারকা নেইমারকে ছাড়াই। নেইমারের অনুপস্থিতিতে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিউস জুনিয়র; দারুণ প্রতিভাধর হলেও ধারাবাহিকতার অভাব পারফরম্যান্সে। প্রায় সময়ই মিস করেন সহজ সুযোগ। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত মেলে ধরতে পারেননি নিজেকে। দলে আরও আরও আছেন রাফিনহা। পুরো দলে সবচেয়ে ভালো ছন্দে আছেন এই রাইট উইং। আশা জাগাচ্ছেন ম্যাথায়াস কুনহা; আছেন দারুণ ফর্মে। তবে, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা এখনও বাকি তার। সেলেসাওদের মধ্যমাঠের মণি এবার লুকাস পাকুয়েতা; একইসঙ্গে প্রতিভাধর এবং পরীক্ষিত। তবে, ক্লাবের হয়ে শেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। ভুগেছেন ইনজুরিতেও। আনচেলত্তির স্কোয়াডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণ ঠেকানো ও শানানো- দুই কাজেই পারদর্শী এই দুই স্টার। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়েও আছে চিন্তার বিষয়। রাইটব্যাক হিসেবে ইবানেজ কিংবা আলেক্স সান্দ্রো খারাপ না হলেও দুর্দান্ত না । অন্যদিকে লেফটব্যাকে সান্তোস কিংবা দানিলো-এরাও খুব ভরসাযোগ্য না। তবে, গ্যাব্রিয়েল ও মারকুইনহোস- দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক। অবশ্য, তারা একজন থিয়াগো সিলভা পর্যায়ের কিনা, তা প্রমাণের এখনও বাকি।     চিন্তার ভাঁজ ফেলছে ব্রাজিলের সেরা দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসনের সাম্প্রতিক ফর্মও। দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হলেও ইনজুরি সমস্যায় ভুগেছেন দীর্ঘ সময়। সেইসঙ্গে ধারাবাহিকতায়ও দেখা যাচ্ছে তীব্র সংকট।    সব মিলিয়ে হেক্সা মিশনে সময়ের অন্যতম প্রতিভাধর ও দামি খেলোয়াড়দের নিয়ে নামলেও বর্তমান ব্রাজিল দলে আছে ব্যালেন্স ও ধারবাহিকতার অভাব। তবে, কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড যখন ডাগআউটে, তখন জেতার একটা মাস্টারপ্ল্যান থাকেই। তবে, মরক্কোর বর্তমান ফর্ম আসলেই ভয় জাগানিয়া। সেলেসাওদের হেক্সা মিশনে মরণ কামড় বাসাতে পারেন কি না হাকিমি-ডিয়াজরা, তা বল মাঠে গড়ালেই দেখার অপেক্ষা।      

জুন ১৪, ২০২৬ 0
ঘুষি মেরে ভালভের্দেকে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

ঘুষি মেরে ভালভের্দেকে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

বিপিএলে লোকসান ১৬ কোটি, বুলবুলের কাছে জবাব চান তামিম

বিপিএলে লোকসান ১৬ কোটি, বুলবুলের কাছে জবাব চান তামিম

এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

ছবি: সংগৃহীত
বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সবঠিক থাকলে আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিনামূল্যে মাঠে বসে এই ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট ‘টেস্ট ক্রিকেট’ এর প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠে প্রবেশের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবির নির্দেশনা অনুযায়ী, সাধারণ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করে নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ বছরের নিচে। তাদের ক্ষেত্রেও নিজ নিজ একাডেমির নির্ধারিত জার্সি বা পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে উপস্থিত হতে হবে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে স্টেডিয়ামে তরুণ দর্শকদের উপস্থিতি বাড়বে এবং তারা মাঠে বসে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। মূলত, খুদে দর্শকদের মাঝে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।  

মে ৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে বড় সুখবর পেল টাইগাররা

ছবি: সংগৃহীত

যে কারণে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিদান

ছবি: সংগৃহীত

তরুণ ৩৬ ফুটবলারকে ইয়েস কার্ড দিলো বাফুফে

ছবি: সংগৃহীত
এক নজরে দেখে নিন ডিপিএলে কে কোন দলে

দীর্ঘ স্থবিরতা আর অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিচ্ছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস। কাগজে-কলমে সবশেষ শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুব পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহীন, চমক দেখাতে পারে ঢাকা লিওপার্ডস। দলবদলে কে কোন ক্লাবে: মোহামেডান স্পোর্টিং ক্লাব: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, তাওহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন। আবাহনী লিমিটেড: সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলি, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার। গতবারের দল থেকে ধরে রাখা: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, জিসান আলম, এসএম মেহেরব, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, মেহেদি হাসান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আবু হাশিম, মাহমুদউল্লাহ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলি, শামিম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, টিপু সুলতান, আরিফুল ইসলাম। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আশরাফুল হাসান, মাহফিজুল ইসলাম রবিন, নাসির হোসেন। বসুন্ধরা স্ট্রাইকার্স: রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসাদুজ্জান পায়েল, জায়েদ উল্লাহ, ইমরানউজ্জামান। ব্রাদার্স ইউনিয়ন: মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদিন আসিফ, শফিকুল ইসলাম, মোহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন সিয়াম, মইনুল ইসলাম প্রধান দিপ, শাহরিয়ার কমল। সিটি ক্লাব: শাকিল হোসেন, আহরার আমিন, গাজি তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদি মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন, আবির হোসেন। ঢাকা লিওপার্ডস: সৈকত আলি, মেহেদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতিখার হোসেন ইফতি, মঈন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিক, দেবাশিস সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমন আলি, অভিষেক দাস, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রাহিম আহমেদ। গুলশান ক্রিকেট ক্লাব: বিশাল চৌধুরি, কে.এম. আতিকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল হোসেইন আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার। লেজেন্ডস অব রূপগঞ্জ: ইরফান শুক্কুর, সফর আলি, রিফাত বেগ, নাসুম আহমেদ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা। রূপগঞ্জ টাইগার্স: হুমায়ুন আহমেদ, মো. রাকিব, শাকির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলি, মো আব্দুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রকিবুল আতিক।

মে ৪, ২০২৬ 0
আওয়ামী লীগেই থাকতে চান সাকিব

আওয়ামী লীগেই থাকতে চান সাকিব

ছবি: সংগৃহীত

ক্ষুব্ধ মেসি বললেন এটা অগ্রহণযোগ্য

ছবি: সংগৃহীত

প্রমাণ করতে পারলে অ্যাকশন নিন, নাহলে রিলিজ দিন: সাকিব