অর্থনীতি

আসছে নতুন ট্যাক্স, সম্পদের ওপর কর দিতে হবে ধনীদের!

মে ৭, ২০২৬ 0
আসছে নতুন ট্যাক্স, সম্পদের ওপর কর দিতে হবে ধনীদের!
আসছে নতুন ট্যাক্স, সম্পদের ওপর কর দিতে হবে ধনীদের!

বৈষম্য হ্রাস এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে দেশের ধনী ব্যক্তিদের আয়করের ওপর সারচার্জের পরিবর্তে প্রত্যক্ষ সম্পদ কর চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সম্পদের মূল্যের উপর ভিত্তি করে এই সম্পদ কর আদায় করা হবে।

 

নতুন এ ব্যবস্থাকে ধনীদের ওপর কর আরোপের ক্ষেত্রে একটি কাঠামোগত পরিবর্তন হিসেবে দেখছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। তারা বলছেন, বর্তমান সারচার্জ ব্যবস্থা ধনীদের ওপর কার্যকরভাবে কর আরোপে ব্যর্থ এবং এটি কর ব্যবস্থার প্রগতিশীলতাকে ক্ষুণ্ণ করে। প্রচলিত সারচার্জ ধনী ব্যক্তিদের আয়করের সঙ্গে কয়েক শতাংশ অর্থ যোগ করে। 

 

নতুন পরিকল্পনা অনুযায়ী, ৪ কোটি টাকা পর্যন্ত মোট সম্পদ করমুক্ত থাকবে, এরপর পরবর্তী ২ কোটি টাকার উপর ০.২৫ শতাংশ, তার পরের ৫ কোটি টাকার উপর ০.৫০ শতাংশ, আরও ৫ কোটি টাকার উপর ০.৭৫ শতাংশ এবং অবশিষ্ট সম্পদের উপর ১ শতাংশ কর ধার্য করা হবে।

 

মূল্যায়নের জন্য, জমি মৌজা হারে, ভবন গণপূর্ত বিভাগের হারে, সোনার বাজার মূল্যে এবং শেয়ার ক্রয়মূল্য বা নিট সম্পদ মূল্যের মধ্যে যেটি বেশি, সেই হারে মূল্যায়ন করা হবে।

 

এনবিআর কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালের আয়কর আইনের অধীনে বর্তমান ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার মধ্যে এই সংস্কারটি আনা হয়েছে, যেখানে উচ্চতর সম্পদ শ্রেণিতে কার্যকর সারচার্জের হার হ্রাস পায় এবং করের দায় ঘোষিত আয়ের উপর নির্ভর করে, যা কম ঘোষিত আয়ের ব্যক্তিদেরকে কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়।

 

বাংলাদেশ সরকার বর্তমানে ধনী ব্যক্তিদের কাছ থেকে প্রদেয় আয়করের ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ আদায় করে। ১০০ কোটি থেকে ২০০ কোটি টাকার সম্পদের জন্য কার্যকর সারচার্জের হার প্রায় ০.৪৩ শতাংশ, যা ৫০-১০০ কোটি টাকার সম্পদের জন্য প্রযোজ্য ০.৫৪ শতাংশের চেয়ে কম।

 

২০২৫-২৬ করবর্ষের তথ্য অনুযায়ী, ৩০ হাজার ৮০৪ জন করদাতা সম্মিলিতভাবে ৩ লাখ ১৫ হাজার ১৩৫ কোটি টাকার মোট সম্পদ ঘোষণা করেছেন, কিন্তু সারচার্জ আদায় হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা, যা মোট সম্পদের ০.২৯ শতাংশ।

 

সেইসঙ্গে সম্পদের কেন্দ্রীভবন অনেক বেশি; ১৩ জন করদাতার প্রত্যেকের গড় সম্পদ ৬৪৬ কোটি টাকা, যা মোট ঘোষিত সম্পদের ২.৬৯ শতাংশ। অন্যদিকে, ১০০ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী ১৮৬ জন ব্যক্তির দখলে রয়েছে মোট সম্পদের ১২.১২ শতাংশ।

 

২৭ জন করদাতার একটি ক্ষুদ্র বিশ্লেষণে দেখা গেছে, সম্পদের প্রকৃত মূল্য ঘোষিত মূল্যের চেয়ে ৮৯ শতাংশ বেশি হতে পারে, যা বর্তমান ব্যবস্থার তুলনায় সম্ভাব্য রাজস্ব ৩৪৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

 

একটি ক্ষেত্রে, শূন্য সারচার্জ দায় থাকা একজন করদাতাকে পুনর্মূল্যায়নের পর প্রায় ৪০ কোটি টাকার সম্পদ করের সম্মুখীন হতে হতে পারে।

 

কর্মকর্তারা অনুমান করছেন যে নতুন এই কাঠামোর মাধ্যমে মোট রাজস্ব প্রায় ৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে; অর্থাৎ অতিরিক্ত ২ কোটি টাকা আয় হবে এ ব্যবস্থায়।

 

নতুন প্রস্তাবে ২০২৬ সালের একটি সম্পদ কর আইন প্রণয়ন, একটি স্বয়ংক্রিয় ই-রিটার্ন-ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, একটি স্থায়ী মূল্যায়ন কমিটি গঠন এবং একটি দ্বি-স্তরীয় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার নিয়মাবলী প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা করা হবে।

 

অবশ্য, ধনীদের কাছ থেকে কর আদায়ের নতুন এ ব্যবস্থা বাস্তবায়নের বেশ কিছু ঝুঁকি আছে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে সম্পদের পরিমাণ কম দেখানো, পুঁজি পাচার এবং দুর্বল ডেটা পরিকাঠামোর কারণে অপ্রকাশিত সম্পদ শনাক্ত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ।

 

তারা বলেছেন, নতুন ব্যবস্থায় প্রত্যাশিত সাফল্য অর্জনের জন্য এই ব্যবস্থার একটি নির্ভরযোগ্য সম্পদ ডেটাবেস, শক্তিশালী ডিজিটাল কর প্রশাসন এবং কঠোর প্রয়োগ প্রয়োজন হবে।

 

এদিকে পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ কর চালু থাকলেও এই কর নিয়ে বেশ বিতর্ক আছে। নরওয়ে প্রায় ০.৮৫ শতাংশ কর আরোপ করে চলেছে এবং সুইজারল্যান্ড ক্যান্টন পর্যায়ে প্রায় ০.১ শতাংশ থেকে ১ শতাংশের বেশি হারে কর আরোপ করে। স্পেন প্রায় ৩ শতাংশ হারে তাদের সম্পদ কর পুনরায় চালু করেছে। এছাড়া, আর্জেন্টিনা মহামারীর পরে একটি অস্থায়ী কর চালু করেছিল। 

 

অন্যদিকে বিনিয়োগ সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে ২০১৮ সালে তাদের এই ব্যবস্থা বাতিল করে দেয় ফ্রান্স। আর প্রশাসনিক জটিলতা, উচ্চ পরিপালন ব্যয় এবং মূলধন বহির্গমনের কারণ দেখিয়ে এই ধরনের কর বাতিল করে দিয়েছে জার্মানি, সুইডেন এবং ডেনমার্ক।

Tags

ট্যাক্স সম্পদ ধনী আয়কর
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অর্থনীতি

View more
আসছে নতুন ট্যাক্স, সম্পদের ওপর কর দিতে হবে ধনীদের!
আসছে নতুন ট্যাক্স, সম্পদের ওপর কর দিতে হবে ধনীদের!

বৈষম্য হ্রাস এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে দেশের ধনী ব্যক্তিদের আয়করের ওপর সারচার্জের পরিবর্তে প্রত্যক্ষ সম্পদ কর চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সম্পদের মূল্যের উপর ভিত্তি করে এই সম্পদ কর আদায় করা হবে।   নতুন এ ব্যবস্থাকে ধনীদের ওপর কর আরোপের ক্ষেত্রে একটি কাঠামোগত পরিবর্তন হিসেবে দেখছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। তারা বলছেন, বর্তমান সারচার্জ ব্যবস্থা ধনীদের ওপর কার্যকরভাবে কর আরোপে ব্যর্থ এবং এটি কর ব্যবস্থার প্রগতিশীলতাকে ক্ষুণ্ণ করে। প্রচলিত সারচার্জ ধনী ব্যক্তিদের আয়করের সঙ্গে কয়েক শতাংশ অর্থ যোগ করে।    নতুন পরিকল্পনা অনুযায়ী, ৪ কোটি টাকা পর্যন্ত মোট সম্পদ করমুক্ত থাকবে, এরপর পরবর্তী ২ কোটি টাকার উপর ০.২৫ শতাংশ, তার পরের ৫ কোটি টাকার উপর ০.৫০ শতাংশ, আরও ৫ কোটি টাকার উপর ০.৭৫ শতাংশ এবং অবশিষ্ট সম্পদের উপর ১ শতাংশ কর ধার্য করা হবে।   মূল্যায়নের জন্য, জমি মৌজা হারে, ভবন গণপূর্ত বিভাগের হারে, সোনার বাজার মূল্যে এবং শেয়ার ক্রয়মূল্য বা নিট সম্পদ মূল্যের মধ্যে যেটি বেশি, সেই হারে মূল্যায়ন করা হবে।   এনবিআর কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালের আয়কর আইনের অধীনে বর্তমান ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার মধ্যে এই সংস্কারটি আনা হয়েছে, যেখানে উচ্চতর সম্পদ শ্রেণিতে কার্যকর সারচার্জের হার হ্রাস পায় এবং করের দায় ঘোষিত আয়ের উপর নির্ভর করে, যা কম ঘোষিত আয়ের ব্যক্তিদেরকে কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়।   বাংলাদেশ সরকার বর্তমানে ধনী ব্যক্তিদের কাছ থেকে প্রদেয় আয়করের ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ আদায় করে। ১০০ কোটি থেকে ২০০ কোটি টাকার সম্পদের জন্য কার্যকর সারচার্জের হার প্রায় ০.৪৩ শতাংশ, যা ৫০-১০০ কোটি টাকার সম্পদের জন্য প্রযোজ্য ০.৫৪ শতাংশের চেয়ে কম।   ২০২৫-২৬ করবর্ষের তথ্য অনুযায়ী, ৩০ হাজার ৮০৪ জন করদাতা সম্মিলিতভাবে ৩ লাখ ১৫ হাজার ১৩৫ কোটি টাকার মোট সম্পদ ঘোষণা করেছেন, কিন্তু সারচার্জ আদায় হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা, যা মোট সম্পদের ০.২৯ শতাংশ।   সেইসঙ্গে সম্পদের কেন্দ্রীভবন অনেক বেশি; ১৩ জন করদাতার প্রত্যেকের গড় সম্পদ ৬৪৬ কোটি টাকা, যা মোট ঘোষিত সম্পদের ২.৬৯ শতাংশ। অন্যদিকে, ১০০ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী ১৮৬ জন ব্যক্তির দখলে রয়েছে মোট সম্পদের ১২.১২ শতাংশ।   ২৭ জন করদাতার একটি ক্ষুদ্র বিশ্লেষণে দেখা গেছে, সম্পদের প্রকৃত মূল্য ঘোষিত মূল্যের চেয়ে ৮৯ শতাংশ বেশি হতে পারে, যা বর্তমান ব্যবস্থার তুলনায় সম্ভাব্য রাজস্ব ৩৪৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।   একটি ক্ষেত্রে, শূন্য সারচার্জ দায় থাকা একজন করদাতাকে পুনর্মূল্যায়নের পর প্রায় ৪০ কোটি টাকার সম্পদ করের সম্মুখীন হতে হতে পারে।   কর্মকর্তারা অনুমান করছেন যে নতুন এই কাঠামোর মাধ্যমে মোট রাজস্ব প্রায় ৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে; অর্থাৎ অতিরিক্ত ২ কোটি টাকা আয় হবে এ ব্যবস্থায়।   নতুন প্রস্তাবে ২০২৬ সালের একটি সম্পদ কর আইন প্রণয়ন, একটি স্বয়ংক্রিয় ই-রিটার্ন-ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, একটি স্থায়ী মূল্যায়ন কমিটি গঠন এবং একটি দ্বি-স্তরীয় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার নিয়মাবলী প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা করা হবে।   অবশ্য, ধনীদের কাছ থেকে কর আদায়ের নতুন এ ব্যবস্থা বাস্তবায়নের বেশ কিছু ঝুঁকি আছে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে সম্পদের পরিমাণ কম দেখানো, পুঁজি পাচার এবং দুর্বল ডেটা পরিকাঠামোর কারণে অপ্রকাশিত সম্পদ শনাক্ত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ।   তারা বলেছেন, নতুন ব্যবস্থায় প্রত্যাশিত সাফল্য অর্জনের জন্য এই ব্যবস্থার একটি নির্ভরযোগ্য সম্পদ ডেটাবেস, শক্তিশালী ডিজিটাল কর প্রশাসন এবং কঠোর প্রয়োগ প্রয়োজন হবে।   এদিকে পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ কর চালু থাকলেও এই কর নিয়ে বেশ বিতর্ক আছে। নরওয়ে প্রায় ০.৮৫ শতাংশ কর আরোপ করে চলেছে এবং সুইজারল্যান্ড ক্যান্টন পর্যায়ে প্রায় ০.১ শতাংশ থেকে ১ শতাংশের বেশি হারে কর আরোপ করে। স্পেন প্রায় ৩ শতাংশ হারে তাদের সম্পদ কর পুনরায় চালু করেছে। এছাড়া, আর্জেন্টিনা মহামারীর পরে একটি অস্থায়ী কর চালু করেছিল।    অন্যদিকে বিনিয়োগ সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে ২০১৮ সালে তাদের এই ব্যবস্থা বাতিল করে দেয় ফ্রান্স। আর প্রশাসনিক জটিলতা, উচ্চ পরিপালন ব্যয় এবং মূলধন বহির্গমনের কারণ দেখিয়ে এই ধরনের কর বাতিল করে দিয়েছে জার্মানি, সুইডেন এবং ডেনমার্ক।

মে ৭, ২০২৬ 0
আরও বাড়ল দেশের রিজার্ভ

আরও বাড়ল দেশের রিজার্ভ

ছবি: সংগৃহীত

পতনের একদিন পরই সোনার দামের উত্থান

ছবি: সংগৃহীত

স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত
কাঁকরোল-বেগুনে আগুন, অন্যকিছু ধরতে গেলেও পুড়ছে হাত

  গত কয়েকদিন ধরে রাজধানীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিনের সকালে বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সেই সঙ্গে সবজির দামে নাভিশ্বাস তুলছে ক্রেতাদের। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুনের দাম কেজি ১৩০ থেকে ১৫০ টাকা। একইভাবে কাঁকরোলের দামও বেশ চড়া। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এদিকে টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। মুরগির বাজারেও দাম কমেনি। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এই উচ্চমূল্যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়েই চলেছে। রামপুরার জাকের গলির বাসিন্দা সোহেল রানা সকালে বাজার করতে গিয়ে বিপাকে পড়েন। তিনি বলেন, ভোরে বৃষ্টি হওয়ার পর রাস্তায় এত পানি জমেছে যে হাঁটা কষ্টকর হয়ে গেছে। ময়লা পানি মাড়িয়ে বাজারে যেতে হয়েছে। তার ওপর বাজারে এসে দেখি বেগুনের দাম আকাশছোঁয়া। এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেল। মালিবাগ হাজীপাড়া এলাকার গৃহিণী রুবিনা আক্তার বলেন, বাজারে যাওয়াই এখন বড় সমস্যা। পানি জমে থাকায় পা ভিজে যাচ্ছে, কাপড় নষ্ট হচ্ছে। এত কষ্ট করে বাজারে গিয়ে সবজির দাম শুনতেই কষ্ট আরও বেড়ে গেল। বিশেষ করে কাঁকরোলের দাম অনেক বেশি, কিনতে গিয়ে ভাবতে হচ্ছে। তিনি বলেন, এক কেজি কাঁকরোল ১২০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পটোলের কেজি ৬০ টাকা। মাঝারি একটা লাউ ৭০ টাকা। বেগুন ১২০ টাকা কেজি। সব সবজির দাম এমন চড়া। বাজারে স্বস্তি কোথায় বলেন তো! বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। খিলগাঁওয়ের তালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমেছে কি না জানি না, কিন্তু বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বেগুন আর কাঁকরোলের দাম তো খুবই বেশি। সাধারণ মানুষের জন্য এটা অনেক কষ্টকর। রামপুরা বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। রাস্তা খারাপ থাকায় পরিবহন খরচও বেড়েছে। এর সঙ্গে বেড়েছে জ্বালানি তেলের দাম। এজন্য দাম একটু বেশি। তিনি বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাই আমাদের ধারণা সামনে সবজির দাম আরও বাড়বে। কারণ, বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে যাবে। ফলে বাজারে সরবরাহ কমবে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।  

মে ১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বোতলজাত তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

এপ্রিলের ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

এপ্রিলের ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

লিটারে কত টাকা বাড়ল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম

লিটারে কত টাকা বাড়ল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম

ফাইল ছবি।
দেশে বেড়ে গেল জ্বালানি তেলের দাম

বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।   নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।   এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।   রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে নতুন এই দাম।   শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই দাম সমন্বয়ের কথা জানানো হয়।    মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।    নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। রোববার (১৯ এপ্রিল) থেকে প্রতি লিটার কেরোসিন বিক্রি হবে ১৩০ টাকায়।    জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা। 

এপ্রিল ১৯, ২০২৬ 0
অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর