আন্তর্জাতিক

আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের

এপ্রিল ২৩, ২০২৬ 0
আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের
আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের

নৌ-অবরোধ তুলে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে প্রস্তুত ইরান—এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

 

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা শুরু করা যেতে পারে।

 

তবে আলোচনায় ফেরার আগে ওয়াশিংটনকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দেন তিনি। তার ভাষায়, নতুন কোনো সংলাপের আগে যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান আচরণ পরিবর্তন করতে হবে।

 

রাষ্ট্রদূত আরও বলেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক সমাধান চায়, তেহরান তাতে অংশ নিতে রাজি। তবে সংঘাতের পথ বেছে নিলে তার জবাব দিতেও প্রস্তুত রয়েছে দেশটি।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। যদিও তেহরান সেই দাবি নাকচ করে জানায়, তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি।

 

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এর তথ্যমতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্যও ইরান কোনো অনুরোধ করেনি।

Tags

ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শর্ত
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

আন্তর্জাতিক

View more
হরমুজ খোলার পথে বাধা কী, জানালেন ইরানি স্পিকার
হরমুজ খোলার পথে বাধা কী, জানালেন ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধ চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করছে এবং এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন হয়ে পড়েছে।   বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নৌ-অবরোধ অব্যাহত থাকলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কোনো বাস্তব মূল্য থাকে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকেও চাপে ফেলছে।   গালিবাফ আরও বলেন, সব ফ্রন্টে ইসরাইলের আগ্রাসী অবস্থান বন্ধ না হলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মতে, নৌ-অবরোধ বজায় রেখে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জ্বালানি ও পণ্য পরিবহন চালু করা যাবে না।   তিনি জোর দিয়ে বলেন, সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে নত করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ইরানের জনগণের অধিকার স্বীকার করাই সংকট সমাধানের একমাত্র পথ।   এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি চান, ইরান একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করুক, যা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে।   তবে ওয়াশিংটনের এই বার্তা তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। নৌ-অবরোধ ও হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের উত্তেজনা কমাতে এই কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এপ্রিল ২৩, ২০২৬ 0
আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের

আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের

মার্কিন হুঁশিয়ারিকে ‘বুড়ো আঙুল’—বড় সংঘাতের মুখে বিশ্ব?

মার্কিন হুঁশিয়ারিকে ‘বুড়ো আঙুল’—বড় সংঘাতের মুখে বিশ্ব?

ইরান যুদ্ধের ‘অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া’—হঠাৎ আকাশছোঁয়া কনডমের দাম!

ইরান যুদ্ধের ‘অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া’—হঠাৎ আকাশছোঁয়া কনডমের দাম!

ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক—মানসিক অবস্থা নিয়ে কেন এত প্রশ্ন তুলছে মার্কিনিরা?
ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক—মানসিক অবস্থা নিয়ে কেন এত প্রশ্ন তুলছে মার্কিনিরা?

ইরান ইস্যু ও পোপ লিওকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও আচরণ নিয়ে নিজ দেশেই প্রশ্ন উঠেছে। রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, তার জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র ৩৬ শতাংশে, যেখানে ৬২ শতাংশ নাগরিক তার কর্মকাণ্ডে অনাস্থা প্রকাশ করেছেন।   সোমবার (২১ এপ্রিল) শেষ হওয়া ছয় দিনের এই জরিপে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার সময় তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে কমেছে।   জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমেছে। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা গেছে—প্রায় ৪৬ শতাংশ তাকে শান্ত স্বভাবের নেতা হিসেবে দেখতে নারাজ।   সাধারণ নাগরিকদের মধ্যে মাত্র ২৬ শতাংশ ট্রাম্পকে ধৈর্যশীল বলে মনে করেন। ইরান নিয়ে কড়া হুমকি এবং সমালোচনার জবাবে পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। যেখানে পোপের প্রতি ৬০ শতাংশ মার্কিনির ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬ শতাংশ।   এদিকে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের সক্ষমতার ওপর আস্থা কমে এসেছে। মাত্র ২৬ শতাংশ মানুষ এ বিষয়ে তার ওপর ভরসা রাখছেন।   জরিপে আরও দেখা গেছে, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে বলে মনে করেন মাত্র ২৫ শতাংশ নাগরিক। এছাড়া ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকির পক্ষেও সমর্থন খুব কম—মাত্র ১৬ শতাংশ।   সব মিলিয়ে, তার আচরণ, মিত্র দেশগুলোর প্রতি হুমকি এবং সংবেদনশীল বিষয়ে মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে এখন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেই বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।   সূত্র: রয়টার্স।

এপ্রিল ২২, ২০২৬ 0
ইরানকে চাপে ফেলতে ইইউর ‘বড় পদক্ষেপ’—আরও কঠোর সিদ্ধান্ত আসছে!

ইরানকে চাপে ফেলতে ইইউর ‘বড় পদক্ষেপ’—আরও কঠোর সিদ্ধান্ত আসছে!

ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ভারতে গ্রেপ্তার ‘শাহবাগের ব্লগার’
ভারতে গ্রেপ্তার ‘শাহবাগের ব্লগার’

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থস্থান ঋষিকেশে সানিউর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় থাকা এই ব্লগার দীর্ঘদিন ধরে সাধুর পরিচয় নিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে।   সোমবার (২০ এপ্রিল) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।   প্রতিবেদন অনুযায়ী, ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ সানিউর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিতেন এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।   তদন্তে জানা যায়, এই সানিউর রহমান ওরফে সত্যসাধু বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তখন থেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন। পরিচয় লুকাতে তিনি নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন।   জানা যায়, তিনি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল এবং অনেকের সঙ্গে তার পরিচয় ছিল।    সম্প্রতি তিনি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে যান। সেখানে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়।   পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার জানতে তদন্ত চলছে।   সানিউর রহমান ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিলেন। তবে, ২০১৬ সালের দিকে তিনি ভারতে পাড়ি জমান। সেখানে পরিচয় বদলে উগ্র হিন্দুত্ববাদীতে পরিণত হন। গত বছর বড়দিনের সময় স্থানীয় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে আলোচনায় আসেন তিনি। 

এপ্রিল ২১, ২০২৬ 0
ইরানের সঙ্গে আজই চুক্তি: ট্রাম্প

ইরানের সঙ্গে আজই চুক্তি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালি নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের