আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

এপ্রিল ১৪, ২০২৬ 0
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থেকে ইতালিকে দূরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়নের প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

 

২০০৩ সালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রযুক্তিগত গবেষণার জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে থাকে।

 

গাজায় ইসরায়েলি হামলার কারণে মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই নৈতিক ও আইনি দিক বিবেচনা করে এই চুক্তি বাতিলের জন্য ইতালির ওপর চাপ দিয়ে আসছিলেন।

 

ইতালি ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির পেছনে ৮ এপ্রিলের একটি ঘটনা কাজ করেছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। সেদিন লেবাননের বৈরুতের কাছে ইতালীয় শান্তিরক্ষা মিশরের একটি বহরের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুলিবর্ষণ করে। যদিও কোনো সৈন্য হতাহত হয়নি, তবে মেলোনি এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ইস্যুতে ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন।

 

গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর মেলোনি তার অবস্থান পরিবর্তন করতে শুরু করেন। বিশেষ করে খ্রিস্টানদের পবিত্র দিন পাম সান্ডেতে জেরুজালেমের চার্চ অব দ্য হোলি সেপালকারে ক্যাথলিক নেতাদের প্রার্থনা করতে বাধা দেওয়ায় তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি বিষয়টিকে ‘ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন।

 

গত সপ্তাহে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে লেবাননে ইসরায়েলি বাহিনীর আচরণেরও তীব্র নিন্দা জানান ইতালির প্রধানমন্ত্রী।

Tags

ইসরায়েল প্রতিরক্ষা-চুক্তি ইতালি
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

আন্তর্জাতিক

View more
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪

গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।   মঙ্গলবার সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।   প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে শেল নিক্ষেপ করা হলে সেখানে একটি শিশুসহ ৪ জন নিহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় পৃথক বোমা হামলায় আরও একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।   এ ঘটনায় অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতির কথা থাকলেও তা উপেক্ষা করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এ ধরনের আক্রমণ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও তীব্র হচ্ছে।

এপ্রিল ১৫, ২০২৬ 0
ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে, জানালেন ট্রাম্প

আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থেকে ইতালিকে দূরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়নের প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’   ২০০৩ সালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রযুক্তিগত গবেষণার জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে থাকে।   গাজায় ইসরায়েলি হামলার কারণে মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই নৈতিক ও আইনি দিক বিবেচনা করে এই চুক্তি বাতিলের জন্য ইতালির ওপর চাপ দিয়ে আসছিলেন।   ইতালি ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির পেছনে ৮ এপ্রিলের একটি ঘটনা কাজ করেছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। সেদিন লেবাননের বৈরুতের কাছে ইতালীয় শান্তিরক্ষা মিশরের একটি বহরের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুলিবর্ষণ করে। যদিও কোনো সৈন্য হতাহত হয়নি, তবে মেলোনি এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ইস্যুতে ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন।   গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর মেলোনি তার অবস্থান পরিবর্তন করতে শুরু করেন। বিশেষ করে খ্রিস্টানদের পবিত্র দিন পাম সান্ডেতে জেরুজালেমের চার্চ অব দ্য হোলি সেপালকারে ক্যাথলিক নেতাদের প্রার্থনা করতে বাধা দেওয়ায় তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি বিষয়টিকে ‘ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন।   গত সপ্তাহে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে লেবাননে ইসরায়েলি বাহিনীর আচরণেরও তীব্র নিন্দা জানান ইতালির প্রধানমন্ত্রী।

এপ্রিল ১৪, ২০২৬ 0
আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

বাবার দাফনে গিয়ে ইসরাইলি হামলায় শিশুকন্যা নিহত

বাবার দাফনে গিয়ে ইসরাইলি হামলায় শিশুকন্যা নিহত

ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প
ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ স্থায়ী সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবারও বিমান হামলার সম্ভাবনা বিবেচনায় রাখছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে।   গোপনীয়তা বজায় রাখার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক অবরোধ ঘোষণার পাশাপাশি সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। ইতোমধ্যে মার্কিন বাহিনী জানিয়েছে, নির্ধারিত সময় থেকে ইরানের বন্দর ঘিরে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হবে।   তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে বাধা দেওয়া হবে না। এর মধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠে গেছে।   অন্যদিকে, ইরানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন। দেশটির সংসদের স্পিকার স্পষ্ট করে বলেছেন, কোনো চাপের মুখেই তেহরান নতি স্বীকার করবে না। একইসঙ্গে ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে—তাদের জলসীমার কাছাকাছি এলে যেকোনো শত্রু জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে এবং প্রেসিডেন্ট প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমেও ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী কঠোর নজরদারি চালাবে।   এদিকে, আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনো পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে রাজি নয়। তবে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা প্রায় চুক্তির কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ ও অবস্থান পরিবর্তনের কারণে তা ভেস্তে যায়।   বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার প্রভাব সরাসরি জ্বালানি বাজারে পড়ছে এবং সামনে বৈশ্বিক অর্থনীতিতে আরও চাপ তৈরি হতে পারে। একইসঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এপ্রিল ১৪, ২০২৬ 0
তুরস্কের কাছে ‘এক বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

তুরস্কের কাছে ‘এক বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

দুর্নীতি মামলা এড়াতেই যুদ্ধ বাধিয়ে রাখছেন নেতানিয়াহু?

দুর্নীতি মামলা এড়াতেই যুদ্ধ বাধিয়ে রাখছেন নেতানিয়াহু?

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা দিল আইআরজিসি

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা দিল আইআরজিসি