কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযুক্তরা হলেন পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেন। তাদের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালতের কক্ষেই এক আইনজীবী ফারুক হোসেনের হাতে টাকা তুলে দিচ্ছেন এবং বিনিময়ে তিনি মামলার একটি নথি প্রদান করছেন। একই ভিডিওতে পেশকার রবিউল্লাহকেও নিজের আসনে বসে এক ব্যক্তির কাছ থেকে একাধিকবার টাকা নিতে দেখা যায়। পরে তিনি সেই টাকা ড্রয়ারে রেখে দেন।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর আদালত অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। তারা লিখিত জবাবও জমা দিয়েছেন। তবে রোববার (১২ এপ্রিল) বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে রবিউল্লাহ দাবি করেন, কে বা কারা ভিডিওটি ধারণ ও প্রচার করেছে তা তিনি জানেন না। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন বলেও জানান। অন্যদিকে ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল। ভিডিওটি প্রকাশ পাওয়ায় বিষয়টি এখন সবার সামনে এসেছে। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আদালত সূত্রে জানা যায়, রবিউল্লাহ দীর্ঘদিন ধরে একই আদালতে কর্মরত এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ফারুক হোসেনও কয়েক বছর ধরে এই আদালতে কাজ করছেন।
এ বিষয়ে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বলেন, ভিডিওর বিষয়টি তার জানা আছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট আদালতের।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযুক্তরা হলেন পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেন। তাদের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালতের কক্ষেই এক আইনজীবী ফারুক হোসেনের হাতে টাকা তুলে দিচ্ছেন এবং বিনিময়ে তিনি মামলার একটি নথি প্রদান করছেন। একই ভিডিওতে পেশকার রবিউল্লাহকেও নিজের আসনে বসে এক ব্যক্তির কাছ থেকে একাধিকবার টাকা নিতে দেখা যায়। পরে তিনি সেই টাকা ড্রয়ারে রেখে দেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর আদালত অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। তারা লিখিত জবাবও জমা দিয়েছেন। তবে রোববার (১২ এপ্রিল) বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে রবিউল্লাহ দাবি করেন, কে বা কারা ভিডিওটি ধারণ ও প্রচার করেছে তা তিনি জানেন না। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন বলেও জানান। অন্যদিকে ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল। ভিডিওটি প্রকাশ পাওয়ায় বিষয়টি এখন সবার সামনে এসেছে। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আদালত সূত্রে জানা যায়, রবিউল্লাহ দীর্ঘদিন ধরে একই আদালতে কর্মরত এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ফারুক হোসেনও কয়েক বছর ধরে এই আদালতে কাজ করছেন। এ বিষয়ে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বলেন, ভিডিওর বিষয়টি তার জানা আছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট আদালতের।
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে নিজের বন্ধু মুনতাসির ফাহিমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন অহিদুল ইসলাম। পুলিশ জানায়, হত্যার সময় আসামি দাবি করেছেন, ফাহিম তাকে কালো জাদু করে জীবন নষ্ট করছিল। সোমবার (১ ডিসেম্বর) আদালতে ধারা ১৬৪ অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অহিদুল ইসলাম এসব কথা স্বীকার করেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, হত্যার পর অভিযুক্ত থানায় এসে বলেন, তার জীবন ফাহিমের কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম হাসান ইসরাফিল বলেন, ফাহিম কালো জাদু করে রেখেছিল বলে অহিদুল কোনো কাজ করতে পারছিল না। এ ক্ষোভে তাকে হত্যা করা হয়। পুলিশ এখনও কালো জাদুর বিষয়টি অনুসন্ধান করছে এবং নারীর সঙ্গে সম্পর্কিত দিকটিও খতিয়ে দেখছে। পুলিশ জানায়, ২৭ নভেম্বর রাত ৯টার দিকে অহিদুল ইসলাম চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানায় হাজির হন। তিনি পুলিশের কাছে বলেন, ফাহিম তার জীবন নষ্ট করেছে, তাই তাকে হত্যা করেছি। পরে পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। ফাহিম মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন এবং চার মাস আগে দেশে ফিরে আসেন।
চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।