ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছেন।
তিনি দাবি করেন, পরিস্থিতির রাজনৈতিক ব্যবহার বা অপপ্রচার এড়াতেই এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি, বিশেষ করে ইরানের মতো প্রতিপক্ষ যেন এটিকে দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে।
৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় অস্ত্রোপচারের বিষয়টি জানালেও ক্যানসারের কথা উল্লেখ করা হয়নি।
সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকদের পরীক্ষায় তার প্রস্টেটে এক সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়েছিল। তবে পরবর্তী পরীক্ষায় আর কোনো ক্যানসার কোষ বা ছড়িয়ে পড়ার লক্ষণ পাওয়া যায়নি।
তার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বলা হয়, রোগটি খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় সফলভাবে চিকিৎসা সম্ভব হয়েছে এবং বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত।
নেতানিয়াহু নিজে বলেছেন, তিনি এখন সুস্থ আছেন এবং চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
এ তথ্য প্রকাশে বিলম্বের ব্যাখ্যায় তিনি বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করতে কেউ যেন এই খবরকে ব্যবহার করতে না পারে, সে কারণেই বিষয়টি পরে প্রকাশ করা হয়েছে।
বর্তমানে তিনি স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।
সূত্র: সিএনএন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প ভারতকে ‘নরক’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ উঠেছে। এই মন্তব্যকে কেন্দ্র করে শুধু ভারত সরকারই নয়, যুক্তরাষ্ট্রের ভারতীয়-আমেরিকান সম্প্রদায় এবং একাধিক আইনপ্রণেতার মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকাশিত পোস্টে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে দ্রুত নাগরিকত্ব সুবিধা নিচ্ছে এবং পরে পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে আসছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের নিয়েও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে জানা যায়, যেখানে বলা হয় তারা কর্মক্ষেত্রে স্থানীয় মার্কিন নাগরিকদের পরিবর্তে নিজ দেশের লোকদের অগ্রাধিকার দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এসব মন্তব্যকে ভুল তথ্যনির্ভর, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলে আখ্যা দেন। তিনি বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে, যা এ ধরনের বক্তব্যে প্রতিফলিত হয় না। অন্যদিকে মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত সদস্য অমি বেরা বলেন, অভিবাসীদের বাস্তব সংগ্রাম না বোঝার কারণেই এমন মন্তব্য আসে। তিনি ট্রাম্পের বক্তব্যকে অজ্ঞতাপ্রসূত বলে উল্লেখ করেন। আরেক আইনপ্রণেতা রাজা কৃষ্ণমূর্তি মন্তব্যটি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে। আসন্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রেক্ষাপটে এই বিতর্ক কূটনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে এইচ-১বি ভিসা নীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় এর প্রভাব পড়তে পারে। সূত্র: এএফপি।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধ চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করছে এবং এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নৌ-অবরোধ অব্যাহত থাকলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কোনো বাস্তব মূল্য থাকে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকেও চাপে ফেলছে। গালিবাফ আরও বলেন, সব ফ্রন্টে ইসরাইলের আগ্রাসী অবস্থান বন্ধ না হলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মতে, নৌ-অবরোধ বজায় রেখে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জ্বালানি ও পণ্য পরিবহন চালু করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে নত করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ইরানের জনগণের অধিকার স্বীকার করাই সংকট সমাধানের একমাত্র পথ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি চান, ইরান একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করুক, যা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে। তবে ওয়াশিংটনের এই বার্তা তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। নৌ-অবরোধ ও হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের উত্তেজনা কমাতে এই কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
ইরান ইস্যু ও পোপ লিওকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও আচরণ নিয়ে নিজ দেশেই প্রশ্ন উঠেছে। রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, তার জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র ৩৬ শতাংশে, যেখানে ৬২ শতাংশ নাগরিক তার কর্মকাণ্ডে অনাস্থা প্রকাশ করেছেন। সোমবার (২১ এপ্রিল) শেষ হওয়া ছয় দিনের এই জরিপে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার সময় তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে কমেছে। জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমেছে। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা গেছে—প্রায় ৪৬ শতাংশ তাকে শান্ত স্বভাবের নেতা হিসেবে দেখতে নারাজ। সাধারণ নাগরিকদের মধ্যে মাত্র ২৬ শতাংশ ট্রাম্পকে ধৈর্যশীল বলে মনে করেন। ইরান নিয়ে কড়া হুমকি এবং সমালোচনার জবাবে পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। যেখানে পোপের প্রতি ৬০ শতাংশ মার্কিনির ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬ শতাংশ। এদিকে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের সক্ষমতার ওপর আস্থা কমে এসেছে। মাত্র ২৬ শতাংশ মানুষ এ বিষয়ে তার ওপর ভরসা রাখছেন। জরিপে আরও দেখা গেছে, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে বলে মনে করেন মাত্র ২৫ শতাংশ নাগরিক। এছাড়া ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকির পক্ষেও সমর্থন খুব কম—মাত্র ১৬ শতাংশ। সব মিলিয়ে, তার আচরণ, মিত্র দেশগুলোর প্রতি হুমকি এবং সংবেদনশীল বিষয়ে মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে এখন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেই বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স।