আন্তর্জাতিক

ফুরিয়ে আসছে আলোচনার সময়, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ডঙ্কা

এপ্রিল ১৯, ২০২৬ 0
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

টানা ৩৮ দিনের সংঘাতের পর যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মেয়াদ ফুরিয়ে আসছে দ্রুত। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় বিবাদমান দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতি টানার লক্ষ্যে এক দফা আলোচনার টেবিলে বসলেও ভেস্তে গেছে তা। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিজেদের শর্ত মেনে নিতে এখন নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান ও মিসরও। 

 

কিন্তু, যুক্তরাষ্ট্রের একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ড তাঁতিয়ে তুলছে তেহরানকে। ফলে, অনেকটা নিশ্চিতিভাবেই আবারও যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দুই পক্ষ ।   

 

শনিবার (১৮ এপ্রিল) রয়টার্স, আল জাজিরা, মিডল ইস্ট মনিটরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণে পাওয়া গেছে এমন ইঙ্গিত। 

 

সাময়িক যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ইরানকে বিভিন্ন হুমকি-ধমকি ও চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে হরমুজ প্রাণালিতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

 

এসবের মধ্যেও শান্তি আলোচনার পথে পা বাড়ানোর ইঙ্গিত হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। কিন্তু, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত  ইরানের বন্দরগুলোতে নিজেদের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; সেইসঙ্গে দেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজের কব্জায় নেওয়ার হুমকিও।

 

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘সবকিছুতে রাজি’ হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ইউরেনিয়াম নিজের দখলে নিয়ে কোনো সেনার প্রয়োজন হবে না তার। চুক্তির মাধ্যমেই ইরানে গিয়ে তাদের ইউরেনিয়াম নিয়ে নেওয়া হবে। 

 

মূলত, ট্রাম্পের এমনসব কর্মকাণ্ডই ক্ষেপিয়ে তুলেছে তেহরানকে; তৈরি হয়েছে চরম অবিশ্বাস। এরই পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে মার্কিন অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, ‘মার্কিন জলদস্যুতার কারণেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’

 

ইরান স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এ কড়াকড়ি বজায় থাকবে।

 

এ পদক্ষেপের পরপরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভয়ংকর এক বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের ‌নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত রয়েছে।

 

ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া বার্তায় যুদ্ধের সময় ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করেন তিনি।

 

মোজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী শত্রুদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ইরানি ড্রোন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত করেছে।

 

এদিকে হরমুজে নতুন করে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবরও পাওয়া গেছে ইতোমধ্যে। শনিবার এক সাক্ষাৎকারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। কিন্তু, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

 

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে এরপর ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’ 

 

সার্বিক পরিস্থিতি বিবেচোনায় আগামী ৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচোনায় বসার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ইরান কোনো ধরনের চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে ‘নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে বিবেচনা করতে পারে না। যুক্তরাষ্ট্র যতদিন তার বিশ্বাসঘাতকতামূলক আচরণ বজায় রাখবে, ইরান ততদিন ‘যুদ্ধ চালিয়ে যাবে’।

 

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন ‘পুরোপুরি প্রস্তুত’। একইসঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

 

আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক আরও বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’

 

অবশ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির জন্য খুব জোরালোভাবে কাজ করছে মিসর ও পাকিস্তান। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য মিসর ও পাকিস্তান ‘খুব জোরালোভাবে’ কাজ করছে।

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী কয়েক দিনের মধ্যেই এটি করতে পারব। শুধু আমাদের অঞ্চলেই নয় বরং পুরো বিশ্বই এই যুদ্ধের কারণে ভুগছে।’

 

এছাড়া, পাকিস্তান সরকারের কয়েকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সম্ভবত আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার কারিগরি পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী চলা সংঘাতের একটি স্থায়ী সমাধান চূড়ান্ত করা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

 

সূত্রগুলো আরও জানায়, ১১–১২ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকের পর থেকেই বিবদমান দুই পক্ষ ইসলামাবাদের মাধ্যমে একে অপরের কাছে বার্তা পাঠাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই আলোচনার পরবর্তী ধাপ শুরু হওয়ার আগেই তারা একটি ‘সর্বোচ্চ বোঝাপড়ায়’ পৌঁছাতে চাইছে।

 

তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

 

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরান মনে করে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছে। ইরান সেই দাবিগুলো বাদ দেওয়াকে আলোচনার শর্তগুলির একটি হিসেবে উল্লেখ করেছে।

 

সেইসঙ্গে তেহরান এটাও স্পষ্ট করেছে যে তারা দীর্ঘ এবং ফলহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না।

Tags

আলোচনা মধ্যপ্রাচ্য যুদ্ধ যুদ্ধের-ডঙ্কা
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

আন্তর্জাতিক

View more
হরমুজ প্রণালি নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালি নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের বিরুদ্ধে ‘চালাকি’ ও ব্ল্যাকমেইলের অভিযোগ এনে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান প্রণালি পুনরায় খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার প্রেক্ষাপটে শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।   ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই ইরান বিভিন্ন কৌশল ব্যবহার করে আসছে এবং এবারও তারা একই ধরনের চেষ্টা করছে। তার ভাষায়, হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এমন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।   তবে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে তার আশা।   দিনের শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন তেহরানের ওপর চাপ বজায় রাখছে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে।   সূত্র: দ্য গার্ডিয়ান।

এপ্রিল ১৯, ২০২৬ 0
গোপনে পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে চীন

গোপনে পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে চীন

প্রতীকী ছবি।

ফুরিয়ে আসছে আলোচনার সময়, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ডঙ্কা

ছবি:; সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, যা জানা গেল

হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিল ইরান
হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিল ইরান

লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি।   শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন আরাঘচি।   আব্বাস আরাঘচি বলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি খোলা থাকবে।   এক্স পোস্টে আরাঘচি আরও বলেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।   তবে এই চলাচলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই নির্ধারিত পথ অনুসরণ করেই জাহাজগুলো যাতায়াত করতে পারবে।   আরাঘচির ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ পুরোপুরি খোলা থাকেলেও নৌ-অবরোধ বহাল থাকবে।   ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা। বাণিজ্যের জন্য প্রস্তুত। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে না যাওয়া পর্যন্ত ওয়াশিংটনের নৌ-অবরোধ বলবৎ থাকবে।   ট্রাম্প আরও বলেন, চুক্তির এই প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হবে। তার মতে, চুক্তির অধিকাংশ শর্ত ও বিষয় নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। ফলে এখন কেবল আনুষ্ঠানিক সমঝোতার অপেক্ষা।

এপ্রিল ১৮, ২০২৬ 0
হরমুজ খোলার ঘোষণায় তেলের দামে ধস

হরমুজ খোলার ঘোষণায় তেলের দামে ধস

ছবি: সংগৃহীত

ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪

ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে, জানালেন ট্রাম্প
ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে।   তিনি বলেন, পরিস্থিতিতে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই সংলাপে অংশ নিতে আগ্রহী।   এই সম্ভাব্য আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প। তার মতে, এই উদ্যোগকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।   পাকিস্তানের সক্রিয় ভূমিকার কারণে নতুন করে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই আশাবাদী বলে উল্লেখ করেন তিনি।   সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাব্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আলোচনাটি সফল হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।   সূত্র: দ্য গার্ডিয়ান

এপ্রিল ১৫, ২০২৬ 0
আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি