চাকরি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১,৮৮০ অফিসার পদে চাকরির সুযোগ

নভেম্বর ১, ২০২৫ 0
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১,৮৮০ অফিসার পদে চাকরির সুযোগ
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১,৮৮০ অফিসার পদে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকের অধীনে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে মোট ১,৮৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

 

অফিসার (সাধারণ)
মোট পদসংখ্যা: ১,৮৮০টি

 

ব্যাংক ও প্রতিষ্ঠানের ভিত্তিতে পদসংখ্যা:

  1. সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি

  2. রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি

  3. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি

  4. বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি

  5. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১,২৮৯টি

  6. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি

  7. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি

  8. কর্মসংস্থান ব্যাংক: ৮টি

  9. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি

  10. প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি

  11. পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

  • এসএসসি/সমমান এবং উচ্চতর পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

  • কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

  • জিপিএ পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

  • সরকারি বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য প্রযোজ্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

বয়সসীমা:

  • সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম:

  • আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে: erecruitment.bb.org.bd

  • পূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন।

  • আবেদনের বিস্তারিত নিয়ম, শর্তাবলি ও নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি:

  • ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়:

  • ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Tags

ব্যাংক আর্থিক-প্রতিষ্ঠান চাকরি নিয়োগ
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

চাকরি

View more
প্রাণ গ্রুপে ২০০ কর্মী নিয়োগ, ৬ মাসেই হবে প্রমোশন
প্রাণ গ্রুপে ২০০ কর্মী নিয়োগ, ৬ মাসেই হবে প্রমোশন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ২০০ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। ছয়মাস পার হলেই থাকছে টেরিটরি সেলস ম্যানেজার হওয়ার সুযোগ।   প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি অভিজ্ঞতা: প্রযোজ্য নয়   বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩২ বছর কর্মস্থল: যে কোনো স্থান   আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে  আবেদন করতে পারবেন।   আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬ 

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

ছবি: সংগৃহীত

চাকরি দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক, আবেদন করবেন যেভাবে

সপ্তাহে ২দিন ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বীমা ও প্রভিডেন্ট ফান্ড

সপ্তাহে ২দিন ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বীমা ও প্রভিডেন্ট ফান্ড

ছবি: সংগৃহীত
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নেবে সরকার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’    বুধবার (১৫ এপ্রিল) সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্রসচিবরা অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের চেষ্টা চলছে।   দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘পুল’ গঠন করা হচ্ছে, শিক্ষক সংকট থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের পার্ট-টাইম শিক্ষক হিসেবে কাজে লাগানো হবে।   সিলেট-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া কারিগরি শিক্ষার প্রসার ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।   শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার। বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দুটি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা।   তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মান ও সংস্কারে গুরুত্ব দিচ্ছি।   প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পাঠদানের মান নিশ্চিত করা যায়। আমি সংসদ সদস্যদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ এলাকার স্কুলের সিসি ক্যামেরা কোড নিয়ে স্মার্টফোনের মাধ্যমেই তদারকি করুন।   নকলের বর্তমান ধরন সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘এখন আর আগের মতো সনাতন পদ্ধতিতে নকল হয় না, এখন ডিজিটাল নকলের ভ্যারিয়েন্ট এসেছে। শিক্ষক যদি ক্লাসে না পড়ান, তবেই শিক্ষার্থীরা নকলের আশ্রয় নেয়। তাই মানসম্মত শিক্ষার মাধ্যমেই এই ব্যাধি দূর করতে হবে।  

এপ্রিল ১৫, ২০২৬ 0
স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

সুখবর পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা

সুখবর পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা

মেট্রোরেলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন
মেট্রোরেলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেবে।   নিয়োগের সংক্ষিপ্ত তথ্য মোট পদ: ৮টি মোট নিয়োগ: ৮ জন পদ ও যোগ্যতা ১. পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন বেতন: ১,২৯,৯৫০ টাকা যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর, কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা ২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন বেতন: ১,২৯,৯৫০ টাকা যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ২০ বছরের অভিজ্ঞতা ৩. মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ১৫ বছরের অভিজ্ঞতা (রেল/এমআরটি ক্ষেত্রে ৩ বছর অভিজ্ঞতা অগ্রাধিকার) ৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং ও টেলিকম) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: ইলেকট্রিক্যাল/টেলিকম ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা ৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন বেতন: ১,১৫,০০০ টাকা যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা ৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে ও সিভিল) – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা ৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা (রেল/এমআরটি ক্ষেত্রে ৩ বছর অভিজ্ঞতা) ৮. উপাধ্যক্ষ – ১ জন বেতন: ৯৮,৯০০ টাকা যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, ১০ বছরের অভিজ্ঞতা   আবেদন পদ্ধতি আগ্রহীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। সরাসরি বা হাতে আবেদন গ্রহণযোগ্য নয়।   ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০   আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬

এপ্রিল ৮, ২০২৬ 0
নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

আবুল খায়ের গ্রুপে চাকরি, ২২ বছরেই করা যাবে আবেদন

আবুল খায়ের গ্রুপে চাকরি, ২২ বছরেই করা যাবে আবেদন

অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ