যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের বক্তব্য, ওয়াশিংটনের দেওয়া তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না এবং তা বিভ্রান্তিকর।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্ত, অযৌক্তিক প্রত্যাশা এবং অবস্থানে বারবার পরিবর্তনই আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরানের মতে, এসব আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
একই সঙ্গে ইরান অভিযোগ করেছে, চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবরকেও তারা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তেহরানের দাবি, এসব তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্র মূলত কৌশলগতভাবে চাপ সৃষ্টি করতে চাইছে, যা তারা ‘মিডিয়া স্ট্র্যাটেজি’ হিসেবে দেখছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানো হচ্ছে। তিনি জানান, দলটি সোমবারের মধ্যে সেখানে পৌঁছাবে।
প্রথমে জানানো হয়েছিল, আগের আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবার অংশ নেবেন না। তবে পরে হোয়াইট হাউস সেই অবস্থান থেকে সরে আসে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ভ্যান্স ছাড়াও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনায় থাকতে পারেন।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, যা সামনে রেখে দুই পক্ষের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের বক্তব্য, ওয়াশিংটনের দেওয়া তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না এবং তা বিভ্রান্তিকর। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্ত, অযৌক্তিক প্রত্যাশা এবং অবস্থানে বারবার পরিবর্তনই আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরানের মতে, এসব আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে ইরান অভিযোগ করেছে, চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবরকেও তারা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের দাবি, এসব তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্র মূলত কৌশলগতভাবে চাপ সৃষ্টি করতে চাইছে, যা তারা ‘মিডিয়া স্ট্র্যাটেজি’ হিসেবে দেখছে। এর আগে রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানো হচ্ছে। তিনি জানান, দলটি সোমবারের মধ্যে সেখানে পৌঁছাবে। প্রথমে জানানো হয়েছিল, আগের আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবার অংশ নেবেন না। তবে পরে হোয়াইট হাউস সেই অবস্থান থেকে সরে আসে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ভ্যান্স ছাড়াও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনায় থাকতে পারেন। উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, যা সামনে রেখে দুই পক্ষের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল জাজিরা
হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। রয়টার্স জানায়, ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটলো। এই ঘটনার প্রতিবাদে নয়া দিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এই জলপথ খুলে দিতে রাজি হয়েছে বলে জানালেও শনিবার ইরান তার অবস্থান পরিবর্তন করে। ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালিতে কড়াকড়ি জারি থাকবে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।
গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে শেল নিক্ষেপ করা হলে সেখানে একটি শিশুসহ ৪ জন নিহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় পৃথক বোমা হামলায় আরও একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতির কথা থাকলেও তা উপেক্ষা করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এ ধরনের আক্রমণ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও তীব্র হচ্ছে।