লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন আরাঘচি।
আব্বাস আরাঘচি বলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি খোলা থাকবে।
এক্স পোস্টে আরাঘচি আরও বলেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।
তবে এই চলাচলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই নির্ধারিত পথ অনুসরণ করেই জাহাজগুলো যাতায়াত করতে পারবে।
আরাঘচির ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ পুরোপুরি খোলা থাকেলেও নৌ-অবরোধ বহাল থাকবে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা। বাণিজ্যের জন্য প্রস্তুত। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে না যাওয়া পর্যন্ত ওয়াশিংটনের নৌ-অবরোধ বলবৎ থাকবে।
ট্রাম্প আরও বলেন, চুক্তির এই প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হবে। তার মতে, চুক্তির অধিকাংশ শর্ত ও বিষয় নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। ফলে এখন কেবল আনুষ্ঠানিক সমঝোতার অপেক্ষা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন আরাঘচি। আব্বাস আরাঘচি বলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি খোলা থাকবে। এক্স পোস্টে আরাঘচি আরও বলেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। তবে এই চলাচলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই নির্ধারিত পথ অনুসরণ করেই জাহাজগুলো যাতায়াত করতে পারবে। আরাঘচির ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ পুরোপুরি খোলা থাকেলেও নৌ-অবরোধ বহাল থাকবে। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা। বাণিজ্যের জন্য প্রস্তুত। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে না যাওয়া পর্যন্ত ওয়াশিংটনের নৌ-অবরোধ বলবৎ থাকবে। ট্রাম্প আরও বলেন, চুক্তির এই প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হবে। তার মতে, চুক্তির অধিকাংশ শর্ত ও বিষয় নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। ফলে এখন কেবল আনুষ্ঠানিক সমঝোতার অপেক্ষা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। তিনি বলেন, পরিস্থিতিতে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই সংলাপে অংশ নিতে আগ্রহী। এই সম্ভাব্য আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প। তার মতে, এই উদ্যোগকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাকিস্তানের সক্রিয় ভূমিকার কারণে নতুন করে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই আশাবাদী বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাব্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আলোচনাটি সফল হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গোষ্ঠীটির প্রধান জেনারেল তোয়ান ম্রাত নাইং জানিয়েছেন, ২০২৭ সালের শেষ নাগাদ পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য তাদের। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। বর্তমানে রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চিন রাজ্যের পালেতওয়া এলাকা তাদের দখলে রয়েছে। তবে সিত্তওয়ে, কিয়াকফিউ ও মানাউং এখনো মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। গোষ্ঠীটির দাবি, তারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে এবং জান্তা সরকারের বিরুদ্ধে মিত্রদের সঙ্গে যৌথভাবে লড়াই চালিয়ে যাবে। গত বছরের নভেম্বর থেকে রাখাইনে তাদের অভিযান আরও তীব্র হয়। শুধু সামরিক দখল নয়, নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রশাসন, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও গড়ে তুলেছে তারা। তবে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এসব এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং অনেকেই বাস্তুচ্যুত হচ্ছেন। ব্রাদারহুড অ্যালায়েন্স-এর অন্যান্য সদস্যসহ দেশটির জাতীয় ঐক্য সরকারের সমর্থনও পেয়েছে আরাকান আর্মি। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের এই অগ্রগতিকে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই গোষ্ঠীটি বর্তমানে মিয়ানমারের সামরিক জান্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্র: মিয়ানমার নাউ।