অন্তর্বর্তী সরকারের জারি করা বিপুল সংখ্যক অধ্যাদেশের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। জাতীয় সংসদে উপস্থাপিত ১০টি বিলের মধ্যে ৭টি কণ্ঠভোটে পাস হয়েছে, আর বাকি ৩টি আরও আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। পরে একে একে ভোটে দিলে অধিকাংশ বিলই অনুমোদন পায়।
ওইদিন মোট ১০টি বিল উত্থাপন করা হলেও আপত্তির কারণে তিনটি বিল তাৎক্ষণিকভাবে পাস হয়নি। সেগুলো পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। একই দিনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করলে সেটি বিস্তারিত পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়।
যে ৭টি বিল সংসদে অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী আইন, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন আইন। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের একটি বিশেষ বিধান বাতিল এবং বাংলাদেশ ল অফিসার্স সংশোধনী আইনও পাস হয়েছে।
অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আপত্তি ওঠায় সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন সংক্রান্ত আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের প্রস্তাব এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার বিষয়টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব বিল নিয়ে আলোচনা শেষে পুনরায় সংসদে তোলা হবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টিকে আইনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই প্রথম ধাপে ১০টি বিল সংসদে আনা হয়েছে। বাকি অধ্যাদেশগুলোও ধাপে ধাপে বিল আকারে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
দেশজুড়ে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে শহর ও গ্রাম—দুই জায়গাতেই মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ সেবা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সোমবার (৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়েই বাংলাদেশসহ বিশ্বজুড়ে ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। তিনি ব্যাখ্যা করেন, মানুষ, প্রাণী ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এদের সুস্থতা পারস্পরিকভাবে নির্ভরশীল। এই ধারণাকেই ‘One Health’ বলা হয়, যেখানে মানুষের পাশাপাশি পরিবেশ ও অন্যান্য প্রাণীর সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এজন্য চিকিৎসা, কৃষি, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান—সব ক্ষেত্রকে সমন্বিত করে গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞানের অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত ও সমতা ভিত্তিক চিকিৎসা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার জন্য ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকার ‘প্রতিরোধই উত্তম চিকিৎসা’ এই নীতিতে বিশ্বাস করে। সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কারণ স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যখাত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যাদের প্রায় ৮০ শতাংশ নারী; প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু; জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা চালু; স্বাস্থ্যসেবার মান উন্নয়ন; চিকিৎসা ব্যয় সহনীয় রাখা; স্বাস্থ্যবিমা চালু ও সম্প্রসারণ; চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাদাতা ও সেবাগ্রহীতার জন্য ন্যায়সংগত আইন প্রণয়ন। এছাড়া স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। শেষে প্রধানমন্ত্রী বলেন, সততা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব। তিনি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের দেওয়া প্রেসনোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এ ঘটনায় ভারতের বক্তব্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এটি এমন কোনো জায়গা নয়, যা রাস্তার পাশে বা কূটনৈতিক এলাকার প্রান্তে। সেখানে কীভাবে ২০ থেকে ২৫ জনের একটি চরমপন্থী গোষ্ঠী এত ভেতরে ঢুকে পড়তে পারে—তা বড় প্রশ্ন। এর অর্থ হলো, তাদের সেখানে আসতে দেওয়া হয়েছে। তারা শুধু হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদই করেনি, আরও অনেক উসকানিমূলক বক্তব্যও দিয়েছে। আমার কাছে সরাসরি প্রমাণ নেই যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তবে এমন হুমকির কথা আমরা শুনেছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নে টেনে আনার কোনো যৌক্তিকতা নেই। নিহত ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং এ ঘটনার পর বাংলাদেশ সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশেই ঘটে—এমন নয়; এই অঞ্চলের অন্যান্য দেশেও এ ধরনের অপরাধ ঘটে থাকে। বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে। তবে এখানে বিষয়টি শুধু স্লোগান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। হাইকমিশনের ভেতরে একটি পরিবার বসবাস করে, তারা আতঙ্কিত হয়েছে। তাই এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব বলে আমরা মনে করি। এর আগে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, এ ঘটনা নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি বলেন, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তোলে। তবে কোনো সময়ই তারা হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেনি বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রণধীর জয়সওয়াল আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত—এমন দাবি করে তিনি জানান, ভারতীয় কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের উদ্বেগ জানানো হয়েছে এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপে সময়সীমা কমানো ও বাড়ানোর মাধ্যমে সংশোধিত তফসিল প্রকাশ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে সংশোধিত নির্বাচনি সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রকাশিত সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুদিন কমানো হয়েছে। আগে যেখানে আপিলের সময় নির্ধারিত ছিল ৫ থেকে ১১ জানুয়ারি, তা কমিয়ে ৫ থেকে ৯ জানুয়ারি করা হয়েছে। অন্যদিকে আপিল নিষ্পত্তির সময়সীমা দুদিন বাড়ানো হয়েছে। আগে ১২ থেকে ১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত সূচি অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। এর আগে, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত ছিল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ৫ থেকে ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তির সময় ১২ থেকে ১৮ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।