দেশজুড়ে

সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা

এপ্রিল ৭, ২০২৬ 0
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা

সোশ্যাল মিডিয়ায় নারী সেজে ভিডিও তৈরি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

 

তবে রেদোয়ান ইসলাম এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি লিঙ্গ পরিবর্তন করেননি; কেবল বিনোদনের উদ্দেশ্যে নারী সেজে টিকটক ভিডিও তৈরি করতেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

 

রেদোয়ান ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে এক পোস্টে তিনি লেখেন, তার কিছু ভিডিও অনেককে কষ্ট দিয়েছে এবং তিনি বিষয়টি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করছেন। তিনি জানান, এসব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।

 

আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং এ সংক্রান্ত প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব। তিনি নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ইতোমধ্যে বিতর্কিত কনটেন্টগুলো সরিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।

 

এছাড়া তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান, কারণ এতে একজন মানুষের সম্মান ক্ষুণ্ন হতে পারে। ঘটনার পর তিনি তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন।

 

এ বিষয়ে রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ছেলে থেকে মেয়েতে রূপান্তরের বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি জানান, রেদোয়ান ঢাকায় কিছু কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে মিলেই ভিডিও তৈরি করতেন। পরিবার থেকে এসব কাজে সমর্থন ছিল না বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রেদোয়ান বাড়িতে নেই।

 

এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কমিটি ঘোষণার আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন।

 

তবে পরে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন এমন অভিযোগ উঠে, যা গোপন করার কারণে সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার দৃষ্টিতে দেখছেন, আবার কেউ তথ্য গোপনের বিষয়টিকেই মূল সমস্যা হিসেবে উল্লেখ করছেন।

Tags

ছাত্রদল-নেতা টিকটকার রেদোয়ান
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

দেশজুড়ে

View more
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা

সোশ্যাল মিডিয়ায় নারী সেজে ভিডিও তৈরি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।   তবে রেদোয়ান ইসলাম এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি লিঙ্গ পরিবর্তন করেননি; কেবল বিনোদনের উদ্দেশ্যে নারী সেজে টিকটক ভিডিও তৈরি করতেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।   রেদোয়ান ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে এক পোস্টে তিনি লেখেন, তার কিছু ভিডিও অনেককে কষ্ট দিয়েছে এবং তিনি বিষয়টি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করছেন। তিনি জানান, এসব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।   আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং এ সংক্রান্ত প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব। তিনি নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ইতোমধ্যে বিতর্কিত কনটেন্টগুলো সরিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।   এছাড়া তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান, কারণ এতে একজন মানুষের সম্মান ক্ষুণ্ন হতে পারে। ঘটনার পর তিনি তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন।   এ বিষয়ে রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ছেলে থেকে মেয়েতে রূপান্তরের বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি জানান, রেদোয়ান ঢাকায় কিছু কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে মিলেই ভিডিও তৈরি করতেন। পরিবার থেকে এসব কাজে সমর্থন ছিল না বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রেদোয়ান বাড়িতে নেই।   এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কমিটি ঘোষণার আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন।   তবে পরে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন এমন অভিযোগ উঠে, যা গোপন করার কারণে সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।   ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার দৃষ্টিতে দেখছেন, আবার কেউ তথ্য গোপনের বিষয়টিকেই মূল সমস্যা হিসেবে উল্লেখ করছেন।

এপ্রিল ৭, ২০২৬ 0
চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা

চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যা করে থানায় হাজির যুবক!

সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যা করে থানায় হাজির যুবক!

বিএনপি-জামায়াত দুই দলেরই নেতা তিনি
বিএনপি-জামায়াত দুই দলেরই নেতা তিনি

নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন একই ব্যক্তি, বেলায়েত হোসেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।   বেলায়েত হোসেন বর্তমানে সমাজ-সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।   বেলায়েত হোসেন জয়পুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলায়েত দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত। ২০২১ সালের ১৫ নভেম্বর সর্বশেষ অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহসভাপতি নির্বাচিত হন। এর আগে একই ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।   ২০২৩ সালের ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে তিনি কাউন্সিলর হিসেবে ভোট দিয়েছেন।   বেলায়েত হোসেন জানিয়েছেন, “একসময় আমি বিএনপির সঙ্গে ছিলাম। ২০২১ সাল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি এবং বর্তমানে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বিএনপি থেকে নাম কেটে দেওয়ার জন্য নেতাদের মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু লিখিত আবেদন করিনি। তবে তারা এখনও আমার নাম কমিটি থেকে বাদ দেয়নি। গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির উপনির্বাচনে ভোট দেইনি, শুধু নির্বাচন দেখার জন্য গিয়েছিলাম।”   সমাজ-সহিলদেও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান বলেন, “বেলায়েত ২০২০ সাল থেকে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। একসময় তিনি বিএনপির সদস্য ছিলেন। ২০১৯ সালে জামায়াত ট্যাগ দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তখন বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাননি। জামায়াতের পক্ষ থেকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়া হয়, যার জন্য তিনি কৃতজ্ঞতাস্বরূপ আমাদের দলে যোগদান করেন।”   ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, “বেলায়েত অনেক দিন ধরেই বিএনপিতে ছিলেন। সম্প্রতি শুনেছি তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হয়েছেন। তাকে বহিষ্কার করব ভাবছি, তবে সময়ের কারণে এখনো হয়নি। শিগগিরই দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”   ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে বেলায়েত বিএনপিতে ছিলেন। সম্প্রতি জানতে পেরেছি তিনি জামায়াতের পদেও রয়েছেন। এ বিষয়ে সভাপতিসহ দলের নেতাদের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নভেম্বর ২৫, ২০২৫ 0
যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার, অতঃপর...

আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।   মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   এর আগে, সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার বেইলি রোডের নিজ অফিস থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।   আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।   স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহাব উদ্দিন আওয়ামী লীগ ক্ষমতার সময়ে পরপর দুবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ উপজেলা নির্বাচনে তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার প্রভাবের কারণে নিজেকে নির্বাচন থেকে সরে নেন। সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, সাবেক চেয়ারম্যান ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এ বিষয়ে তার বিস্তারিত তথ্য জানা নেই।

নভেম্বর ১৯, ২০২৫ 0
ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

কেরানীগঞ্জে থানায় আগুন

কেরানীগঞ্জে থানায় আগুন

রাতে হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

রাতে হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪