রাজনীতি

গ্রেফতার হওয়ার আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?

এপ্রিল ৮, ২০২৬ 0
গ্রেফতার হওয়ার আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?
গ্রেফতার হওয়ার আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ দুই দিনের রিমান্ডের আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রায় দেড় বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন তিন মেয়াদে দায়িত্ব পালন করা এই সাবেক স্পিকার। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরে মিন্টো রোড কার্যালয়ে নেওয়া হয়।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও রংপুরে সংঘটিত জুলাইয়ের কয়েকটি হত্যা মামলায় তার নাম রয়েছে। বিশেষ করে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পরই স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান শিরীন শারমিন চৌধুরী। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে আসেননি, ফলে তার অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

 

গণঅভ্যুত্থানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে পরে প্রকাশিত একটি তালিকা থেকে জানা যায়। পরবর্তীতে সেনানিবাস থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়, যা তার স্বামীর নামে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার গতিবিধি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে। এর মধ্যে রংপুরে এক শ্রমিক হত্যার মামলাও রয়েছে, যেখানে তাকে আসামি করা হয়েছে।

 

২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে প্রবেশ করেন শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে এ দায়িত্ব পালন করেন।

Tags

গ্রেফতার শিরীন-শারমিন-চৌধুরী সাবেক-স্পিকার আওয়ামী-লীগ
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

রাজনীতি

View more
গ্রেফতার হওয়ার আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?
গ্রেফতার হওয়ার আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ দুই দিনের রিমান্ডের আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   প্রায় দেড় বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন তিন মেয়াদে দায়িত্ব পালন করা এই সাবেক স্পিকার। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরে মিন্টো রোড কার্যালয়ে নেওয়া হয়।   পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও রংপুরে সংঘটিত জুলাইয়ের কয়েকটি হত্যা মামলায় তার নাম রয়েছে। বিশেষ করে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।   ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পরই স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান শিরীন শারমিন চৌধুরী। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে আসেননি, ফলে তার অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়।   গণঅভ্যুত্থানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে পরে প্রকাশিত একটি তালিকা থেকে জানা যায়। পরবর্তীতে সেনানিবাস থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করছিলেন বলেও ধারণা করা হচ্ছে।   পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়, যা তার স্বামীর নামে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার গতিবিধি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে। এর মধ্যে রংপুরে এক শ্রমিক হত্যার মামলাও রয়েছে, যেখানে তাকে আসামি করা হয়েছে।   ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে প্রবেশ করেন শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে এ দায়িত্ব পালন করেন।

এপ্রিল ৮, ২০২৬ 0
জুলাই সনদকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে না বিএনপি: সারজিস

জুলাই সনদকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে না বিএনপি: সারজিস

অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।   সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন এবং তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।   মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে সারজিস আলম বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আজ মনোনয়ন ফরম কেনা হয়েছে।   তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিসেম্বর ১৫, ২০২৫ 0
যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে যা বললেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত

হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে যা বললেন জামায়াত আমির

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত। ছবি: সংগৃহীত

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থিতিশীলভাবে চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজন হলে যেকোনো সময় তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতিও রয়েছে—এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।   বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।   ডা. জাহিদ বলেন, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং সেই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা আন্তর্জাতিক ভ্রমণের উপযোগী না থাকায় তাকে স্থানান্তর সম্ভব হয়নি।   তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। পৃথিবীর যেকোনো জায়গার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। বোর্ডের সদস্যরা আশাবাদী—খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যাবে এবং প্রয়োজনে যে কোনো সময় তাকে বিদেশেও স্থানান্তর করা হতে পারে।   এসময় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে ঘিরে আবেগ প্রকাশের সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।   বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন রোগীর জন্য যেভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হয়—তিনি ঠিক সেভাবেই চিকিৎসা পাচ্ছেন। চিকিৎসকরা আরও আশ্বস্ত করেছেন যে, তিনি চিকিৎসার সঠিক সাড়া দিচ্ছেন এবং আগের মতোই সবকিছু গ্রহণ করতে পারছেন।

ডিসেম্বর ১১, ২০২৫ 0
অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি