জাতীয়

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

এপ্রিল ৮, ২০২৬ 0
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে। এই দলে নেতৃত্ব দেবেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবনসহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের সময় অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

 

সরকার পরিবর্তনের পর এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

 

এছাড়া বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

 

একই সঙ্গে বাংলাদেশের দক্ষ জনশক্তি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও জোর দেওয়া হয় বলে জানা গেছে।

Tags

অস্ট্রেলিয়ার-স্পিকার সংসদের-কার্যক্রম ঢাকা শামা-ওবায়েদ
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

জাতীয়

View more
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে। এই দলে নেতৃত্ব দেবেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবনসহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।   মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।   পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের সময় অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।   সরকার পরিবর্তনের পর এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।   এছাড়া বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।   একই সঙ্গে বাংলাদেশের দক্ষ জনশক্তি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও জোর দেওয়া হয় বলে জানা গেছে।

এপ্রিল ৮, ২০২৬ 0
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

আরপিও সংশোধনসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

আরপিও সংশোধনসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

এবার চায়ের আমন্ত্রণ দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
এবার চায়ের আমন্ত্রণ দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে ঢাকা ও দিল্লির মধ্যে। চায়ের আমন্ত্রণের অজুহাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ সরকার।   মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের পর বিকেলেই পাল্টা পদক্ষেপ নেয় দিল্লি। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে চার দফায় দুই দেশ একে অপরের কূটনীতিককে তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে।   দিনের শুরুতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। এ সময় ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকির ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।   এর প্রতিক্রিয়ায় বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক সূত্র জানায়, তলবের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম অভিযোগ করেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে।   তবে এই অভিযোগ নাকচ করে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ সবসময় বাস্তবতা ও তথ্যের ভিত্তিতেই বিভিন্ন বিষয়ে তার অবস্থান তুলে ধরছে।

ডিসেম্বর ২৩, ২০২৫ 0
হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা

হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা

শুটার ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

শুটার ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

ওসমান হাদির হত্যাকারীর শেষ অবস্থান নিয়ে যা জানালেন অতিরিক্ত আইজিপি

ওসমান হাদির হত্যাকারীর শেষ অবস্থান নিয়ে যা জানালেন অতিরিক্ত আইজিপি

হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ
হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পাওয়া অগ্রগতি ও সর্বশেষ তথ্য জানাতে আজ রোববার একটি সমন্বিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে র‌্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে এ পর্যন্ত সংগৃহীত তথ্য, তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।   এরই মধ্যে হাদিকে গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার আদালতের আদেশে মামলাটির ধরন পরিবর্তন করা হয়।   র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, একাধিক সংস্থার সমন্বয়ে তদন্তের অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মামলার সার্বিক চিত্র উপস্থাপন করা হবে।   সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। ঘটনার দিন প্রচারণা শেষে ফেরার পথে তাকে গুলি করা হয়।   এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন— প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মো. কবির ওরফে দাঁতভাঙা কবির, মো. ফয়সাল এবং গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান।   এ ছাড়া সীমান্তে অবৈধভাবে লোক পারাপারে (মানবপাচার) জড়িত থাকার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও এবং ফয়সালকে পালাতে সহায়তাকারী মো. নুরুজ্জামান নোমানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   এ মামলায় আরও দুই গাড়িচালককে সাক্ষী করা হয়েছে।   হাদি হত্যাচেষ্টার অভিযোগে এর আগে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলায় হত্যাচেষ্টার পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের দায়ী করা হয়েছে।   মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাদির মৃত্যুর পর শনিবার মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করে ডিবি। আদালত আবেদনটি গ্রহণ করে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন।   এদিকে শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মর্গ সূত্রে জানা গেছে, মাথায় গুলির আঘাতের চিহ্ন ছাড়াও বুকে একটি ছিদ্র পাওয়া গেছে, যা চিকিৎসাজনিত হতে পারে।   এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ফুটেজ বিশ্লেষণ করে গুলি চালানো ব্যক্তিকে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ বলে শনাক্ত করেন তদন্তসংশ্লিষ্টরা। ওই সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ। গুলির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তারা ময়মনসিংহের ধোবাউড়া–হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।

ডিসেম্বর ২১, ২০২৫ 0
সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ

ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ

পে-স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

পে-স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন