মাত্র ৪০ দিনের যুদ্ধেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ভয়াবহ ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। হামলার কারণে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলেও উল্লেখ করা হয়।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (১০ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর বরাতে জানিয়েছে, এই যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞে ইরানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ কোটি টাকা।
এদিকে ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ড জানান, যুদ্ধে ইরানের মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক বাড়ি রয়েছে, যেগুলোর কিছু আংশিক এবং কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার শিকার হয়েছে প্রায় ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি ইউনিট।
শিক্ষা খাতেও বড় ধরনের ক্ষতির কথা উঠে এসেছে। যুদ্ধে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রেডক্রসের অন্তত ২০টি অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, ওয়ালস্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, হামলায় ইরানের চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র— খোজির, পারচিন, হাকিমিয়েহ এবং শারাউদ— ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ২৯টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও বড় ধরনের ক্ষতির দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব হামলার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং ইরানের অর্থনীতি ও সাধারণ জনগণের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি সংকট তৈরি করতে পারে।
সূত্র: আল-আরাবিয়া
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি-র ছেলে ও দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্ককে ঘিরে অস্বাভাবিক এক দাবির মাধ্যমে কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে বিয়ের জন্য দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এই দাবি পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হতে পারে। কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশু-র বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন খাত থেকে তুরস্ক বড় অঙ্কের লাভ করছে। অথচ সেখানে নিরাপত্তা রক্ষায় উগান্ডা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। আল-শাবাবের বিরুদ্ধে এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, চাওয়া অর্থটি ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে প্রদান করা উচিত। অর্থ ও বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘পবিত্র ভূমি’ রক্ষায় প্রয়োজনে তিনি তার অধীনে এক লাখ সেনা মোতায়েন করতে প্রস্তুত। এর আগেও অদ্ভুত মন্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন কাইনেরুগাবা। ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দিয়ে ১০০টি উন্নত জাতের গরু দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তুরস্ককে ঘিরে সাম্প্রতিক এই বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক মহলে অস্বস্তি বাড়ছে। সূত্র: এনডিটিভি
বিশ্বের বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র নিশ্চিত করেছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কি না তা জানায়নি। ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর তখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করে। এদিকে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় আরও একদিন বাড়ছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের আলোচনা হয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে। পরে নৈশভোজের বিরতি দেওয়া হয়। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটি প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, আজকের দিনটি ঐতিহাসিক। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসেছেন। আলোচনাটি দুই ঘণ্টার কিছু কম সময় ধরে চলেছিল। সূত্রমতে, ইতিবাচক পরিবেশে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অভিযান এখন দক্ষিণে লেবাননেই সীমাবদ্ধ থাকবে। দেশটির রাজধানী বৈরুতে আর কোনো হামলা হবে না। পাকিস্তানি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাসহ মৌলিক শর্তগুলোর বিষয়ে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার বিষয়ে একটি সম্ভাব্য বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে, যা আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইতোমধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, এবারের সামরিক প্রস্তুতি আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী এবং প্রয়োজন হলে তা দ্রুত প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে মার্কিন বাহিনীর সক্ষমতা পুনর্গঠনের একটি প্রক্রিয়া চলছে, যেখানে উন্নতমানের গোলাবারুদ মজুত করা হচ্ছে। তেহরানের সঙ্গে সন্তোষজনক কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক পথেও যেতে পিছপা হবে না বলে স্পষ্ট করেন তিনি। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনার আগে ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন এমন কড়া অবস্থান নিয়েছে। সূত্র: আলজাজিরা।