আন্তর্জাতিক

এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

এপ্রিল ১১, ২০২৬ 0
এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতার
এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিশ্চিতভাবেই একটি ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। একইসঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে, যুদ্ধের ফলে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবে ইরান।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার দপ্তর থেকে এই বার্তাটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

 

সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে এ বার্তা দেন মোজতবা খামেনি। তিনি তার বাবার মৃত্যুকে ইরানি জাতির জন্য একটি ‘ঐতিহাসিক আঘাত’ এবং দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ‘বেদনাদায়ক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইরানের বর্তমান অবস্থানকে তার বাবার পথ ও উত্তরাধিকারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

 

হরমুজ প্রণালি প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরান এই কৌশলগত জলপথ নিয়ে নতুনভাবে চিন্তা করছে। বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই তিনি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অবশ্যই একটি নতুন ধাপে প্রবেশ করবে।

 

যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, যুদ্ধের ফলে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবে ইরান। এর মাধ্যমে দেশটি আইনি ও বস্তুগত জবাবদিহিতা নিশ্চিত করবে।

 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের দেশকে আক্রমণকারী আগ্রাসী শক্তিদের আমরা কোনোভাবেই শাস্তি না দিয়ে ছাড়ব না।

 

তিনি আরও বলেন, যুদ্ধের সব ক্ষয়ক্ষতির পাশাপাশি শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করবে ইরান।

 

আগামী শনিবার থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য আলোচনার প্রাক্কালে মোজতবা খামেনির পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। দুই সপ্তাহব্যাপী এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tags

হরমুজ-প্রণালি ইরান সর্বোচ্চ-নেতা নতুন-বার্তা
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

আন্তর্জাতিক

View more
তুরস্কের কাছে ‘এক বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!
তুরস্কের কাছে ‘এক বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি-র ছেলে ও দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্ককে ঘিরে অস্বাভাবিক এক দাবির মাধ্যমে কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে বিয়ের জন্য দাবি জানিয়েছেন।   সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এই দাবি পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হতে পারে।   কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশু-র বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন খাত থেকে তুরস্ক বড় অঙ্কের লাভ করছে। অথচ সেখানে নিরাপত্তা রক্ষায় উগান্ডা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। আল-শাবাবের বিরুদ্ধে এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, চাওয়া অর্থটি ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে প্রদান করা উচিত।   অর্থ ও বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘পবিত্র ভূমি’ রক্ষায় প্রয়োজনে তিনি তার অধীনে এক লাখ সেনা মোতায়েন করতে প্রস্তুত।   এর আগেও অদ্ভুত মন্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন কাইনেরুগাবা। ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দিয়ে ১০০টি উন্নত জাতের গরু দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।   তুরস্ককে ঘিরে সাম্প্রতিক এই বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক মহলে অস্বস্তি বাড়ছে।   সূত্র: এনডিটিভি

এপ্রিল ১৩, ২০২৬ 0
দুর্নীতি মামলা এড়াতেই যুদ্ধ বাধিয়ে রাখছেন নেতানিয়াহু?

দুর্নীতি মামলা এড়াতেই যুদ্ধ বাধিয়ে রাখছেন নেতানিয়াহু?

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা দিল আইআরজিসি

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা দিল আইআরজিসি

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র
ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র

বিশ্বের বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।   আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র নিশ্চিত করেছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে।    যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কি না তা জানায়নি।   ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর তখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করে।   এদিকে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় আরও একদিন বাড়ছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের আলোচনা হয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে। পরে নৈশভোজের বিরতি দেওয়া হয়।   শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটি প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।   কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, আজকের দিনটি ঐতিহাসিক। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসেছেন। আলোচনাটি দুই ঘণ্টার কিছু কম সময় ধরে চলেছিল। সূত্রমতে, ইতিবাচক পরিবেশে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।   সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অভিযান এখন দক্ষিণে লেবাননেই সীমাবদ্ধ থাকবে। দেশটির রাজধানী বৈরুতে আর কোনো হামলা হবে না।   পাকিস্তানি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাসহ মৌলিক শর্তগুলোর বিষয়ে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার বিষয়ে একটি সম্ভাব্য বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে, যা আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত দেয়।

এপ্রিল ১২, ২০২৬ 0
ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু

যেভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান

যেভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান

পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল, আছেন যারা

পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল, আছেন যারা

সমঝোতা না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের
সমঝোতা না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।   নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইতোমধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, এবারের সামরিক প্রস্তুতি আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী এবং প্রয়োজন হলে তা দ্রুত প্রয়োগ করা হবে।   তিনি আরও বলেন, বর্তমানে মার্কিন বাহিনীর সক্ষমতা পুনর্গঠনের একটি প্রক্রিয়া চলছে, যেখানে উন্নতমানের গোলাবারুদ মজুত করা হচ্ছে। তেহরানের সঙ্গে সন্তোষজনক কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক পথেও যেতে পিছপা হবে না বলে স্পষ্ট করেন তিনি।   বিশ্লেষকদের মতে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনার আগে ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন এমন কড়া অবস্থান নিয়েছে।   সূত্র: আলজাজিরা।

এপ্রিল ১১, ২০২৬ 0
জানা গেলো যুদ্ধে ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ

জানা গেলো যুদ্ধে ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ

এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

যুদ্ধবিরতির মধ্যেই হুঁশিয়ারি দিল ইরান

যুদ্ধবিরতির মধ্যেই হুঁশিয়ারি দিল ইরান