শোবিজ অঙ্গন থেকে রাজনীতির পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে যাত্রা শুরু করা এই তারকা এখন নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চমক বলেন, তিনি একটি নতুন যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই বিস্তারিত জানাবেন। পাশাপাশি ভক্তদের কাছে দোয়া ও সমর্থনও চান তিনি।
এরই মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নেন চমক। বিএনপির পক্ষ থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে অংশ নিয়ে বের হওয়ার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে তিনি জানান, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তার এই সিদ্ধান্ত। বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে চান বলে উল্লেখ করেন তিনি। তার মতে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, আর বিএনপি সেই সুযোগ দিতে পারে বলেই তিনি মনে করছেন।
চমক আরও বলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিএনপির হয়ে কাজ করতে চান কি না—জবাবে তিনি সম্মতি দিয়েছেন। তবে তার মূল লক্ষ্য দেশের সেবা করা। দল সুযোগ দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।
এর আগে একই দিন রাতে নিজের ফেসবুকেও একটি পোস্ট দেন এই অভিনেত্রী। কিছুটা রহস্য রেখে সেখানে তিনি লেখেন, নতুন একটি যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই সব জানাবেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
এবারের ঈদুল ফিতরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সিনেমা ‘প্রেশার কুকার’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক রায়হান রাফী নায়ক ছাড়াই চার নারী চরিত্রকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করায় এটি নিয়ে শুরু থেকেই ছিল ভিন্ন ধরনের আগ্রহ ও আলোচনা। সিনেমাটিতে চার প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এর মধ্যে নাজিফা তুষির অভিনয় বিশেষভাবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তবে গল্প ও চরিত্রের উপস্থাপন তার কাছে সন্তোষজনক না হওয়ায় তিনি কাজটি করতে রাজি হননি। পরবর্তীতে সেই চরিত্রে যুক্ত হন শবনম বুবলী। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের দাবি, অপু বিশ্বাস চরিত্রটির গভীরতা ও উপস্থাপন নিয়ে সন্তুষ্ট না হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন। এরপরই সেই চরিত্রে বুবলীকে চূড়ান্ত করা হয়। উল্লেখ্য, এর আগেও অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া একটি প্রজেক্টে কাজ করেছেন বুবলী। শুরুর দিকে ‘বসগিরি’ সিনেমায় অপু বিশ্বাসের যুক্ত থাকার কথা থাকলেও পরবর্তীতে তিনি সরে দাঁড়ালে সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় বুবলীর, যা তাকে আলোচনায় নিয়ে আসে। এদিকে বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে অপু বিশ্বাস ও বুবলীর পেশাগত সম্পর্ক ও বিভিন্ন সিনেমা ঘিরে ওঠা বিতর্ক। ‘প্রেশার কুকার’-এর এই নতুন তথ্য সামনে আসায় সেই পুরোনো আলোচনাও আবার নতুন করে সামনে এসেছে। তবে সিনেমা সংশ্লিষ্টদের মতে, একাধিক শিল্পীর কাছে প্রস্তাব যাওয়া চলচ্চিত্র জগতে স্বাভাবিক বিষয়। গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই শিল্পীকেই শেষ পর্যন্ত চূড়ান্ত করা হয়। ‘প্রেশার কুকার’ মূলত ঢাকা শহরের নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং চার নারীর ব্যক্তিগত সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত একটি ভিন্নধর্মী গল্প।
ফের ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর তিনি অংশ নেবেন এক বিশেষ কনসার্টে, যা আয়োজন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে। দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলবে বেলা ১টায়। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০:৩০ পর্যন্ত। অগ্রিম টিকিট শিগগিরই বিক্রির জন্য উন্মুক্ত হবে। টিকিট পাওয়া যাবে জেনারেল এবং ফ্রন্ট ভিআইপি—দুই ধরনের ক্যাটাগরিতে। গত বছর ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ তাঁর হিট গানগুলো দিয়ে।
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে আদালতে তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ডিভোর্সের পর এক পর্যায়ে ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় তাদের মধ্যে মীমাংসার চেষ্টা হয়। এ সময় রিয়া মনি ও তার পরিবার ঘটনাস্থলে পৌঁছালে হিরো আলম ও তার সহযোগীরা তাদের গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করেন। অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনির গলা থেকে দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। পরে ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।