ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবারও জোরালো অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই প্রত্যর্পণ দাবি পুনর্ব্যক্ত করা হয়।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়েছে।
ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান এবং সুবিধার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
এ সময় শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানান।
ভারতের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া শিগগিরই আরও সহজ করা হবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ডিজেল ও সার আমদানির অনুরোধ করা হয়। জবাবে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
দুই দেশই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।
সূত্র: বাসস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবারও জোরালো অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই প্রত্যর্পণ দাবি পুনর্ব্যক্ত করা হয়। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়েছে। ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান এবং সুবিধার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এ সময় শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানান। ভারতের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া শিগগিরই আরও সহজ করা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ডিজেল ও সার আমদানির অনুরোধ করা হয়। জবাবে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। দুই দেশই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। সূত্র: বাসস।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য স্বাভাবিক রয়েছে, আর রাজনৈতিক সম্পর্কও স্বাভাবিক করার জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি সবসময় বলি, আমাদের বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখার প্রয়োজন। কূটনৈতিক নানা বিষয় থাকলেও অর্থনীতিতে বাস্তবতার দিকে নজর দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি আমরা ভারতের বদলে ভিয়েতনাম থেকে চাল আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা খরচ বাড়বে।” ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ অবস্থায় নেই, তবে সরকার চেষ্টা করছে যাতে তা অস্বাভাবিক না হয়। তিনি বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না এবং রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা নিজেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শুটার ফয়সালের অবস্থান নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নানা ধরনের গুঞ্জন ও দাবি সামনে এলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তবে, সে যে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হয় বলেও মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ব্যক্তিগত শত্রুতার কোনো দিক এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। ঘটনার শুরু থেকেই সব সংস্থা সমন্বিতভাবে মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাদিকে হত্যার পর শুটার ফয়সাল কৌশলে ভারতে পালিয়ে গেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে, হাদি হত্যাকাণ্ডে জড়িত কেউ ভারতে অবস্থান করলে তাকে দ্রুত গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।