লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার প্রেক্ষিতে সদ্য ঘোষিত দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, ইসরাইল যদি লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ইরান এই যুদ্ধবিরতি চুক্তি আর মানবে না।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতায় লেবাননের ইসলামি প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে সামরিক কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই ইসরাইল বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়ে সেই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ তেহরানের। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইরান এবং হামলা অব্যাহত থাকলে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার অল্প সময়ের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের শতাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে, যা চলমান অভিযানের মধ্যে অন্যতম বড় আকারের হামলা।
গত ২ মার্চ হিজবুল্লাহর এক সীমান্তবর্তী হামলার পর থেকেই ইসরাইল লেবাননে তাদের সামরিক তৎপরতা জোরদার করে। যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেটি দীর্ঘস্থায়ী হয়নি।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও কাজ চলছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার প্রেক্ষিতে সদ্য ঘোষিত দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, ইসরাইল যদি লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ইরান এই যুদ্ধবিরতি চুক্তি আর মানবে না। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতায় লেবাননের ইসলামি প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে সামরিক কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই ইসরাইল বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়ে সেই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ তেহরানের। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইরান এবং হামলা অব্যাহত থাকলে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার অল্প সময়ের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের শতাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে, যা চলমান অভিযানের মধ্যে অন্যতম বড় আকারের হামলা। গত ২ মার্চ হিজবুল্লাহর এক সীমান্তবর্তী হামলার পর থেকেই ইসরাইল লেবাননে তাদের সামরিক তৎপরতা জোরদার করে। যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেটি দীর্ঘস্থায়ী হয়নি। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও কাজ চলছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
ইরানকে দেওয়া সতর্কবার্তা আবারও স্পষ্ট করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেটিই চূড়ান্ত—এবার আর বাড়ানো হবে না। চলমান সংকট নিরসনে ইরানের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, সেটিকে ট্রাম্প গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকার করলেও তিনি মনে করেন, তা বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। ফলে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। এর আগে একাধিকবার ইরানকে শর্ত পূরণের জন্য সময় দিলেও পরে তা বাড়িয়েছিলেন ট্রাম্প। তবে এবার তিনি আগের অবস্থান থেকে সরে না এসে কঠোর অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের প্রস্তাবে কিছু অগ্রগতি থাকলেও তা এখনো প্রত্যাশিত মানে পৌঁছায়নি। তিনি আরও বলেন, ইরান যদি নির্ধারিত শর্তগুলো পূরণ করে, তাহলে দ্রুতই এই সংঘাতের অবসান সম্ভব। তার মতে, তেহরান ভালোভাবেই জানে কী পদক্ষেপ নিতে হবে। তবে আলোচনা নিয়ে পুরোপুরি নেতিবাচক নন ট্রাম্প। তিনি জানান, ইরান এখন পর্যন্ত আলোচনায় আন্তরিকতার পরিচয় দিচ্ছে বলেই তার ধারণা। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন নির্ধারিত সময়সীমার দিকেই নিবদ্ধ রয়েছে। সূত্র: আলজাজিরা।
বাংলাদেশে ক্রমাবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। এটি ঘটেছে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার তিন দিনের মাথায়। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম তাকে তলব করেন। বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে কেন্দ্র করে কিছু চরমপন্থী গোষ্ঠী যে ধরনের নিরাপত্তা সংকট তৈরি করার পরিকল্পনা করছে, সেই বিষয়টি হাইকমিশনারের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। ভারত জানিয়েছে যে, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে ভুয়া বয়ান বা অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে এবং এই ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও পূর্ণাঙ্গ তদন্ত বা ভারতকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দেয়নি বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে ভারত অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালোভাবে দাবি জানিয়েছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত আরও জানিয়েছে যে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। তারা বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য, উত্তপ্ত পরিস্থিতির কারণে বুধবার দুপুর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যা শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছিল।