আবহাওয়া

কৃষকদের জন্য বড় সুখবর

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

গত কয়েকদিনে ঝড় ও ভারি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি হাওড়ে অতিরিক্ত পানির প্রবেশ ও নদনদীর পানি বৃদ্ধির কারণে অনেক এলাকায় তলিয়ে গেছে ধান। এ অবস্থা চলতে থাকলে কৃষির আরও ক্ষতির শঙ্কার মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে।


কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে বৃষ্টি কমে আগামী প্রায় ১০ দিনের বেশি রোদের দেখা মিলবে।


সোমবার (৪ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
 

পোস্টে তিনি লিখেছেন, মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ওই ১০ দিন কৃষকরা ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করে রাখতে পারেন।
 

দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল-বিডব্লিউওটি’র পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেয়া হয়েছে।
 

এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হচ্ছে দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কিছুদিন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আমরা আরো কিছুটা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিগগিরই বিস্তারিত জানাবো।
 

এদিকে আজ দেশের বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির তথ্য জানা গেছে। তবে অতিভারি বৃষ্টির পরিমাণ কমে এসেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার তথ্য মিলেছে। 

Tags

কৃষক ফসল
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

আবহাওয়া

View more
ছবি: সংগৃহীত
কৃষকদের জন্য বড় সুখবর

গত কয়েকদিনে ঝড় ও ভারি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি হাওড়ে অতিরিক্ত পানির প্রবেশ ও নদনদীর পানি বৃদ্ধির কারণে অনেক এলাকায় তলিয়ে গেছে ধান। এ অবস্থা চলতে থাকলে কৃষির আরও ক্ষতির শঙ্কার মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে বৃষ্টি কমে আগামী প্রায় ১০ দিনের বেশি রোদের দেখা মিলবে। সোমবার (৪ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।   পোস্টে তিনি লিখেছেন, মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ওই ১০ দিন কৃষকরা ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করে রাখতে পারেন।   দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল-বিডব্লিউওটি’র পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেয়া হয়েছে।   এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হচ্ছে দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কিছুদিন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আমরা আরো কিছুটা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিগগিরই বিস্তারিত জানাবো।   এদিকে আজ দেশের বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির তথ্য জানা গেছে। তবে অতিভারি বৃষ্টির পরিমাণ কমে এসেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার তথ্য মিলেছে। 

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

আগামী দুদিন সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

কালবৈশাখী ও বন্যা নিয়ে বড় দুসংবাদ

কালবৈশাখী ও বন্যা নিয়ে বড় দুসংবাদ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব জেলায়

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দ্রুত শক্তি সঞ্চয় করে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইতোমধ্যেই এ ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় হওয়া প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বন্যা। বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আরও প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।   এ পরিস্থিতির মধ্যেই ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও শক্তি সঞ্চয় করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।   সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ১০.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮০.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে একই দিক দিয়ে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   তবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।   এদিকে বেসরকারি আবহাওয়া বিশ্লেষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশে আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে পশ্চিমা লঘুচাপের কারণে আগামী মাসে সামান্য বৃষ্টি হতে পারে।

নভেম্বর ৩০, ২০২৫ 0
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত নিয়ে ফের দুঃসংবাদ আবহাওয়া অফিস

শীত নিয়ে ফের দুঃসংবাদ আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় নিয়ে যে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় নিয়ে যে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড়ের আভাস, হতে পারে অস্বাভাবিক বৃষ্টি
ঘূর্ণিঝড়ের আভাস, হতে পারে অস্বাভাবিক বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর নভেম্বর মাসে দেশে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।   রোববার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।   পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।   এতে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

নভেম্বর ২, ২০২৫ 0
ঘূর্ণিঝড়ের শঙ্কা নভেম্বরেও

ঘূর্ণিঝড়ের শঙ্কা নভেম্বরেও

ফাইল ছবি

সাগরে নতুন লঘুচাপের আভাস, ঢাকাসহ ৫ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ঝুঁকিতে যেসব অঞ্চল