আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে আবারও কালবৈশাখী ঝড় শুরুর আশঙ্কা রয়েছে। একই সময়ে হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পলাশের দেওয়া তথ্যমতে, রোববার (২৬ এপ্রিল) রংপুর, সিলেট ও ময়মনসিং বিভাগে; ২৭ এপ্রিল সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগে এবং ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পুরো দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এ ছাড়া সিলেট বিভাগের হাওর এলাকায় বন্যার আশঙ্কার কথা জানিয়ে তিনি পোস্টে লেখেন, রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু করে ৫ মে পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে এবং হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও লেখেন, ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই বার্তায় এই আবহাওয়াবিদ লেখেন, শনিবার (২৫ এপ্রিল) দেশের পাঁচ বিভাগের (সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অন্য সকল বিভাগ) ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। চলমান এই তাপপ্রবাহ শনিবার থেকে কমা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে বেশিভাগ জেলার ওপরে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) থেকে তাপপ্রবাহের তীব্রতা দ্রুত কমার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে আবারও কালবৈশাখী ঝড় শুরুর আশঙ্কা রয়েছে। একই সময়ে হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। পলাশের দেওয়া তথ্যমতে, রোববার (২৬ এপ্রিল) রংপুর, সিলেট ও ময়মনসিং বিভাগে; ২৭ এপ্রিল সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগে এবং ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পুরো দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে। এ ছাড়া সিলেট বিভাগের হাওর এলাকায় বন্যার আশঙ্কার কথা জানিয়ে তিনি পোস্টে লেখেন, রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু করে ৫ মে পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে এবং হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও লেখেন, ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই বার্তায় এই আবহাওয়াবিদ লেখেন, শনিবার (২৫ এপ্রিল) দেশের পাঁচ বিভাগের (সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অন্য সকল বিভাগ) ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। চলমান এই তাপপ্রবাহ শনিবার থেকে কমা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে বেশিভাগ জেলার ওপরে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) থেকে তাপপ্রবাহের তীব্রতা দ্রুত কমার সম্ভাবনা রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কুয়াশা দেখা দিচ্ছে। ভোরের শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমন। এমন পরিস্থিতিতে শীতের প্রভাব আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে। বিশেষ করে আগামীকাল থেকে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এই তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় রয়েছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রথম দিন থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে। রাত–দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে। বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাস অনুযায়ী, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। তৃতীয় ও চতুর্থ দিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে; তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পঞ্চম দিনে রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এ অবস্থায় দেশের পাঁচটি বিভাগে অনেক জায়গায় ভারী বৃষ্টি হানা দিতে পারে আগামী ৫ দিন। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার (২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন সোমবার (৩ নভেম্বর) অনেকটাই কমে যেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃষ্টিপাতের প্রবণতা ও বিস্তৃতি আবার বাড়তে পারে মঙ্গলবার (৪ নভেম্বর)। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।