খেলা

ফিফার সঙ্গে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইরান

মে ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাস বাকি, কিন্তু এখনও অনিশ্চিত ইরানের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল তারা। তবে ইরানের সেই আবেদনে গুরুত্ব দেয়নি ফিফা। যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ জন্য ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।


সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন।


দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব।


আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।


গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা।


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে।


ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
 

Tags

ফিফা ইরান বিশ্বকাপ
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

খেলা

View more
ছবি: সংগৃহীত
ফিফার সঙ্গে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইরান

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাস বাকি, কিন্তু এখনও অনিশ্চিত ইরানের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল তারা। তবে ইরানের সেই আবেদনে গুরুত্ব দেয়নি ফিফা। যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ জন্য ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন। দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে। ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।  

মে ৩, ২০২৬ 0
রোনালদো। ছবি: সংগৃহীত

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

রুবেলকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

রুবেলকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

বিপিএল শুরুর আগে নোয়াখালী শিবিরে বড় দুঃসংবাদ

বিপিএল শুরুর আগে নোয়াখালী শিবিরে বড় দুঃসংবাদ

৯ কোটি ২০ লাখে কেকেআরে মোস্তাফিজ
৯ কোটি ২০ লাখে কেকেআরে মোস্তাফিজ

আইপিএল নিলামে একের পর এক চমক দেখিয়ে বাজার গরম করছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি (প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকা) দিয়ে কিনে নিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।   মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কাটার মাস্টার’কে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।   ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথম আসরেই দলকে শিরোপা এনে দেন তিনি। পরের মৌসুমেও ছিলেন হায়দরাবাদে। এরপর বিভিন্ন সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন এই বাঁহাতি পেসার।   গত মৌসুমে শেষ মুহূর্তে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামেও শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি। অন্যদিকে ডেথ ওভারের একজন কার্যকর পেসারের খোঁজে থাকা চেন্নাই সুপার কিংসও মোস্তাফিজের দিকে নজর দেয়, বিশেষ করে মাথিশা পাথিরানাকে না পাওয়ার পর।   দিল্লি ও চেন্নাইয়ের পাল্টাপাল্টি প্যাডল আপে ধীরে ধীরে মোস্তাফিজের দাম বাড়তে থাকে। দুই দলের লড়াইয়ে দাম উঠে যায় ৫ কোটি রুপিতে। এ পর্যায়ে দিল্লি সরে দাঁড়ায়। চেন্নাই ৫ কোটি ৪০ লাখ রুপিতে প্রায় নিশ্চিতভাবেই মোস্তাফিজকে পেতে যাচ্ছিল।   কিন্তু নাটক তখনও বাকি। হঠাৎ করেই লড়াইয়ে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইও হাল ছাড়েনি—এক লাফে দাম তোলে ৭ কোটি রুপিতে। কেকেআরও সমান তালে দাম বাড়াতে থাকে। শেষ পর্যন্ত স্টিফেন ফ্লেমিং চেন্নাই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৯ কোটি রুপিতে প্যাডল তোলেন, ভেবেছিলেন এখানেই থামবে কলকাতা।   কিন্তু কেকেআর ছিল নাছোড়বান্দা। তারা আবার প্যাডল তুলে দাম বাড়িয়ে দেয় ৯ কোটি ২০ লাখ রুপি। এখানেই বুঝে যায় চেন্নাই, আর এগোনো সম্ভব নয়। ফলে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা।   সবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।

ডিসেম্বর ১৬, ২০২৫ 0
ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো বাংলাদেশ

ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো বাংলাদেশ

বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার

বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার

জাতীয় নির্বাচন ঘিরে খেলোয়াড়দের কড়া বার্তা এনএসসির । ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ঘিরে খেলোয়াড়দের কড়া বার্তা এনএসসির

ফুটবলের উন্নয়নে ফিফার নতুন টুর্নামেন্ট। ছবি: সংগৃহীত
ফুটবলের উন্নয়নে ফিফার নতুন টুর্নামেন্ট

ফুটবলে কম পরিচিত ও দুর্বল দেশগুলোর উন্নয়নের জন্য নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা। যার নাম দেওয়া হয়েছে, ‘ফিফা সিরিজ ২০২৬’।   সবঠিক থাকলে আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এতে পুরুষ ও নারী জাতীয় দল অংশ নেবে।   ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা।   ইনফান্তিনো আরও বলেন, ২০২৬ সালের আয়োজনটি বিশ্বের নারী ও পুরুষ উভয় জাতীয় দলকে আরও সমৃদ্ধ করবে। এ প্রতিযোগিতার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে আরও শক্তিশালী করে তোলা, যেখানে বিভিন্ন দেশের দল একে অপরের মুখোমুখি হবে এবং স্থানীয় সম্প্রদায়গুলো বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।   নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। আর পুরুষদের ফিফা সিরিজের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে।   ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।   ২০২৪ সালের মার্চে পাইলট প্রকল্পের সফল আয়োজনের পর ফিফা এবার আরও একধাপ এগিয়ে সম্পূর্ণ নতুন এ প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে। এতে আগের চেয়ে আরও বেশি সদস্যদেশ, আরও বেশি ভেন্যু যুক্ত হবে এবং ইতিহাসে প্রথমবারের মতো যোগ দেবে নারী জাতীয় দলগুলোও।   মূলত টুর্নামেন্টকে বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা শুরু করে ফিফা। ফিফার মতে, সম্প্রসারিত এ ফরম্যাট আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াবে এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।

নভেম্বর ২২, ২০২৫ 0
ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে

দেশের ক্রিকেটের নতুন রাজা তাইজুল। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটের নতুন রাজা তাইজুল