তৃতীয় দিনে এসেই জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। দিনের দ্বিতীয় দিনে নিজেদের হেক্সা মিশনে যাত্রা শুরু করে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু, তাদের এই মিশনের শুরুতেই ধাক্কা দিয়ে বসেছে মরক্কো। দুর্দান্ত এটলাস লায়নদের সামনে সেলেসাওদের মনে হয়েছে অতি সাধারণ মানের কোনও দল। ১-১ গোলের ড্র নিয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। ভিনি-রাফিনহাদের খেলা হতাশ করেছে ভক্তদেরও। ম্যাচের আগে যতটা উত্তেজনা ছিল ব্রাজিল ফ্যানদের মধ্যে ম্যাচ শেষে ততটাই নীরবতা গ্রাস করে নিয়েছে তাদেরকে।
ব্রাজিলের এমন মন খারাপ করা পারফরম্যান্সের দিনে ঝড়ো শুরু করেছে রাইভাল জার্মানি। নবাগত কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে হান্সি ফ্লিক বাহিনী।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই জার্মানির এমন পারফরম্যান্স সেলেসাওদেরকে নতুন করে মনে করে দিয়েছে ভুলে যেতে চাওয়া ২০১৪ সালের সেমিফাইনাল ম্যাচের স্মৃতি। নিশ্চিতভাবেই এ যেন কাটা ঘাঁয়ে নুনের ছিটা অগণিত ব্রাজিল ফ্যানদের জন্য।
সোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যখন টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রেফারি যখন ম্যাচ শুরুর বাঁশি বাজান তখনও কেউ ভাবতে পারেনি কতটা একপেশে হতে যাচ্ছে জার্মানি-কুরাসাওয়ের এই ম্যাচ। নবাগত আফ্রিকান দলটির জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে শোচনীয়ভাবে বাদ পড়া দলটি।
তবে, ম্যাচের ২১তম মিনিটেই সেই গোল শোধ দিয়ে দেয় কুরাসাও। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালে, আর গর্জে ওঠে গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকেরা। গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল নজরকাড়া। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি।
তখন অনেকেরই মনে হয়েছিল, বিশ্বকাপে জার্মানদের দুর্দিন বোধহয় এখনও শেষ হয়নি। কুরাসাওয়ের ঐতিহাসিক এই গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলছিলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’ তখনও ইয়ান জানতেন না তেঁতে উঠলে কতটা ভয়ংকর হতে পারে হান্সি ফ্লিকের হাতে গড়া নতুন এই জার্মানি।
ম্যাচের ৩৮তম মিনিট পর্যন্ত ভালোভাবেই হাভার্টজ-মুসিয়ালা-কিমিখদের সামলেছেন কুরাসাওয়ের প্লেয়াররা। কিন্তু, এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। ৩৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ৩–১ ব্যবধানের লিড নিশ্চিত করেন হাভার্টজ।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪–১। ৬৮ মিনিটে জার্মানির জন্য পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন।
তখনই স্পষ্ট হতে থাকে, ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের স্মৃতি আবার ফেরাতে যাচ্ছে জার্মানি। কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে দিয়ে ৭৮ মিনিটে গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ।
জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। যোগ করা সময়ে ‘সেভেন আপ’ পূর্ণ করেন কাই হাভার্টজ।
একসময় সমতায় ফিরেও শেষ পর্যন্ত আর জার্মানদের আক্রমণের ঢেউ সামলাতে পারলো না কুরাসাও। আর জার্মানিও দুই যুগ পর পেল এমন শুরু। এর আগে, ২০০২ বিশ্বকাপ আসরে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছিল জার্মানি। সেবারের বিশ্বকাপ আসরে রানার্স আপ হয়েছিল দলটি। আর ফাইনালে তাদের হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর এখন পর্যন্ত আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। বরং, মাঝে ২০১৪ সালের বিশ্বকাপ আসরে সেমিফাইনালে তাদের পেয়ে ‘সেভেন আপ’ উপহার দেয় জার্মানরা; স্কোর ছিল একই ৭-১।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
তৃতীয় দিনে এসেই জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। দিনের দ্বিতীয় দিনে নিজেদের হেক্সা মিশনে যাত্রা শুরু করে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু, তাদের এই মিশনের শুরুতেই ধাক্কা দিয়ে বসেছে মরক্কো। দুর্দান্ত এটলাস লায়নদের সামনে সেলেসাওদের মনে হয়েছে অতি সাধারণ মানের কোনও দল। ১-১ গোলের ড্র নিয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। ভিনি-রাফিনহাদের খেলা হতাশ করেছে ভক্তদেরও। ম্যাচের আগে যতটা উত্তেজনা ছিল ব্রাজিল ফ্যানদের মধ্যে ম্যাচ শেষে ততটাই নীরবতা গ্রাস করে নিয়েছে তাদেরকে। ব্রাজিলের এমন মন খারাপ করা পারফরম্যান্সের দিনে ঝড়ো শুরু করেছে রাইভাল জার্মানি। নবাগত কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে হান্সি ফ্লিক বাহিনী। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই জার্মানির এমন পারফরম্যান্স সেলেসাওদেরকে নতুন করে মনে করে দিয়েছে ভুলে যেতে চাওয়া ২০১৪ সালের সেমিফাইনাল ম্যাচের স্মৃতি। নিশ্চিতভাবেই এ যেন কাটা ঘাঁয়ে নুনের ছিটা অগণিত ব্রাজিল ফ্যানদের জন্য। সোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যখন টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রেফারি যখন ম্যাচ শুরুর বাঁশি বাজান তখনও কেউ ভাবতে পারেনি কতটা একপেশে হতে যাচ্ছে জার্মানি-কুরাসাওয়ের এই ম্যাচ। নবাগত আফ্রিকান দলটির জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে শোচনীয়ভাবে বাদ পড়া দলটি। তবে, ম্যাচের ২১তম মিনিটেই সেই গোল শোধ দিয়ে দেয় কুরাসাও। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালে, আর গর্জে ওঠে গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকেরা। গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল নজরকাড়া। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। তখন অনেকেরই মনে হয়েছিল, বিশ্বকাপে জার্মানদের দুর্দিন বোধহয় এখনও শেষ হয়নি। কুরাসাওয়ের ঐতিহাসিক এই গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলছিলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’ তখনও ইয়ান জানতেন না তেঁতে উঠলে কতটা ভয়ংকর হতে পারে হান্সি ফ্লিকের হাতে গড়া নতুন এই জার্মানি। ম্যাচের ৩৮তম মিনিট পর্যন্ত ভালোভাবেই হাভার্টজ-মুসিয়ালা-কিমিখদের সামলেছেন কুরাসাওয়ের প্লেয়াররা। কিন্তু, এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। ৩৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ৩–১ ব্যবধানের লিড নিশ্চিত করেন হাভার্টজ। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪–১। ৬৮ মিনিটে জার্মানির জন্য পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। তখনই স্পষ্ট হতে থাকে, ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের স্মৃতি আবার ফেরাতে যাচ্ছে জার্মানি। কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে দিয়ে ৭৮ মিনিটে গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ। জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। যোগ করা সময়ে ‘সেভেন আপ’ পূর্ণ করেন কাই হাভার্টজ। একসময় সমতায় ফিরেও শেষ পর্যন্ত আর জার্মানদের আক্রমণের ঢেউ সামলাতে পারলো না কুরাসাও। আর জার্মানিও দুই যুগ পর পেল এমন শুরু। এর আগে, ২০০২ বিশ্বকাপ আসরে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছিল জার্মানি। সেবারের বিশ্বকাপ আসরে রানার্স আপ হয়েছিল দলটি। আর ফাইনালে তাদের হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর এখন পর্যন্ত আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। বরং, মাঝে ২০১৪ সালের বিশ্বকাপ আসরে সেমিফাইনালে তাদের পেয়ে ‘সেভেন আপ’ উপহার দেয় জার্মানরা; স্কোর ছিল একই ৭-১।
২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠাই একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছিলেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট চাই বাছাই করে ১ ক্রিকেটারসহ পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি’র দুর্নীতি বিরোধী বিধিমালা (এন্টি-করাপশন কোড) লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। শাস্তি পাওয়া ৫ জন হলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার), মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), সামিনুর রহমান ও একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। সবাই ২০২৫ বিপিএলের সঙ্গে জড়িত থাকলেও সামিনুর রহমানের বিরুদ্ধে নবম আসর থেকেই ফিক্সিংয়ের নাম লিখিয়েছেন। তাই তাকেও শাস্তি দিয়েছে বিসিবি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন অভিযোগ শাস্তি পেলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার) ধারা ২.৪.৭ অনুসারে, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাকে (DACO) সহযোগিতা না করা (ধারা ২.৪.৬) এবং তদন্তে বাধা প্রদানসহ তথ্য বা যোগাযোগ মুছে ফেলে প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক) তার বিরুদ্ধেও টিম ম্যানেজারের মতোই তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার) ধারা ২.২.১ অনুসারে, এই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল বা অগ্রগতির ওপর তিনি বাজি ধরেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার) অমিত মজুমদারের মতো এই কর্মকর্তার বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচের বিভিন্ন দিকের ওপর বাজি ধরা বা জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ (Provisionally Suspended) করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে তাদের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে। সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে দেখা গেছে, তিনি খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া, আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যোগাযোগ রাখা এবং ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। সামিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করেছেন। এর ফলে বিসিবি’র আওতাধীন কোনো কর্মকাণ্ডে আর অংশ নিতে পারবেন না তিনি।
গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাফুফে। দেশজুড়ে হওয়া টুর্নামেন্টে হাজারের অধিক ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। বাফুফে ঐ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করেছিল। সেই বাছাইকৃত ১২৮ ফুটবলারকে আরেক দফা বাছাই করেছে ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামে গত কয়েক দিন বাছাইকৃত ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার আজ ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়স ভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। এই তথ্য জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম। তিনি বলেন, ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে। বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরো বেশি জোরদার করেছে। গত বছরের মতো এই বছরও বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে দেশব্যাপী।