খেলা

এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

মে ৭, ২০২৬ 0
এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি
এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠাই একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছিলেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট চাই বাছাই করে ১ ক্রিকেটারসহ পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আইসিসি’র দুর্নীতি বিরোধী বিধিমালা (এন্টি-করাপশন কোড) লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

 

শাস্তি পাওয়া ৫ জন হলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার), মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), সামিনুর রহমান ও একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার।

সবাই ২০২৫ বিপিএলের সঙ্গে জড়িত থাকলেও সামিনুর রহমানের বিরুদ্ধে নবম আসর থেকেই ফিক্সিংয়ের নাম লিখিয়েছেন। তাই তাকেও শাস্তি দিয়েছে বিসিবি।

 

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন অভিযোগ শাস্তি পেলেন—

 

মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার)

ধারা ২.৪.৭ অনুসারে, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাকে (DACO) সহযোগিতা না করা (ধারা ২.৪.৬) এবং তদন্তে বাধা প্রদানসহ তথ্য বা যোগাযোগ মুছে ফেলে প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

 

তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক)

তার বিরুদ্ধেও টিম ম্যানেজারের মতোই তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

 

অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার)

ধারা ২.২.১ অনুসারে, এই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল বা অগ্রগতির ওপর তিনি বাজি ধরেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

 

রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার)

অমিত মজুমদারের মতো এই কর্মকর্তার বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচের বিভিন্ন দিকের ওপর বাজি ধরা বা জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে।

 

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ (Provisionally Suspended) করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে তাদের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে।

 

সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’

বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। 

 

তদন্তে দেখা গেছে, তিনি খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া, আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যোগাযোগ রাখা এবং ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। 

 

সামিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করেছেন। এর ফলে বিসিবি’র আওতাধীন কোনো কর্মকাণ্ডে আর অংশ নিতে পারবেন না তিনি।

Tags

ক্রিকেটার শাস্তি বিসিবি ফিক্সিং
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

খেলা

View more
বিপিএলে লোকসান ১৬ কোটি, বুলবুলের কাছে জবাব চান তামিম
বিপিএলে লোকসান ১৬ কোটি, বুলবুলের কাছে জবাব চান তামিম

কঠিন কিছু বাস্তবতার মধ্য দিয়ে সবশেষ বিপিএল আয়োজন করেছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। আর এই জন্য বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল।   বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।   তামিম বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।   ‘সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’   তিনি বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।   গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।

মে ৭, ২০২৬ 0
এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে বড় সুখবর পেল টাইগাররা

ছবি: সংগৃহীত
যে কারণে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিদান

রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করা সফল কোচদের মধ্যে একজন হলেন জিনেদিন জিদান। তবে তৃতীয় দফায় কোচ হিসেবে মাদ্রিদে ফেরার প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন এই ফরাসি কোচ।  স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ‘না’ বলেন ফরাসি কিংবদন্তি। জানা গেছে, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানকে কোচ হিসেবে ফেরাতে চেয়েছিলেন পেরেজ। তবে জিদান ইতোমধ্যেই দিদিয়ের দেশমের পর ফ্রান্স দলের কোচ হওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়ে রেখেছেন। তাই রিয়ালে ফেরা সম্ভব হয়নি তার জন্য। এদিকে, জানুয়ারিতে আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে প্রত্যাশিত উন্নতি হয়নি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়নস লিগেও হতাশা।  কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার আশঙ্কায় কোচিং পজিশন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, দলের ভেতরের পরিবেশও বেশ উত্তপ্ত। ড্রেসিংরুমে অসন্তোষ বাড়ছে, আর তারকারা যেমন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যেও মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য তালিকায় আছেন মরিনহো, দেশম, ক্লপ ও আলেগ্রি।  তবে মরিনহো ইতোমধ্যেই জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ থেকে এখনো কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

তরুণ ৩৬ ফুটবলারকে ইয়েস কার্ড দিলো বাফুফে

ছবি: সংগৃহীত

এক নজরে দেখে নিন ডিপিএলে কে কোন দলে

আওয়ামী লীগেই থাকতে চান সাকিব

আওয়ামী লীগেই থাকতে চান সাকিব

ছবি: সংগৃহীত
ক্ষুব্ধ মেসি বললেন এটা অগ্রহণযোগ্য

মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি। তারপরও নিজেদের মাঠে জিততে পারেনি তারা। এতে ভীষণ ক্ষুব্ধ লিওনেল মেসি। রোববার (৩ মে) নু স্টেডিয়ামে অরল‍্যান্ডো সিটির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এদিন চতুর্থ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর কিছুক্ষণ পরই মায়ামির পথ হারানোর শুরু।  ৩৯তম মিনিটে ব‍্যবধান কমান মার্তিন ওহেদা। ৬৮তম মিনিটে আবার জালের দেখা পান তিনি। ৭৮তম মিনিটে সফল স্পট কিকে হ‍্যাটট্রিকের পাশাপাশি ম‍্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন উইঙ্গার। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অরল‍্যান্ডোকে তিন পয়েন্ট এনে দেন টাইরেস স্পাইসার। মেসির হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম‍্যাচ শেষ হতেই সোজা টানেলের দিকে চলে যান তিনি। সতীর্থদের কী বলেছিলেন তিনি, গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে বললেন ফ্রে। তিনি বলেন, আমাদের অধিনায়ক কথা বলেছেন। অবশ‍্যই আমাদের অনেক কিছু বলেছেন তিনি। পরের ম‍্যাচের জন‍্য তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন, এটা অগ্রহণযোগ‍্য। আমরা সবাই তার সঙ্গে একমত। ফের এমন ঘটবে না, এটা নিশ্চিত। উল্লেখ্য, ইস্টার্ন কনফারেন্সে আপাতত তৃতীয় স্থানে আছে মায়ামি। আগামী শনিবার টরন্টোর মাঠে খেলবে তারা।

মে ৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

প্রমাণ করতে পারলে অ্যাকশন নিন, নাহলে রিলিজ দিন: সাকিব

ছবি: সংগৃহীত

ফিফার সঙ্গে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইরান

রোনালদো। ছবি: সংগৃহীত

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো