বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায় বেলায় তাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, এই ছবির মতোই রুবেলের সঙ্গে তার ক্যারিয়ারে অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে। বিশেষ করে অ্যাডিলেডে রুবেলের সেই দুটি গুরুত্বপূর্ণ ডেলিভারি পুরো দেশকে আনন্দে ভাসিয়ে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মাঠের ভেতরে ও বাইরে বহু স্মৃতি ভাগাভাগির কথা স্মরণ করে মাশরাফি রুবেলের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান।
এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল হোসেন। তিনি লেখেন, বাংলাদেশের জার্সিতে খেলা তার জীবনের সবচেয়ে বড় আবেগ হলেও একসময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোই স্বাভাবিক সিদ্ধান্ত ছিল। সেই ভাবনা থেকেই তিনি বিদায় নেন।
নিজের ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেন এই পেসার। বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি–টোয়েন্টি ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল। পাশাপাশি ভক্ত, পরিবার, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রুবেল শিকার করেছেন ১৮৩টি আন্তর্জাতিক উইকেট, যা দেশের ক্রিকেটে তার অবদানকে আরও স্মরণীয় করে রাখে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায় বেলায় তাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, এই ছবির মতোই রুবেলের সঙ্গে তার ক্যারিয়ারে অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে। বিশেষ করে অ্যাডিলেডে রুবেলের সেই দুটি গুরুত্বপূর্ণ ডেলিভারি পুরো দেশকে আনন্দে ভাসিয়ে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মাঠের ভেতরে ও বাইরে বহু স্মৃতি ভাগাভাগির কথা স্মরণ করে মাশরাফি রুবেলের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল হোসেন। তিনি লেখেন, বাংলাদেশের জার্সিতে খেলা তার জীবনের সবচেয়ে বড় আবেগ হলেও একসময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোই স্বাভাবিক সিদ্ধান্ত ছিল। সেই ভাবনা থেকেই তিনি বিদায় নেন। নিজের ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেন এই পেসার। বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি–টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল। পাশাপাশি ভক্ত, পরিবার, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রুবেল শিকার করেছেন ১৮৩টি আন্তর্জাতিক উইকেট, যা দেশের ক্রিকেটে তার অবদানকে আরও স্মরণীয় করে রাখে।
লাতিন-বাংলা সুপার কাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই রোমাঞ্চ ছড়াল বাংলাদেশের রাইজিং স্টার। তবে ম্যাচের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—যা মুহূর্তেই মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। প্রথমার্ধে একটি করে গোল করে সমতায় বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফিনিশিংয়ের অভাবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ঠিক এমন সময়ই ম্যাচের ৭২তম মিনিটে ঘটে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। ঘটনাস্থল থেকে দুই দলেই একজন করে মোট দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।
সম্প্রতি ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সাদিও মানে। কখনও বাংলাদেশে আসনেনি বা ম্যাচও খেলেননি এই ফুটবলার। তবে সৌদি আরবে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক রিও ফার্ডিনান্ডের সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সাদিও মানে। বাংলাদেশিদের আতিথেয়তার স্মৃতিচারণ করে সাদিও মানে বলেন, একদিন রমজান মাসে হাঁটছিলাম। রাস্তার পাশে থাকা কয়েকজন মানুষ আমাকে ডেকে বলল- ‘এখানে এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করুন (ইফতার)।’ ‘আমি বললাম বন্ধু, আপনি তো আমাকে চেনেন না, তাহলে কেন খেতে ডাকছেন?’ তারা বলল- ‘না না, কোনো সমস্যা নেই। এটা এখানে স্বাভাবিক, আপনি এলে খেতেই হবে।’ আমি ওদের আতিথেয়তায় মুগ্ধ। এই ঘটনা আমার মনে থাকবে। সৌদি আরবে খেলতে গিয়ে দেশটির সংস্কৃতি, মানুষের আন্তরিকতা ও মুসলিম সমাজের আতিথেয়তায় দারুণভাবে মুগ্ধ হয়েছেন আফ্রিকার এক শীর্ষ তারকা ফুটবলার। সাক্ষাৎকারের শুরুতেই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্ছসিত প্রশংসা করেন। এক পর্যায়ে আসে বাংলাদেশি প্রসঙ্গ। সৌদি আরবে সাধারণত প্রচুর বাংলাদেশি শ্রমিক থাকেন। তারা ইউরোপ মাতানো এই ফুটবলারকে চিনতে পারেননি। সাদিও মানে বলেন, ওই মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিল। তারা রাস্তায় বসে আহার করছিল। কিন্তু সত্যিই তারা আমাকে চিনত না। তিনি আরও বলেন, আমি মজা করে বললাম- ‘আপনারা আমাকে সত্যিই চেনেন না? তবুও ডাকছেন?’ তারা বলল, ‘সবাইকেই খাওয়ার জন্য ডাকি’। এটাই মুসলিম সমাজের সৌন্দর্য, একসঙ্গে থাকা এবং ভাগ করে নেওয়া।